ওয়াং লিউই
২০২৪ সালে লিউই | |
| ব্যক্তিগত তথ্য | |
|---|---|
| জন্ম | ১৬ জানুয়ারি ১৯৯৭[১] কুয়াংতুং, চীন |
| ক্রীড়া | |
| দেশ | চীন |
| ক্রীড়া | সাঁতার |
| ধরন | সমলয় সাঁতার |
ওয়াং লিউই (চীনা: 王柳懿; জন্ম: ১৬ জানুয়ারি ১৯৯৭) হলেন একজন চীনা সমলয় সাঁতারু, যিনি চীনের প্রতিনিধি হিসেবে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে থাকেন।[২]
লিউই চীনের হয়ে ২০২৪ গ্রীষ্মকালীন অলিম্পিকে অংশগ্রহণ করেছেন, যেখানে তিনি ২টি স্বর্ণ পদক জয়লাভ করেছেন।
প্রারম্ভিক জীবন
[সম্পাদনা]ওয়াং লিউই ১৯৯৭ সালের ১৬ই জানুয়ারি তারিখে চীনের কুয়াংতুংয়ে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।
খেলোয়াড়ি জীবন
[সম্পাদনা]লিউই চীনের প্রতিনিধি হিসেবে ২০২৪ গ্রীষ্মকালীন অলিম্পিকে সর্বমোট ২টি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন।[২]
তিনি ওয়াং ছিয়ানইয়ের সাথে চীনের দ্বৈত হিসেবে মহিলাদের দ্বৈত প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন;[১] প্রতিযোগিতাটিতে তারা সর্বমোট ৫৬৬.৪৭৮৩ পয়েন্ট অর্জন করে স্বর্ণ পদক জয়লাভ করেছেন; যেখানে টেকনিকাল এবং ফ্রি রুটিনে তারা যথাক্রমে ২৭৬.৭৮৬৭ এবং ২৮৯.৬৯১৬ পয়েন্ট পেয়েছিলেন।[৩][৪]
অন্যদিকে, তিনি ছাং হাও, ফং ইউ, ওয়াং ছিউয়ে, ওয়াং ছিয়ানই, শিয়াং বিনশুয়ান, শিয়াও ইয়ানিং এবং চাং ইয়াইয়ের সাথে চীনের দল হিসেবে দলগত প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন;[৫] প্রতিযোগিতাটিতে তারা সর্বমোট ৯৯৬.১৩৮৯ পয়েন্ট অর্জন করে স্বর্ণ পদক জয়লাভ করেছেন; যেখানে টেকনিকাল, ফ্রি এবং অ্যাক্রোব্যাটিক রুটিনে তারা যথাক্রমে ৩১৩.৫৫৩৮, ৩৯৮.৮৯১৭ এবং ২৮৩.৬৯৩৪ পয়েন্ট পেয়েছিলেন।[৬][৭]
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 "Duet – Entry List by Event" [মহিলাদের দ্বৈত – প্রতিযোগিতা অনুযায়ী প্রবেশ তালিকা] (পিডিএফ)। olympics.com (ইংরেজি ভাষায়)। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। ১৯ আগস্ট ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত (পিডিএফ)। সংগ্রহের তারিখ ১৯ আগস্ট ২০২৪।
- 1 2 "WANG Liuyi" [ওয়াং লিউই]। olympics.com (ইংরেজি ভাষায়)। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। সংগ্রহের তারিখ ১৯ আগস্ট ২০২৪।
{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: ইউআরএল-অবস্থা (লিঙ্ক) - ↑ "Duet – Medallists" [মহিলাদের দ্বৈত – পদক বিজয়ী] (পিডিএফ)। olympics.com (ইংরেজি ভাষায়)। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। ১৯ আগস্ট ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত (পিডিএফ)। সংগ্রহের তারিখ ১৯ আগস্ট ২০২৪।
- ↑ "Duet – Event Summary" [মহিলাদের দ্বৈত – প্রতিযোগিতার সারাংশ] (পিডিএফ)। olympics.com (ইংরেজি ভাষায়)। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। ১৯ আগস্ট ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত (পিডিএফ)। সংগ্রহের তারিখ ১৯ আগস্ট ২০২৪।
- ↑ "Team – Entry List by Event" [দলগত প্রতিযোগিতা – প্রতিযোগিতা অনুযায়ী প্রবেশ তালিকা] (পিডিএফ)। olympics.com (ইংরেজি ভাষায়)। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। ১৯ আগস্ট ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত (পিডিএফ)। সংগ্রহের তারিখ ১৯ আগস্ট ২০২৪।
- ↑ "Team – Medallists" [দলগত প্রতিযোগিতা – পদক বিজয়ী] (পিডিএফ)। olympics.com (ইংরেজি ভাষায়)। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। ১৯ আগস্ট ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত (পিডিএফ)। সংগ্রহের তারিখ ১৯ আগস্ট ২০২৪।
- ↑ "Team – Event Summary" [দলগত প্রতিযোগিতা – প্রতিযোগিতার সারাংশ] (পিডিএফ)। olympics.com (ইংরেজি ভাষায়)। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। ১৯ আগস্ট ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত (পিডিএফ)। সংগ্রহের তারিখ ১৯ আগস্ট ২০২৪।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- ওয়ার্ল্ড অ্যাকুয়াটিক্সে ওয়াং লিউই (ইংরেজি)
- অলিম্পিকস.কমে ওয়াং লিউই (ইংরেজি)
- অলিম্পিডিয়ায় ওয়াং লিউই (ইংরেজি)
- ১৯৯৭-এ জন্ম
- জীবিত ব্যক্তি
- চীনা নারী সাঁতারু
- চীনা সমলয় সাঁতারু
- চীনের অলিম্পিক সমলয় সাঁতারু
- ২০২৪ গ্রীষ্মকালীন অলিম্পিকের সমলয় সাঁতারু
- সমলয় সাঁতারে অলিম্পিক পদক বিজয়ী
- অলিম্পিক স্বর্ণপদক বিজয়ী চীনা
- ২০২৪ গ্রীষ্মকালীন অলিম্পিকের পদক বিজয়ী
- ২০২২ এশিয়ান গেমসের পদক বিজয়ী
- ২০১৮ এশিয়ান গেমসের পদক বিজয়ী
- এশিয়ান গেমসে স্বর্ণপদক বিজয়ী চীনা
- সমলয় সাঁতারে এশিয়ান গেমস পদক বিজয়ী
- ২০২২ এশিয়ান গেমসের সমলয় সাঁতারু
- ২০১৮ এশিয়ান গেমসের সমলয় সাঁতারু
- সমলয় সাঁতারে বিশ্ব সাঁতার প্রতিযোগিতার পদক বিজয়ী
- ২০২৩ বিশ্ব সাঁতার প্রতিযোগিতার সমলয় সাঁতারু
- ২০২২ বিশ্ব সাঁতার প্রতিযোগিতার সমলয় সাঁতারু
- ২০১৭ বিশ্ব সাঁতার প্রতিযোগিতার সমলয় সাঁতারু