ওপেনস্ট্রিটম্যাপ
ওপেনস্ট্রিটম্যাপের লোগো | |
ওপেনস্ট্রিটম্যাপের প্রধান পাতা | |
সাইটের প্রকার | সহযোগীতার মাধ্যমে মানচিত্র তৈরিকরণ |
|---|---|
| উপলব্ধ | ৯৬টি ভাষা ও ভাষার রূপভেদ |
| মালিক | ওপেনস্ট্রিটম্যাপ সম্প্রদায়। প্রকল্প ওপেনস্ট্রিটম্যাপ ফাউন্ডেশন পরিচালিত। |
| প্রস্তুতকারক | স্টিভ কোস্ট |
| ওয়েবসাইট | openstreetmap.org |
| অ্যালেক্সা অবস্থান | ৬,৬৩৪ (অক্টোবর ২০১৯-এর হিসাব অনুযায়ী[হালনাগাদ])[১] |
| বাণিজ্যিক | না |
| নিবন্ধন | অবদান রাখতে প্রয়োজন, ব্যবহার করতে প্রয়োজন নেই |
| ব্যবহারকারী | ৭৪,৫০,০০০[২] |
| চালুর তারিখ | ৯ আগস্ট ২০০৪[৩] |
| বর্তমান অবস্থা | সক্রিয় (বিস্তারিত) |
বিষয়বস্তুর লাইসেন্স | ওপেন ডেটাবেস লাইসেন্স |
ওপেনস্ট্রিটম্যাপ (ওএসএম) হল মুক্ত লাইসেন্সে বিশ্বের সম্পাদনাযোগ্য মানচিত্র তৈরির একটি প্রকল্প। যুক্তরাজ্যে স্টিভ কস্ট ২০০৪ সালে প্রকল্পটি শুরু করেন। ইন্টারনেটের মাধ্যমে অবদানকারীদের অবদানে ওপেনস্ট্রিটম্যাপ সমৃদ্ধ হচ্ছে। মানচিত্রটির উপাত্ত ওপেন ডেটাবেস লাইসেন্সে প্রকাশিত। প্রকল্পটি ইংল্যান্ড ও ওয়েলস-এ নিবন্ধিত একটি অলাভজনক সংস্থা ওপেনস্ট্রীটম্যাপ ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত হয়।
ইতিহাস
[সম্পাদনা]
২০০৪ সালে স্টিভ কোস্ট এই মানচিত্রটি তৈরি করেন। শুরুতে লক্ষ্য ছিল শুধু মাত্র যুক্তরাজ্যকে এর আওতায় নিয়ে আসা। এরপর নানাভাবে মানচিত্রটিকে সমৃদ্ধ করার চেষ্টা করা হলেও তা নানান কারণে করা সম্ভব হয়নি।[৪]
২০০৬ সালের এপ্রিলে, ওপেনস্ট্রিটম্যাপ ফাউন্ডেশন তৈরি করা হয় যাতে সবাই খুব সহজেই এটিকে সমৃদ্ধ করতে পারে, এবং এর মধ্যে থাকা তথ্যগুলো ব্যবহার করতে পারে। ২০০৬ সালের ডিসেম্বরে, ইয়াহু ঘোষণা দেয়, ইয়াহুর এরিয়াল ফোটোগ্রাফিকে সরাসরি ওপেনস্ট্রিটম্যাপে ব্যবহার করা যাবে।[৫]
২০০৭ সালের এপ্রিলে, অটোমোটিভ নেভিগেশন ডাটা (এএনডি) নেদারল্যান্ডের পুরো রাস্তা, ভারত ও চায়নার প্রধানমহাসড়কের তথ্য ওপেনস্ট্রিটম্যাপকে দান করে।[৬] ২০০৭ সালের জুলাই মাসে প্রথম ওএসএমের আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এখানে ৯০০০ ব্যবহারকারী, গুগল, ইয়াহু ও মাল্টিম্যাপের মতো প্রতিষ্ঠান উপস্থিত ছিল। ২০০৭ সালের অক্টোবর মাসে, যুক্তরাষ্টের পুরো রাস্তার মানচিত্র ওএসএমে আপলোড করা হয়।[৭] ২০০৭ সালের ডিসেম্বরে, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় প্রথম তাদের ওয়েবসাইটে ওএসএম ব্যবহার করে।
বেসরকারি সংস্থাসমূহ
[সম্পাদনা]মানবিক ওপেনস্ট্রিটম্যাপ টিম (ইংরেজি: Humanitarian OpenStreetMap Team, এইচওটি) একটি অলাভজনক সংস্থা যা বিশ্বজুড়ে কমিউনিটি ম্যাপিংকে উৎসাহিত করে। এটি সহযোগিতার জন্য ওপেন সোর্স হট টাস্কিং ম্যানেজার তৈরি করেছে এবং ২০১৫ সালের এপ্রিলের নেপাল ভূমিকম্প, ২০১৬ সালের কুমামোটো ভূমিকম্প এবং ২০১৬ সালের ইকুয়েডর ভূমিকম্পের পর ম্যাপিং কার্যক্রমে অবদান রেখেছে। আমেরিকান রেড ক্রস, ডক্টরস উইদাউট বর্ডারস এবং অন্যান্য এনজিও দ্বারা প্রতিষ্ঠিত মিসিং ম্যাপস প্রজেক্ট হট টাস্কিং ম্যানেজার ব্যবহার করে। হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয় মানবিক উদ্দেশ্যে ম্যাপিংয়ের জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রশিক্ষণের জন্য ডিজাস্টারম্যাপার্স প্রজেক্ট হোস্ট করে। ২০১৪ সালে ইবোলা ছড়িয়ে পড়লে, স্বেচ্ছাসেবকরা মাত্র পাঁচ দিনে গিনিতে ১,০০,০০০ ভবন এবং শত শত মাইল রাস্তা ম্যাপ করেছিল।[৮] দারুস সালামের রমণী হুরিয়ার মতো স্থানীয় দলগুলো তাদের কমিউনিটি রেজিলিয়েন্স কর্মসূচিতে ওএসএম ম্যাপিংকে অন্তর্ভুক্ত করে। সান ফ্রান্সিসকো এবং অন্যান্য স্থানের কমিউনিটি ইমার্জেন্সি রেসপন্স টিমগুলো ফায়ার অ্যালার্ম কল বক্স, ঝুঁকি চিহ্ন এবং অন্যান্য প্রাসঙ্গিক বৈশিষ্ট্য সম্পর্কে তথ্য যোগান দিতে ফিল্ড সার্ভে এবং ম্যাপাথন আয়োজন করে।[৯]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "openstreetmap.org Competitive Analysis, Marketing Mix and Traffic"। Alexa (ইংরেজি ভাষায়)। ১ জুলাই ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩০ সেপ্টেম্বর ২০১৯।
- ↑ "OpenStreetMap Statistics"। OpenStreetMap। OpenStreetMap Foundation। সংগ্রহের তারিখ ৩ ফেব্রুয়ারি ২০২১।
- ↑ "History of OpenStreetMap"। OpenStreetMap wiki। ২০ আগস্ট ২০১৯। সংগ্রহের তারিখ ৩০ সেপ্টেম্বর ২০১৯।
- ↑ Coast, Steve। "Changest #1 on OpenStreetMap"। OpenStreetMap (ইংরেজি ভাষায়)। ১৯ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৯ সেপ্টেম্বর ২০১৮।
- ↑ Coast, Steve (৪ ডিসেম্বর ২০০৬)। "Yahoo! aerial imagery in OSM"। OpenGeoData। ২০ ফেব্রুয়ারি ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৫ এপ্রিল ২০১১।
- ↑ Coast, Steve (৪ জুলাই ২০০৭)। "AND donate entire Netherlands to OpenStreetMap"। OpenGeoData। ২৩ আগস্ট ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৫ এপ্রিল ২০১১।
- ↑ Willis, Nathan (১১ অক্টোবর ২০০৭)। "OpenStreetMap project imports US government maps"। Linux.com। ১১ ডিসেম্বর ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৬ এপ্রিল ২০১১।
- ↑ Foody 2017, পৃ. 43।
- ↑ Martinelli, Nicole (মার্চ ২০২০)। "Resiliency Maps: Mapping for Emergencies"। Calafia। ২০২০ (1)। Capitola, California: California Map Society: ১৫–১৬, ২৩। আইএসএসএন 2995-6773।
| এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |