ওখা জেলা
| ওখা জেলা | |
|---|---|
| জেলা | |
নাগাল্যান্ড রাজ্যে ওখা জেলার অবস্থান | |
| স্থানাঙ্ক: ২৬°০৬′ উত্তর ৯৪°১৬′ পূর্ব / ২৬.১০০° উত্তর ৯৪.২৬৭° পূর্ব | |
| রাজ্য | নাগাল্যান্ড |
| দেশ | |
| আয়তন[১] | |
| • মোট | ১,৬২৮ বর্গকিমি (৬২৯ বর্গমাইল) |
| জনসংখ্যা (2011) | |
| • মোট | ১,৬৬,২৩৯ |
| • জনঘনত্ব | ১০০/বর্গকিমি (২৬০/বর্গমাইল) |
| সময় অঞ্চল | ভা.মা.স. (ইউটিসি+05:30) |
| আইএসও ৩১৬৬ কোড | IN-NL-WO |
| ওয়েবসাইট | wokha |
ওখা জেলা ভারত-এর নাগাল্যান্ড রাজ্যের একটি জেলা৷
ভৌগোলিক অবস্থান
[সম্পাদনা]ওখা জেলার মোট আয়তন ১৬২৮ বর্গ কিমি৷ এই জেলার সদর শহর ওখা৷
ইতিহাস
[সম্পাদনা]ব্রিটিশ শাসনের সময়ে ওখা জেলা ১৮৭৮ অব্দি নাগা হিলদ জেলা (Naga Hills District)-র সদর শহর ছিল৷ পরবর্ত্তী কালে এই সদর শহর কোহিমায় স্থানান্তর করা হয় এবং ওখাকে পৃথক মহকুমা হিসাবে স্বীকৃতি দেয়া হয়৷ ১৮৮৯ সালে এই মহকুমাকে মোককচাং মহকুমার সঙ্গে যোগ দেয়া হয়৷ ১৯৫৭ সালে ওখা মোককচাং জেলার একটি মহকুমা হয়৷ বর্তমান ওখা জেলার গঠন হয় ১৯৭৩ সালে।[২]
অর্থনীতি
[সম্পাদনা]Backward Regions Grant Fund|Backward Regions Grant Fund Programme (BRGF) প্রকল্পের অধীনে থাকা নাগাল্যান্ডের তিনটি জেলার একটি হচ্ছে ওখা।[৩]
জনসংখ্যা
[সম্পাদনা]২০১১ সালের জনগণনা অনুসারে ওখা জেলার মোট জনসংখ্যা ১৬৬,২৩৯ জন৷[৪] জনসংখ্যার দিক থেকে ভারতের মোট ৬৪০ টি জেলার মধ্যে এই জেলার স্থান ৫৯৫৷[৪] এই জেলার প্রতি ১০০০ পুরুষের মধ্যে মহিলার সংখ্যা ৯৬৮ জন৷ ওখা জেলার সাক্ষরতার হার ৮৭.৭%।[১]
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 "Wokha District Population Census 2011, Nagaland literacy sex ratio and density"। www.census2011.co.in।
- ↑ "District industrial profile report of Wokha district" (পিডিএফ)। gov.in। Dimapur: Development Commissioner Ministry of Micro, Small & Medium Enterprises। ২০১২। ২৭ আগস্ট ২০২০ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ ফেব্রুয়ারি ২০২০।
- ↑ Ministry of Panchayati Raj (৮ সেপ্টেম্বর ২০০৯)। "A Note on the Backward Regions Grant Fund Programme" (পিডিএফ)। National Institute of Rural Development। ৫ এপ্রিল ২০১২ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৭ সেপ্টেম্বর ২০১১।
- 1 2 "District Census 2011"। Census2011.co.in। ২০১১। সংগ্রহের তারিখ ৩০ সেপ্টেম্বর ২০১১।