ওক পার্ক, ইলিনয়
| ওক পার্ক ভিলেজ অব ওক পার্ক, ইলিনয় | |
|---|---|
| গ্রাম | |
গোধূলি-লগ্নে লেক স্ট্রিট | |
ইলিনয়ের কুক কাউন্টিতে ওক পার্কের অবস্থান | |
মার্কিন যুক্তরাষ্ট্রে ইলিনয়ের অবস্থান | |
| স্থানাঙ্ক: ৪১°৫৩′ উত্তর ৮৭°৪৮′ পশ্চিম / ৪১.৮৮৩° উত্তর ৮৭.৮০০° পশ্চিম | |
| দেশ | মার্কিন যুক্তরাষ্ট্র |
| রাজ্য | ইলিনয় |
| কাউন্টি | কুক |
| শহর | ওক পার্ক |
| বসতি | ১৮৩০-এর দশক |
| প্রতিষ্ঠা (গ্রাম) | ১৯০২ |
| সরকার | |
| • ধরন | ওক পার্ক ট্রাস্টি বোর্ড |
| আয়তন[১] | |
| • মোট | ৪.৭০ বর্গমাইল (১২.১৭ বর্গকিমি) |
| • স্থলভাগ | ৪.৭০ বর্গমাইল (১২.১৭ বর্গকিমি) |
| • জলভাগ | ০.০০ বর্গমাইল (০.০০ বর্গকিমি) |
| জনসংখ্যা (২০১০) | |
| • মোট | ৫১,৮৭৮ |
| • আনুমানিক (২০১৭)[২] | ৫২,২৬১ |
| • জনঘনত্ব | ১১,১১৯.৩৬/বর্গমাইল (৪,২৯৪.২৪/বর্গকিমি) |
| বিশেষণ | ওক পার্কার |
| সময় অঞ্চল | সিএসটি (ইউটিসি−6) |
| • গ্রীষ্মকালীন (দিসস) | সিডিটি (ইউটিসি−5) |
| জিপ কোড(গুলো) | ৬০৩০১ থেকে ৬০৩০৪ |
| এলাকা কোড | ৭০৮ |
| এফআইপিএস | ১৭-৫৪৮৮৫ |
| উইকিমিডিয়া কমন্স | ওক পার্ক, ইলিনয় |
| ওয়েবসাইট | www |

ওক পার্ক হল ইলিনয় অঙ্গরাজ্যের শিকাগো শহরের পশ্চিম দিকের একটি গ্রাম। ২০১০ সালের মার্কিন যুক্তরাষ্ট্রের আদমশুমারি অনুসারে জনসংখ্যার দিক থেকে এটি ইলিনয়ের ২৯তম বৃহত্তম পৌরসভা।[৩] ২০১০ সালের আদমশুমারি অনুসারে এই গ্রামের জনসংখ্যার প্রায় ৫১,৮৭৮ জন।[৪]
ওক পার্কে বসতি স্থাপন শুরু হয় ১৮৩০-এর দশক থেকে এবং উনবিংশ শতাব্দীর শেষভাগে ও বিংশ শতাব্দীর শুরুর দিকে তা দ্রুত বাড়তে থাকে। ১৯০২ সালে সিসেরো ভেঙ্গে এটি একীভূত হয়। শিকাগোর অন্য গ্রামগুলোর সাথে রেলগাড়ি ও অন্যান্য গাড়ি দিয়ে যোগাযোগ স্থাপনের মাধ্যমে উন্নয়ন ত্বরান্বিত হয়। স্থপতি ফ্র্যাংক লয়েড রাইট ও তার স্ত্রী ১৮৮৯ সালে এখানে বসবাস শুরু করেন। ১৯৪০ সালে এই গ্রামের জনসংখ্যা সর্বোচ্চ পর্যায়ে চলে যায়, তখন জনসংখ্যা ছিল ৬৬,০১৫ জন। ১৯৬০-এর দশকে ওক পার্ক বিভিন্ন জাতিসত্তার মিশ্রণের ফলে সমস্যা দেখা দিলে গ্রামটিকে পুনঃআলাদাকরণ না করে একীভূত করার কৌশল গ্রহণ করা হয়।
দর্শনীয় স্থান
[সম্পাদনা]- ফ্র্যাংক লয়েড রাইটের বাড়ি ও স্টুডিও এবং তার ইউনিটি টেম্পল
- আর্নেস্ট হেমিংওয়ের বাড়ি ও জাদুঘর
- এডগার রাইস বরাসের বাড়ি
- ওক পার্ক কনজারভেটরি
- ওক পার্ক-রিভার ফরেস্ট মিউজিয়াম
- চেনি ম্যানসন
- ঐতিহাসিক সেওয়ার্ড গুন্ডারসন জেলা
- ওক পার্ক অ্যান্ড রিভার ফরেস্ট হাই স্কুল
- ফেনউইক হাই স্কুল
উল্লেখযোগ্য ব্যক্তিবর্গ
[সম্পাদনা]- আর্নেস্ট হেমিংওয়ে - লেখক ও সাংবাদিক।
- জন জি. অ্যাভিল্ডসেন - চলচ্চিত্র পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার।
- ফ্র্যাংক লয়েড রাইট - স্থপতি ও লেখক।
- বেটি হোয়াইট - অভিনেত্রী।
- লেস্টার হেমিংওয়ে - লেখক।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "2016 U.S. Gazetteer Files"। United States Census Bureau। সংগ্রহের তারিখ ১৯ জুন ২০১৯।
- ↑ উদ্ধৃতি ত্রুটি:
<ref>ট্যাগ বৈধ নয়;USCensusEst2016নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি - ↑ "2010 Census Population Compared to 2000: Illinois Municipalities/CDPs, Ranked by 2010 Population" (পিডিএফ)। ২৪ সেপ্টেম্বর ২০১৫ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৬ জুলাই ২০১৫।
- ↑ "Profile of General Population and Housing Characteristics: 2010 Demographic Profile Data (DP-1): Oak Park village, Illinois"। U.S. Census Bureau, American Factfinder। সংগ্রহের তারিখ ১৮ মার্চ ২০১৩।