এ হিস্ট্রি অফ ভায়োলেন্স (কমিকস)
| এ হিস্ট্রি অফ ভায়োলেন্স | |
|---|---|
| তারিখ | ১৯৯৭ |
| প্রধান চরিত্র(সমূহ) | টম ম্যাককেনা |
| পৃষ্ঠাসংখ্যা | ২৮৬ পৃষ্ঠাসমূহ |
| প্রকাশক | ডিসি কমিক্স |
| সৃজনশীল দল | |
| লেখক | জন ওয়েগনার |
| চিত্রকর | ভিন্স লক |
| লেত্তেরের | বব লাপ্পান |
| সম্পাদক | অ্যান্ডি হেলফার |
| আইএসবিএন | ১-৫৬৩৮৯-৩৬৭-৩ |
এ হিস্ট্রি অফ ভায়োলেন্স হলো জন ওয়েগনার রচিত এবং ভিন্স লক দ্বারা চিত্রিত একটি গ্রাফিক উপন্যাস, যেটি মূলত ১৯৯৭ সালে প্যারাডক্স প্রেস এবং পরে ভার্টিগো কমিকস দ্বারা প্রকাশিত হয়, উভয়ই ডিসি কমিক্সের মুদ্রণ।[১]
এছাড়াও এটি ডেভিড ক্রোনেনবার্গ পরিচালিত একই নামের চলচ্চিত্রের উৎসও, যা ১৯৯৫ সালের জাজ ড্রেডের পর জন ওয়েগনারের কাজের প্রথম চলচ্চিত্র রূপায়ণ।
কাহিনী সারসংক্ষেপ
[সম্পাদনা]মিশিগানের একটি গ্রামীণ শহরে, ক্যাফে মালিক টম ম্যাককেনা একজন লোকাল হিরো হয়ে ওঠেন যখন তিনি দুই সশস্ত্র সন্ত্রাসীকে পরাস্ত করে হত্যা করেন। সবার নজর এড়াতে তার প্রচেষ্টা সত্ত্বেও, টমের গল্পটি সবার মনোযোগ পায়। টমের সাথে শীঘ্রই তিনজন লোক দেখা করে যারা পরবর্তীতে নিউ ইয়র্ক সিটির একটি শক্তিশালী মাফিয়া পরিবারের সহযোগী বলে প্রকাশ পায়। তাদের নেতা জন টরিনো বলেন তার নাম আসলে জোয়িই, যে একজন সন্ত্রাসী।
পুরস্কার
[সম্পাদনা]বইটি দৃশ্যকল্পের জন্য ২০০৬ অ্যাংগোউলেমে আন্তর্জাতিক কমিকস উৎসব পুরস্কারের জন্য মনোনীত হয়েছিল।
চলচ্চিত্রে রূপদান
[সম্পাদনা]২০০৫ সালে উপন্যাসটি ডেভিড ক্রোনেনবার্গের চলচ্চিত্রে রূপান্তরিত হয়েছিল, যেখানে ভিগো মর্টনসন অভিনয় করেন।
নাও এর মার্চ ২০০৯ সংখ্যায়, কমিক বই বিশেষজ্ঞ ক্রিস্টোফার বুচার এবং পিটার বার্কমো মূল কমিকের সমালোচনা করে এবং চলচ্চিত্রটির প্রশংসা করে।[২]
একটি ভারতীয় তামিল ভাষার চলচ্চিত্র লিও এ হিস্ট্রি অফ ভায়োলেন্স এর উপর ভিত্তি করে বানানো হয়েছে, এটি রচনা ও পরিচালনা করেছেন লোকেশ কনকরাজ এবং অভিনয় করেছেন বিজয়[৩]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Irvine, Alex (২০০৮), "A History of Violence", Dougall, Alastair (সম্পাদক), The Vertigo Encyclopedia, New York: Dorling Kindersley, পৃ. ৮৭, আইএসবিএন ৯৭৮-০-৭৫৬৬-৪১২২-১, ওসিএলসি 213309015
- ↑ "comics2film"। Now। মার্চ ২০০৯। ২৯ ফেব্রুয়ারি ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২১ ফেব্রুয়ারি ২০১১।
- ↑ Abrams, Simon। "Leo movie review & film summary (2023) | Roger Ebert"। www.rogerebert.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৪ অক্টোবর ২০২৩।