এ সীমা
এ সীমা | |
|---|---|
এ সীমা নারী শক্তি পুরস্কার গ্রহণ করছেন | |
| জন্ম | |
| জাতীয়তা | ভারতীয় |
| শিক্ষা | এম.টেক এবং পিএইচডি |
| পেশা | বিজ্ঞানী |
| নিয়োগকারী | সেন্টার ফর মেটেরিয়ালস ফর ইলেকট্রনিক্স টেকনোলজি (সি-এমইটি) |
| পরিচিতির কারণ | স্তন ক্যান্সার নির্ণয়ের জন্য একটি বহনযোগ্য যন্ত্র তৈরি করা |
এ সীমা হলেন কেরালার একজন ভারতীয় বিজ্ঞানী।একদল বিজ্ঞানী এমন একটি অন্তর্বাস তৈরি করেছেন যা নির্দেশ করে যে এটি পরিহিত ব্যক্তির স্তন ক্যান্সার আছে কিনা, সীমা এই দলটির নেতৃত্ব দিয়েছিলেন। এটি বাণিজ্যিক বিকাশের জন্য পাঠানো হয়। এরপর তাঁর (এবং তাঁর দলের) কাজের জন্য ২০১৯ সালে তাঁকে নারী শক্তি পুরস্কারে ভূষিত করা হয়।
জীবন
[সম্পাদনা]সীমা ভারতের কেরালা রাজ্যের একটি বড় শহর কোঝিকোড় থেকে এসেছেন। তিনি ডক্টরেট ডিগ্রি অর্জনের আগে প্রযুক্তিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের জন্য পড়াশোনা করেছিলেন। এরপর তিনি কেরালায় সরকারি অর্থায়নে পরিচালিত গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর মেটেরিয়ালস ফর ইলেকট্রনিক্স টেকনোলজি (সি-এমইটি) -তে যোগদান করেন।[১]
তিনি থ্যালাসেরির মালাবার ক্যান্সার সেন্টার [১] কর্তৃক চ্যালেঞ্জের মুখে পড়া একটি দলের নেতৃত্ব দেন, যেখানে এক্স-রে মেশিনের চেয়েও বেশি বহনযোগ্য একটি যন্ত্র আবিষ্কার করা সম্ভব হয়েছিল যা একজন মহিলার স্তন ক্যান্সার আছে কিনা তা নির্ণয় করতে ব্যবহার করা যেতে পারে।[২] তাঁদের তৈরি ডিভাইসটি স্পোর্টস ব্রা-এর মতো দেখতে এবং রোগ নির্ণয়ের জন্য এটি অল্প সময়ের জন্য পরা যেতে পারে। এই যন্ত্রটি ম্যামোগ্রাম করার চেয়েই শুধুমাত্র অনেক সহজ তাই নয়, নতুন যন্ত্রটির তত্ত্বাবধানের জন্য কোনও রেডিওলজিস্টেরও প্রয়োজন নেই।[১] নতুন এই যন্ত্রটির সুবিধা হলো এটি পনেরো বছরের কম বয়সী মহিলা এবং মেয়েরাও ব্যবহার করতে পারবেন। শরীরের আকৃতি কোনও সমস্যা নয় এবং ডিভাইসটির দাম প্রায় ৪৫০ টাকা হবে বলে আশা করা হচ্ছে।[২]
ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ কর্তৃক প্রদত্ত নারী শক্তি পুরস্কারে সীমাকে স্বীকৃতি দেওয়া হয়। ২০১৯ সালে আন্তর্জাতিক নারী দিবসে নতুন দিল্লির রাষ্ট্রপতি ভবনে পুরস্কার প্রদান অনুষ্ঠানে গিয়ে তিনি পুরস্কার গ্রহণ করেন। ৪১ জন মহিলা এবং তিনটি গোষ্ঠীকে এই পুরস্কার প্রদান করা হয়েছে।[৩] তৎকালীন মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রী মানেকা গান্ধী সেখানে উপস্থিত ছিলেন এবং পরে পুরস্কারপ্রাপ্তরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে দেখা করেন।[৪]
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 3 Thomas, Elizabeth (১২ মে ২০১৯)। "Guts and glory!"। Deccan Chronicle (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১১ জানুয়ারি ২০২১।
- 1 2 "This Kerala Scientist Won The Nari Shakti Puraskar For Devising A Bra To Detect Breast Cancer"। IndiaTimes (ভারতীয় ইংরেজি ভাষায়)। ১৭ মার্চ ২০১৯। সংগ্রহের তারিখ ১১ জানুয়ারি ২০২১।
- ↑ Pandit, Ambika (৮ মার্চ ২০১৯)। "From masons, barbers to creators of forests and sustainable homes, nari shakti takes charge"। The Times of India (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৩ মে ২০২৩।
- ↑ Mohammed, Irfan (২০ মার্চ ২০১৯)। "India president confers Manju with Nari Shakti Puraskar award"। Saudigazette (English ভাষায়)। সংগ্রহের তারিখ ৯ জানুয়ারি ২০২১।
{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: অচেনা ভাষা (লিঙ্ক)