এ সি তিরুলোকচন্দ
অবয়ব
এ সি তিরুলোকচন্দ | |
|---|---|
| জন্ম | আরকোট চেঙ্গালভারায়া মুূদালিয়ার তিরুলোকচন্দ ১১ জুন ১৯৩০ |
| মৃত্যু | ১৫ জুন ২০১৬ (বয়স ৮৬) |
| শিক্ষা | স্নাতকোত্তর |
| পেশা | চলচ্চিত্র পরিচালক, চিত্রনাট্য লেখক |
| কর্মজীবন | ১৯৫২-১৯৮৮ |
| উচ্চতা | ৬ ফুট ৩ ইঞ্চি (১.৯১ মিটার)[১] |
| সন্তান | ৩ |
এ সি তিরুলোকচন্দ (১৯৩০-২০১৬) ভারতের তামিল চলচ্চিত্র জগতের একজন খ্যাতিমান পরিচালক ছিলেন। মূলত তামিল চলচ্চিত্র পরিচালনা করলেও তিনি গুটিকয়েক তেলেগু এবং হিন্দি ভাষার চলচ্চিত্র পরিচালনা করেছিলেন।[২] ১৯৬৯ সালে মুক্তিপ্রাপ্ত তার পরিচালিত তামিল চলচ্চিত্র দেইবা মাগান নানান ভাবে সাড়া জাগিয়েছিলো।
১৯৬২ সালে মুক্তি পেয়েছিলো তিরুলোকচন্দ পরিচালিত প্রথম চলচ্চিত্র বীরাতিরুমাগান (তামিল ভাষার চলচ্চিত্র) তবে তার কর্মজীবন শুরু হয়েছিলো ১৯৫২ সালের তামিল চলচ্চিত্র কুমারী-এর সহকারী পরিচালক হিসেবে। ১৯৮৮ সালে তার পরিচালিত সর্বশেষ চলচ্চিত্র মুক্তি পায় যেটি ছিলো হিন্দি ভাষার।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Storyteller who found his flair in versatility"। The Times of India। ১৭ জুন ২০১৬। ১৮ জুন ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৭ জুলাই ২০১৬।
- ↑ "Performer to the core"। The Hindu। Chennai, India। ১৬ ফেব্রুয়ারি ২০০৮। ৯ নভেম্বর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৪ জুন ২০১১।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- ইন্টারনেট মুভি ডেটাবেজে এ সি তিরুলোকচন্দ (ইংরেজি)
| জীবনী বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |