এ কে প্রেমাজম
এ কে প্রেমাজম എ.കെ. പ്രേമജം | |
|---|---|
| লোকসভা সদস্য | |
| কাজের মেয়াদ ১৯৯৮ – ২০০৪ | |
| পূর্বসূরী | ও. ভারতন |
| উত্তরসূরী | পি. সতীদেবী |
| নির্বাচনী এলাকা | বড়করা |
| ব্যক্তিগত বিবরণ | |
| জন্ম | ১২ আগস্ট ১৯৩৮ পল্লীকুন্ন, কণ্ণুর, কেরল |
| রাজনৈতিক দল | ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) |
| দাম্পত্য সঙ্গী | কে. রবীন্দ্রনাথ |
| সন্তান | দুই |
এ কে প্রেমাজম (জন্ম: ১২ই আগস্ট ১৯৩৮) একজন ভারতীয় সংসদ সদস্য এবং সমাজকর্মী।[১]
প্রাথমিক জীবন এবং শিক্ষা
[সম্পাদনা]এ কে প্রেমাজমের জন্ম কেরালার কাণ্ণুরের পল্লিকুন্নতে। তিনি কালিকট বিশ্ববিদ্যালয়ের অধীনে প্রভিডেন্স কলেজ, মাদ্রাজ বিশ্ববিদ্যালয়ের অধীনে থ্যালাসেরির সরকারি ব্রেনেন কলেজ এবং কেরালা বিশ্ববিদ্যালয়ের অধীনে ইউনিভার্সিটি কলেজে পড়াশোনা করেছেন। তিনি কলাবিদ্যায় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। তিনি একজন শিক্ষিকা হিসেবে কর্মজীবন শুরু করেছিলেন। তিনি ১৯৯১ থেকে ১৯৯৪ সাল পর্যন্ত কালিকটের সরকারি আর্টস কলেজের অধ্যক্ষ ছিলেন।
রাজনৈতিক জীবন
[সম্পাদনা]এ কে প্রেমাজম কালিকটের মেয়র হিসেবে তাঁর রাজনৈতিক জীবন শুরু করেছিলেন। ১৯৯৫ থেকে ১৯৯৮ এবং তারপর ২০১০ থেকে ২০১৫ পর্যন্ত তিনি এই পদে অধিষ্ঠিত ছিলেন। তিনি ১৯৯৮ সালে দ্বাদশ লোকসভায় এবং ১৯৯৯ সালে ত্রয়োদশ লোকসভায় নির্বাচিত হন। সংসদ সদস্য থাকাকালীন তিনি খাদ্য সংক্রান্ত অপরিহার্য কমিটি, নারীর ক্ষমতায়ন সংক্রান্ত যৌথ কমিটি এবং খাদ্য ও ভোক্তা বিষয়ক মন্ত্রণালয়ের পরামর্শদাতা কমিটির সদস্য ছিলেন। তিনি অল ইণ্ডিয়া ডেমোক্রেটিক উইমেন্স অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সদস্য।[২]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Lok Sabha: Members"। Government of India। ৭ অক্টোবর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৪ মার্চ ২০১৩।
- ↑ "Lok Sabha: Members"। Government of India। ২০ নভেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৪ মার্চ ২০১৩।
টেমপ্লেট:12th LS members from Keralaটেমপ্লেট:13th LS members from Kerala
- লোকসভার নারী সদস্য
- ২১শ শতাব্দীর ভারতীয় নারী শিক্ষাবিদ
- ২০শ শতাব্দীর ভারতীয় নারী শিক্ষাবিদ
- কেরলের শিক্ষাবিদ
- ২১শ শতাব্দীর ভারতীয় শিক্ষাবিদ
- ২০শ শতাব্দীর ভারতীয় শিক্ষাবিদ
- ২১শ শতাব্দীর ভারতীয় নারী রাজনীতিবিদ
- ২০শ শতাব্দীর ভারতীয় নারী রাজনীতিবিদ
- কেরল বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী
- মাদ্রাজ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী
- কালিকট বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী
- কালিকটের রাজনীতিবিদ
- কেরলের লোকসভা সদস্য
- কালিকটের মেয়র
- কেরলের ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) এর রাজনীতিবিদ
- ত্রয়োদশ লোকসভার সদস্য
- দ্বাদশ লোকসভার সদস্য
- জীবিত ব্যক্তি
- ১৯৩৮-এ জন্ম
- ২০শ শতাব্দীর ভারতের বিভিন্ন স্থানের মেয়র
- ২১শ শতাব্দীর ভারতের বিভিন্ন স্থানের মেয়র