এস্টেল, ওস্টারগোটল্যান্ডের ডাচেস
| রাজকুমারী এস্টেল | |||||
|---|---|---|---|---|---|
| ওস্টারগোটল্যান্ডের ডাচেস | |||||
২০২৩ সালের জুনে রাজকুমারী এস্টেল | |||||
| জন্ম | ২৩ ফেব্রুয়ারি ২০১২ কারোলিনস্কা বিশ্ববিদ্যালয় হাসপাতাল, সোলনা, সুইডেন | ||||
| |||||
| রাজবংশ | বার্নাডোট | ||||
| পিতা | ড্যানিয়েল ওয়েস্টলিং | ||||
| মাতা | ভিক্টোরিয়া, সুইডেনের ক্রাউন প্রিন্সেস | ||||
সুইডেনের রাজকুমারী এস্টেল, ওস্টারগোটল্যান্ডের ডাচেস (এস্টেল সিলভিয়া ইওয়া মেরি; [২] জন্ম ২৩ ফেব্রুয়ারী ২০১২)হলেন সুইডিশ রাজপরিবারের একজন সদস্য। তিনি হলেন ক্রাউন প্রিন্সেস ভিক্টোরিয়া এবং ভ্যাস্টারগোটল্যান্ডের ডিউক প্রিন্স ড্যানিয়েলের জ্যেষ্ঠা সন্তান। তিনি রাজা কার্ল ষোড়শ গুস্তাফের জ্যেষ্ঠা নাতনী এবং তার মায়ের পরে সুইডিশ সিংহাসনের উত্তরাধিকারীর তালিকায় দ্বিতীয় স্থানাধিকারিণী।
জন্ম
[সম্পাদনা]সোলনায় অবস্থিত কারোলিনস্কা ইউনিভার্সিটি হাসপাতালে ক্রাউন প্রিন্সেস ভিক্টোরিয়া ও প্রিন্স ড্যানিয়েলের সন্তান রাজকুমারী এস্টেলের জন্ম হয়,২০১২ সালের ২৩ ফেব্রুয়ারি সিইটি সময় অনুযায়ী ভোর ০৪:২৬ মিনিটে।[৩] তার জন্ম উপলক্ষে রাজধানী স্টকহোমের রয়্যাল প্যালেসের বিপরীতে স্কেপশোলমেন দ্বীপে ২১ বার কামানের স্যালুট দেওয়া হয়।[৪] তার নাম ও উপাধি ২০১২ সালের ২৪ ফেব্রুয়ারি তার পিতামহ রাজা কার্ল ষোড়শ গুস্তাফ একটি মন্ত্রিসভা বৈঠকে ঘোষণা করেন।[৫] মন্ত্রিসভা বৈঠকের পর প্রাসাদের রয়্যাল চ্যাপেলে একটি ‘টে ডেউম’ অনুষ্ঠান সংগঠিত হয়। তার নাম ও উপাধির আনুষ্ঠানিক ঘোষণার আগে একটি ত্রুটির কারণে রাজকীয় ওয়েবসাইটে ভুল নাম ও উপাধি প্রদর্শিত হয়েছিল, যা ছিল উলরিকা মারিয়ান্না অ্যানিকা ডেভিড, ডাচেস অব উপল্যান্ডস ভেসবাই, এটি পরে সরিয়ে নেওয়া হয়।[৬] পরে কর্মীরা প্রকাশ করেন যে তারা সিস্টেমটি পরীক্ষা জন্য এই ত্রুটি হয়েছিল।[৭]

এস্টেলের বাপ্তিস্ম অনুষ্ঠিত হয় ২২ মে ২০১২ তারিখে, সুইডেনের স্টকহোমে অবস্থিত স্টকহোম প্যালেসের রয়্যাল চ্যাপেলে। অনুষ্ঠানটি পরিচালনা করেন আর্চবিশপ অ্যান্ডার্স ওয়েজরিড।[৮][৯][ক] তাকে পরিবারের প্রাচীন বাপ্তিস্মের গাউন পরিয়ে বাপ্তিস্ম দেওয়া হয়, যা প্রথম ১৯০৬ সালে তার প্রপিতামহ প্রিন্স গুস্তাফ অ্যাডলফ পরেছিলেন তার বাপ্তিস্মের সময়। তার নাম ও বাপ্তিস্মের তারিখ গাউনে সূচিকর্মের মাধ্যমে যুক্ত করা হয়।[১০] তার বাপ্তিস্মের তারিখেই ‘প্রিন্সেস এস্টেলের প্রেয়ারবুক’ (সুইডিশ: প্রিন্সেসান এস্টেলস বনবক) শিরোনামে একটি সীমিত সংস্করণের প্রার্থনাপুস্তক প্রকাশিত হয়।[১১] রাজকুমারী এস্টেলে সুইডিশ সিংহাসনের উত্তরাধিকার ক্রমে দ্বিতীয় স্থানে রয়েছেন[১২] এবং তিনি সুইডিশ ইতিহাসে প্রথম নারী যিনি জন্মসূত্রে এমন উত্তরাধিকার অধিকার পেয়েছেন যা কোনো পুরুষ উত্তরাধিকারীর জন্মের ফলে খর্ব হতে পারে না; একই সঙ্গে তিনি সুইডিশ ইতিহাসে প্রথম ব্যক্তি যিনি একজন নারী উত্তরাধিকারীর বংশোদ্ভূত। সুইডেনের মাত্র দুই রাজকুমারী[১৩] জন্মের সময় সিংহাসনের প্রথম উত্তরাধিকারী ছিলেন (heir presumptive): ক্রিস্টিনা (যিনি পরবর্তীতে রাজরানী হন) এবং হেডভিগ সোফিয়া (যিনি পরে তার ছোট ভাইয়ের জন্মের ফলে নিজের অধিকার হারান)।
শিক্ষা
[সম্পাদনা]২০১৪ সালের ২৫ আগস্ট এস্টেলে স্টকহোমের ড্যান্ডেরিড পৌরসভায় অবস্থিত অ্যাভেনটিরেট প্রিস্কুলে পড়াশোনা শুরু করেন।[১৪] তিনি আগস্ট ২০১৮ থেকে রয়্যাল জুরগার্ডেনে অবস্থিত ক্যাম্পাস মানিলা স্কুলে পড়াশোনা শুরু করেন।[১৫]
সামাজিক জীবন
[সম্পাদনা]সুইডিশ সিংহাসনের উত্তরাধিকার ক্রমে দ্বিতীয় স্থানে থাকার কারণে তিনি জন্ম থেকেই জনসাধারণের নজরে রয়েছেন। ২০১৪ সালের ১৭ মে, মাত্র দুই বছর বয়সে এস্টেলে ওস্টারগ্যোটল্যান্ডের টোকার্নে তার সম্মানে নামকরণ করা একটি রূপকথার পথ “ডাচেস এস্টেলস ফেয়ারিটেল পাথ” উদ্বোধন করেন। তার খ্রিস্টীয় দীক্ষার সময় তাকে একটি ক্ষুদ্র রাজহাঁসের মূর্তি ও সেই পথসংক্রান্ত সনদ দেওয়া হয়েছিল, যেখানে উল্লেখ ছিল যে ভবিষ্যতে তিনি সেখানে তার আনুষ্ঠানিক দায়িত্ব পালন করবেন।[১৬] তিনি লিনশোপিং দুর্গও পরিদর্শন করেন, যেখানে তাকে এলিজাবেথ নিলসন, ক্রিস্টিনা জেটারস্ট্রম এবং লিনশোপিংয়ের মেয়র অ্যান-কাত্রিন হিয়ার্ডট স্বাগত জানান।[১৭][১৮] ২০২৫ সালের জুন মাসে এস্টেলে তার প্রথম খুড়তুতো বোন, রাজকুমারী ইনেসের ধর্মমাতা (গডমাদার) হিসেবে মনোনীত হন।[১৯][২০]
সম্মান
[সম্পাদনা]| এস্টেল, ওস্টারগোটল্যান্ডের ডাচেস এর রীতি | |
|---|---|
| উদ্ধৃতিকরণের রীতি | হার রয়েল হাইনেস |
| কথ্যরীতি | ইওর রয়েল হাইনেস |

সুইডেন :
রয়্যাল অর্ডার অফ দ্য সেরাফিম (লোক অ্যাভ কেএমও) এর সদস্য এবং কমান্ডার (২৩ ফেব্রুয়ারী ২০১২, উপস্থাপিত ২২ মে ২০১২)
মহামান্য রাজার স্মারক রুবি জুবিলি পদক প্রাপক (১৫ সেপ্টেম্বর ২০১৩)
মহামান্য রাজার ৭০তম জন্মদিনের স্মারক পদক প্রাপক (৩০ এপ্রিল ২০১৬)
মহামান্য রাজার স্মারক সুবর্ণ জয়ন্তী পদক প্রাপক (১৫ সেপ্টেম্বর ২০২৩)[২১]
টীকা
[সম্পাদনা]- ↑ Estelle had five godparents identified at her baptism: her maternal uncle Prince Carl Philip of Sweden; her paternal aunt Anna Westling-Söderström, উইলেম আলেকজান্ডার (then the Prince of Orange); ম্যারি এলিজাবেথ ডোনাল্ডসন (then Crown Princess); and Haakon, Crown Prince of Norway.
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Princess Estelle skirts Swedish naming laws, The Local, 24 March 2012. ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৩ সেপ্টেম্বর ২০১৩ তারিখে
- ↑ The father of the princess, Prince Daniel, registered his legal surname as Bernadotte after marrying her mother, Crown Princess Victoria, who belongs to that royal dynasty. Princess Estelle, like other members of the royal family, does not have a surname.[১]
- ↑ Paulsson Rönnbäck, Erik (২৩ ফেব্রুয়ারি ২০১৩)। "Ett år med Estelle" [One year with Estelle]। Svenska Dagbladet (সুইডিশ ভাষায়)। সংগ্রহের তারিখ ১৩ জুন ২০২৫ – PressReader এর মাধ্যমে।
- ↑ "Sweden's Princess Victoria gives birth to baby daughter"। BBC News। ২৩ ফেব্রুয়ারি ২০১২। সংগ্রহের তারিখ ২৫ নভেম্বর ২০১৪।
- ↑ "Princess Estelle Silvia Ewa Mary, Duchess of Östergötland" (সংবাদ বিজ্ঞপ্তি)। Royal Court of Sweden। ২৪ ফেব্রুয়ারি ২০১২। সংগ্রহের তারিখ ২৫ ফেব্রুয়ারি ২০১২।
- ↑ "'Her name is Estelle': King Carl XVI Gustaf"। ২৪ ফেব্রুয়ারি ২০১২।
- ↑ "Princess Ulrika Marianne Annika David, duchess of Upplands Väsby."। ৩ ফেব্রুয়ারি ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত।
- ↑ Thunberg, Karin (২২ মে ২০১২)। "Estelles dop kunglig högtid helt i tiden" [Estelle's christening royal celebration just in time]। Svenska Dagbladet (সুইডিশ ভাষায়)। আইএসএসএন 1101-2412। সংগ্রহের তারিখ ১৩ জুন ২০২৫।
- ↑ "Taking a look back at the christenings of Princess Estelle and Prince Oscar"। Royal Central (ব্রিটিশ ইংরেজি ভাষায়)। ৫ জুন ২০১৮। সংগ্রহের তারিখ ৬ এপ্রিল ২০২০।
- ↑ "Official site"। সংগ্রহের তারিখ ২১ অক্টোবর ২০১৪।
- ↑ "Official site"। সংগ্রহের তারিখ ২১ অক্টোবর ২০১৪।
- ↑ Nudd, Tim (২৩ ফেব্রুয়ারি ২০১২)। "Sweden's Crown Princess Victoria Has a Baby Girl"। People। সংগ্রহের তারিখ ২৩ ফেব্রুয়ারি ২০১২।
- ↑ Lagerqvist & Åberg in Kings and Rulers of Sweden আইএসবিএন ৯১-৮৭০৬৪-৩৫-৯
- ↑ "I dag börjar Estelle på förskolan" [Today Estelle starts preschool]। Svenska Dagbladet (সুইডিশ ভাষায়)। ২৫ আগস্ট ২০১৪। আইএসএসএন 1101-2412। সংগ্রহের তারিখ ১৩ জুন ২০২৫।
- ↑ "Sweden's future queen turns seven – see the new images released of Princess Estelle"। ২৩ ফেব্রুয়ারি ২০১৯।
- ↑ "Sagostig vid Tåkern till Prinsessan Estelles ära"।
- ↑ "Google-kääntäjä" (ফিনিশ ভাষায়)। সংগ্রহের তারিখ ১৭ মে ২০১৪।
- ↑ "Crownprincess Victoria, Prince Daniel and Princess Estelle open Crownprincess Victoria, Prince Daniel and Princess Estelle open Fairytale Path - Monarchy Press Europe"। Dutchphotopress.com। সংগ্রহের তারিখ ১৭ মে ২০১৪।
- ↑ "Faddrar till Prinsessan Ines"।
- ↑ "Princess Estelle to be godmother to Princess Ines"। ১২ জুন ২০২৫।
বহিঃসংযোগ
[সম্পাদনা]এস্টেল, ওস্টারগোটল্যান্ডের ডাচেস জন্ম: 23 February 2012 | ||
| Swedish royalty | ||
|---|---|---|
| শূন্য Title last held by প্রিন্স কার্ল |
ওস্টারগোটল্যান্ডের ডাচেস 2012–present |
নির্ধারিত হয়নি |
| উত্তরাধিকারসূত্রে লাইন | ||
| পূর্বসূরী ক্রাউন প্রিন্সেস ভিক্টোরিয়া |
সুইডিশ সিংহাসনে উত্তরাধিকার 2nd in line |
Followed by প্রিন্স অস্কার |