বিষয়বস্তুতে চলুন

এশিয়ান লেসবিয়ান নেটওয়ার্ক

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

এশিয়ান লেসবিয়ান নেটওয়ার্ক একটি আন্তর্জাতিক সংস্থা যা এশিয়া মহাদেশের মহিকা সমকামী বা লেসবিয়ানদের জন্য কর্মরত। এই সংস্থার প্রতিষ্ঠা হয় ১৯৮৬ সালের মার্চ মাসে। সেইসময় সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত হয়েছিল ইন্টারন্যাশনাল লেসবিয়ান ইনফরমেশন সার্ভিস (এইএলএইএস) সম্মেলন। সেই সম্মেলনে এশিয়ান লেসবিয়ান নেটওয়ার্ক -এর ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়। বাংলাদেশ, ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান এবং থাইল্যান্ডের লেসবিয়ানরা একজোটে এই সংস্থার প্রতিষ্ঠা করেন। জেনেভায় সম্মেলন চলাকালীন তারা বিবিধ কর্মশালার আয়োজন করেছিলেন।[]

এশিয়ান লেসবিয়ান নেটওয়ার্ক তার জন্মলগ্ন থেকে মূলত চারটি প্রধান আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করেছে। প্রথম সম্মেলনটি ১৯৯০ সালে ব্যাংককে অনুষ্ঠিত হয় থাইল্যান্ডের ব্যাংককে অবস্থিত লেসবিয়ান গ্রুপ আঞ্জারি এই সম্মেলনের আয়োজন করেছিল।[] দ্বিতীয় সম্মেলনটি ১৯৯২ সালের মে মাসে জাপানের টোকিওতে অনুষ্ঠিত হয়। এশিয়ান লেসবিয়ান নেটওয়ার্কের জাপানের প্রদেশীয় শাখা এই সম্মেলনের আয়োজন করেছিল।[][]

এশিয়ান লেশবিয়ান নেটওয়ার্কের তৃতীয় সম্মেলনটি ১৯৯৫ সালের আগস্টে তাইপেইয়ের উলাইতে অনুষ্ঠিত হয়েছিল এবং চতুর্থ সম্মেলনটি ১৯৯৮ সালে ফিলিপাইনের কুইজন সিটিতে অনুষ্ঠিত হয়েছিল।[]

এশিয়ান লেসবিয়ান নেটওয়ার্ক তাদের নিজস্ব নিউজলেটার বা সংবাদনামা প্রকাশ করে। এই সংস্থা বিশ্বের সমস্ত দেশে বসবাসকারী এশিয়ান বংশোদ্ভূত লেসবিয়ানদের মধ্যে পারস্পরিক সংযোগ বৃদ্ধি করার উদ্দেশ্যে কাজ করে চলেছেন। এর পাশাপাশি এশিয়ান লেসবিয়ানদের জীবন এবং তাদের সামাজিক সমস্যা সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতেও এশিয়ান লেসবিয়ান সংস্থা গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। এশিয়ান বংশোদ্ভূত লেসবিয়ানদের বিভিন্ন পরিষেবা দেওয়ার জন্য এই সংস্থা স্বক্রিয়ভাবে কাজ করে চলেছে।[][]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 3 4 "Asian Lesbian Network", Lesbian Histories and Cultures, Routledge, 2000 pp. 75–76. আইএসবিএন ৯৭৮-০-৮১৫৩-১৯২০-৭ISBN 978-0-8153-1920-7
  2. Thongthiraj, Took Took (১৯৯৬)। "Toward a Struggle against Invisibility: Love between Women in Thailand"Asian American Sexualities: Dimensions of the Gay and Lesbian Experience। Routledge। পৃ. ১৬৭। আইএসবিএন ৯৭৮-০-৪১৫-৯১৪৩৭-৬
  3. 1 2 Asian Lesbian Network (ALN)