এল. বেঙ্কটকৃষ্ণ আয়ার
অবয়ব
এল. বেঙ্কটকৃষ্ণ আয়ার | |
|---|---|
| জন্ম | ভারত |
| মৃত্যু | ভারত |
| পেশা | সিভিল ইঞ্জিনিয়ার |
| পরিচিতির কারণ | পোলাভরম প্রকল্প |
| পুরস্কার | পদ্মভূষণ |
এল. বেঙ্কটকৃষ্ণ আয়ার বা এল. ভেঙ্কটকৃষ্ণ আইয়ার ছিলেন ভারতীয় সিভিল ইঞ্জিনিয়ার এবং তামিলনাড়ু রাজ্যের পূর্ত বিভাগের একজন প্রধান প্রকৌশলী।[১]
শিক্ষা এবং কর্মজীবন
[সম্পাদনা]তিনি ছিলেন কুম্ভকোনমের টাউন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র।[২] ১৯৪১ সালে পোলাভরমের কাছে গোদাবরী নদীর উপর একটি জলাধার নির্মাণের জন্য জরিপ এবং প্রাথমিক প্রস্তাব জমা দেন আইয়ার, যা পরবর্তীতে পোলাভরম প্রকল্প নামে চালু হয়।[৩] তিনি মাদ্রাজ ইনস্টিটিউট অফ টেকনোলজি (MIT) প্রতিষ্ঠার কাজে চিন্নাস্বামী রাজমকে সহায়তাকারী কয়েকজনের মধ্যে তিনিও ছিলেন। তিনি এই প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠার তত্ত্বাবধানকারী মূল কমিটিতে ছিলেন। [৪] সমাজে বেঙ্কটকৃষ্ণ আয়ারের অবদানের জন্য ১৯৬১ সালে ভারত সরকার তাঁকে তৃতীয় সর্বোচ্চ অসামরিক সম্মান পদ্মভূষণে ভূষিত করে।[৫]
আরও দেখুন
[সম্পাদনা]- পোলাভরম প্রকল্প
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Our own MIT"। Madras Musings। মার্চ ২০১৪। সংগ্রহের তারিখ ৭ জুলাই ২০১৬।
- ↑ "150 years in the service of education"। The Hindu। ২৯ জানুয়ারি ২০১৪। সংগ্রহের তারিখ ৭ জুলাই ২০১৬।
- ↑ Biksham Gujja (২০০৬)। Perspectives on Polavaram, a Major Irrigation Project on Godavari। Academic Foundation। পৃ. ২৭–। আইএসবিএন ৯৭৮-৮১-৭১৮৮-৫৭৮-৭।
- ↑ "History"। Madras Institute of Technology। ২০১৬। সংগ্রহের তারিখ ৭ জুলাই ২০১৬।
- ↑ "Padma Awards" (পিডিএফ)। Ministry of Home Affairs, Government of India। ২০১৬। ১৫ অক্টোবর ২০১৫ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩ জানুয়ারি ২০১৬।