বিষয়বস্তুতে চলুন

এল.এ. কনফিডেনশিয়াল (চলচ্চিত্র)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
এল.এ. কনফিডেনশিয়াল
প্রেক্ষাগৃহে মুক্তিপ্রাপ্ত পোস্টার
ইংরেজি: L.A. Confidential
পরিচালককার্টিস হ্যানসন
প্রযোজক
চিত্রনাট্যকার
  • ব্রায়ান হেলগেল্যান্ড
  • কার্টিস হ্যানসন
উৎসজেমস এলরয় কর্তৃক 
এল.এ. কনফিডেনশিয়াল
শ্রেষ্ঠাংশে
সুরকারজেরি গোল্ডস্মিথ
চিত্রগ্রাহকদান্তে স্পিনোত্তি
সম্পাদকপিটার হনেস
প্রযোজনা
কোম্পানি
পরিবেশকওয়ার্নার ব্রস.
মুক্তি
  • ১৪ মে ১৯৯৭ (1997-05-14) (কান)
  • ১৯ সেপ্টেম্বর ১৯৯৭ (1997-09-19) (মার্কিন যুক্তরাষ্ট্র)
স্থিতিকাল১৩৮ মিনিট
দেশমার্কিন যুক্তরাষ্ট্র
ভাষাইংরেজি
নির্মাণব্যয়$৩৫ মিলিয়ন[]
আয়$১২৬.২ মিলিয়ন[]

এল.এ. কনফিডেনশিয়াল (ইংরেজি: L.A. Confidential) হল কার্টিস হ্যানসন প্রযোজিত ও পরিচালিত ১৯৯৭ সালের মার্কিন নব্য-নোয়ার অপরাধ রোমাঞ্চকর চলচ্চিত্র। জেমস এলরয়ের এল.এ. চতুষ্টয়-এর তৃতীয় বই ১৯৯০ সালের এল.এ. কনফিডেনশিয়াল অবলম্বনে চলচ্চিত্রটির চিত্রনাট্য লিখেন হ্যানসন ও ব্রায়ান হেলগেল্যান্ড। চলচ্চিত্রটির শিরোনাম ১৯৫০-এর দশকের কেলেঙ্কারি প্রকাশক সাময়িকী কনফিডেনশিয়াল থেকে নেওয়া, যা এই চলচ্চিত্রে হাশ-হাশ হিসেবে দেখানো হয়েছে। এতে শ্রেষ্ঠাংশে অভিনয় করেন কেভিন স্পেসি, রাসেল ক্রো, গাই পিয়ার্স, কিম বেসিঙ্গারড্যানি ডিভিটো

এল.এ. কনফিডেনশিয়াল সমাদৃত ও ব্যবসাসফল হয়। ৩৫ মিলিয়ন মার্কিন ডলার নির্মাণব্যয়ের চলচ্চিত্রটির ১২৬ মিলিয়ন মার্কিন ডলার আয় করে এবং এর অভিনয়, লেখনী, পরিচালনা, সম্পাদনা ও জেরি গোল্ডস্মিথের সুরের প্রশংসা লাভ করে। এটি শ্রেষ্ঠ চলচ্চিত্র-সহ নয়টি বিভাগে একাডেমি পুরস্কারের মনোনয়ন লাভ করে এবং শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী (বেসিঙ্গার) ও শ্রেষ্ঠ উপযোগকৃত চিত্রনাট্য বিভাগে দুটি পুরস্কার অর্জন করে। ২০১৫ সালে লাইব্রেরি অব কংগ্রেস চলচ্চিত্রটিকে "সাংস্কৃতিক, ঐতিহাসিক ও নান্দনিকভাবে গুরুত্বপূর্ণ" বিবেচনায় মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় চলচ্চিত্র রেজিস্টিতে সংরক্ষণের জন্য নির্বাচিত করে।[][][]

অভিনয়শিল্পীদল

[সম্পাদনা]
  • কেভিন স্পেসি - গোয়েন্দা সার্জেন্ট জ্যাক "হলিউড জ্যাক" ভিনসেন্স
  • রাসেল ক্রো - অফিসার ওয়েন্ডল "বাড" হোয়াইট
  • গাই পিয়ার্স - গোয়েন্দা লেফটেন্যান্ট এডমান্ড "শটগান এড" এক্সলি
  • জেমস ক্রমওয়েল - ক্যাপ্টেন ডাডলি স্মিথ
  • কিম বেসিঙ্গার - লিন ব্র্যাকেন
  • ড্যানি ডিভিটো - সিড হাজেন্স
  • ডেভিড স্ট্রাথেয়ার্ন - পিয়ের্স মোরহাউজ প্যাচেট
  • রন রিফকিন - জেলা এটর্নি এলিস লো
  • গ্রাহাম বেকেল - গোয়েন্দা সার্জেন্ট রিচার্ড "ডিক স্টেন্স" স্টেন্সল্যান্ড
  • অ্যাম্বার স্মিথ - সুজান লেফার্টস
  • জন ম্যাহন - পুলিশ প্রধান
  • পল গিলফয়েল - মেয়ার "মাইকি" কোহেন
  • ম্যাট ম্যাকয় - ব্রেট চেজ
  • পাওলো সেগান্টি - জনি স্টম্পানাটো
  • সিমন বেকার - ম্যাট রেনল্ডস
  • টমাস অ্যারানা - গোয়েন্দা সার্জেন্ট মাইকেল ব্রিউনিং
  • মাইকেল ম্যাক্লিরি - গোয়েন্দা সার্জেন্ট উইলিয়াম কার্লাইস্ল
  • শনি ফ্রি জোন্স - ট্যামি জর্ডান
  • ড্যারেল স্যান্ডিন - লিল্যান্ড "বাজ" মিকস
  • মারিসল পাদিয়া সানচেস - ইনেস সোতো
  • গোয়েন্ডা ডিকন - মিসেস লেফার্টস
  • জিম মেৎজেলার - কাউন্সিলার
  • ব্রেন্ডা বেক - লানা টার্নার

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "L.A. Confidential – Financial Information"দ্য নাম্বারস। ৬ এপ্রিল ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৭ জুলাই ২০২৫
  2. "L.A. Confidential (1997)"বক্স অফিস মোজো। সংগ্রহের তারিখ ১৭ জুলাই ২০২৫
  3. বার্নস, মাইক (১৬ ডিসেম্বর ২০১৫)। "'Ghostbusters,' 'Top Gun,' 'Shawshank' Enter National Film Registry"দ্য হলিউড রিপোর্টার। লস অ্যাঞ্জেলেস, ক্যালিফোর্নিয়া। সংগ্রহের তারিখ ১৭ জুলাই ২০২৫
  4. "2015 National Film Registry: "Ghostbusters" Gets the Call"লাইব্রেরি অব কংগ্রেস। ওয়াশিংটন, ডি.সি.। সংগ্রহের তারিখ ১৭ জুলাই ২০২৫
  5. "Complete National Film Registry Listing"লাইব্রেরি অব কংগ্রেস। ওয়াশিংটন, ডি.সি.। সংগ্রহের তারিখ ১৭ জুলাই ২০২৫

আরও পড়ুন

[সম্পাদনা]

বহিঃসংযোগ

[সম্পাদনা]

টেমপ্লেট:জেমস এলরয় টেমপ্লেট:কার্টিস হ্যানসন