এলিয়েন (চলচ্চিত্র)
| এলিয়েন | |
|---|---|
![]() প্রেক্ষাগৃহে মুক্তির পোস্টার | |
| পরিচালক | রিডলি স্কট |
| প্রযোজক | |
| চিত্রনাট্যকার | ড্যান ও'ব্যানন |
| কাহিনিকার |
|
| শ্রেষ্ঠাংশে | |
| সুরকার | জেরি গোল্ডস্মিথ |
| চিত্রগ্রাহক | ডেরেক ভ্যানলিন্ট |
| সম্পাদক | |
| প্রযোজনা কোম্পানি | |
| পরিবেশক | টুয়েন্টিয়েথ সেঞ্চুরি ফক্স |
| মুক্তি |
|
| স্থিতিকাল | ১১৬ মিনিট[৩] |
| দেশ | |
| ভাষা | ইংরেজি |
| নির্মাণব্যয় | $৮.৪-১৪ মিলিয়ন[ক][৫] |
| আয় | $১৮৮ মিলিয়ন[৫][৬] |
এলিয়েন (ইংরেজি: Alien, অনুবাদ 'বহির্জাগতিক প্রাণ') হল রিডলি স্কট পরিচালিত ১৯৭৯ সালের বিজ্ঞান কল্পকাহিনীভিত্তিক ভীতিপ্রদ চলচ্চিত্র। ড্যান ও'ব্যানন ও রোনাল্ড শুসেটের গল্প অবলম্বনে চলচ্চিত্রটির চিত্রনাট্য লিখেন ও'ব্যানন। গল্পে দেখা যায় একটি মহাশূন্যযানের ক্রুরা একটি পরিত্যক্ত মহাশূন্যযান তদন্ত করতে যান এবং সেখানে মারাত্মক বহির্জাগতিক প্রাণির শিকার হন। এতে শ্রেষ্ঠাংশে অভিনয় করেন টম স্কেরিট, সিগুর্নি উইভার, ভেরোনিকা কার্টরাইট, হ্যারি ডিন স্ট্যান্টন, জন হার্ট, ইয়ান হোম ও ইয়াফেট কটো। ব্র্যান্ডিওয়াইন প্রডাকশন্সের ব্যানারে চলচ্চিত্রটি প্রযোজনা করেন গর্ডন ক্যারল, ডেভিড গিলার ও ওয়াল্টার হিল এবং পরিবেশনা করে টুয়েন্টিয়েথ সেঞ্চুরি ফক্স। গিলার ও হিল পাণ্ডুলিপি পরিমার্জন করে এবং কিছু বিষয়বস্তু যোগ করেন। শুসেট নির্বাহী প্রযোজকের দায়িত্ব পালন করেন। বহির্জাগতিক প্রাণি ও পরিবেশের নকশা করেন সুইস শিল্পী এইচ. আর. গিজার এবং কনসেপ্ট শিল্পী রন কব ও ক্রিস ফর অন্যান্য সেট নির্মাণ করেন।
এলিয়েন চলচ্চিত্রতি ১৯৭৯ সালের ২৫শে মে ৪র্থ সিয়াটল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী রাতে প্রদর্শিত হয়।[৭][৮][৯] এটি ১৯৭৯ সালের ২২শে জুন বৃহৎ পরিসরে মুক্তি পায় এবং ৬ই সেপ্টেম্বর যুক্তরাজ্যে মুক্তি পায়। শুরুতে এটি মিশ্র প্রতিক্রিয়া লাভ করে, কিন্তু শ্রেষ্ঠ ভিজ্যুয়াল ইফেক্টস বিভাগে একাডেমি পুরস্কার, তিনটি স্যাটার্ন পুরস্কার (শ্রেষ্ঠ বিজ্ঞান কল্পকাহিনী চলচ্চিত্র, শ্রেষ্ঠ পরিচালনা ও শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী), এবং নাট্যধর্মী উপস্থাপনা বিভাগে একটি হ্যুগো পুরস্কার অর্জন করেন। এলিয়েন মার্কিন যুক্তরাষ্ট্রে ৭৮.৯ মিলিয়ন মার্কিন ডলার ও যুক্তরাজ্যে ৭.৮ মিলিয়ন পাউন্ড আয় করে। বিশ্বব্যাপী চলচ্চিত্রটির মোট আয় দাঁড়ায় প্রায় ১০৪ মিলিয়ন মার্কিন ডলার থেকে ২০৩ মিলিয়ন মার্কিন ডলার।
পরবর্তী সময়ে এলিয়েন সমালোচকদের পুনর্বিবেচনায় আসে এবং বর্তমানে এটি সর্বকালের অন্যতম সেরা চলচ্চিত্র ও সবচেয়ে প্রভাবশালী বিজ্ঞান কল্পকাহিনী ও ভীতিপ্রদ চলচ্চিত্র হিসেবে গণ্য হয়। ২০০২ সালে এলিয়েন-কে "সাংস্কৃতিক, ঐতিহাসিক, বা নান্দনিকভাবে গুরুত্বপূর্ণ" বিবেচনায় লাইব্রেরি অব কংগ্রেস মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় চলচ্চিত্র রেজিস্ট্রিতে সংরক্ষণের জন্য নির্বাচন করে। চলচ্চিত্রটিকে ২০০৮ সালে আমেরিকান ফিল্ম ইনস্টিটিউট বিজ্ঞান কল্পকাহিনী ধারার ৭ম সেরা চলচ্চিত্র এবং এম্পায়ার সর্বকালের ৩৩তম সেরা চলচ্চিত্র হিসেবে স্থান দেয়। এলিয়েন-এর সফলতা চলচ্চিত্র, বই, ভিডিও গেম ও খেলনা নিয়ে একটি মিডিয়া ফ্র্যাঞ্চাইজি সৃষ্টি করে এবং উইভারের অভিনয় জীবনকে এগিয়ে নিয়ে যায়। বহির্জাগতিক প্রাণির সাথে তার চরিত্রের মুখোমুখি হওয়ার গল্প এই চলচ্চিত্রের পরবর্তী পর্ব এলিয়েন্স (১৯৮৬), এলিয়েন থ্রি (১৯৯২) ও এলিয়েন রিজারেকশন (১৯৯৭)-এর বিষয়বস্তু হয়ে ওঠে। প্রেডেটর ফ্র্যাঞ্চাইজির সাথে উল্লঙ্গন করে এলিয়েন ভার্সার প্রেডেটর চলচ্চিত্র নির্মাণ করে, এবং স্কট একক অনুবর্তী পর্ব এলিয়েন: রমিউলাস (২০২৪) পরিচালনা করেন। নোয়া হাউলি রচিত ও স্কট প্রযোজিত টেলিভিশনের জন্য নির্মিত পূর্ববর্তী পর্ব এলিয়েন: আর্থ ২০২৫ সালে এফএক্স অন হুলুতে প্রচারিত হবে।
অভিনয়শিল্পীদল
[সম্পাদনা]- টম স্কেরিট - ডালাস, নস্ট্রমো মহাশূন্যযানের ক্যাপ্টেন
- সিগুর্নি উইভার - এলেন রিপলি, নস্ট্রমো-র ওয়ারেন্ট অফিসার
- ভেরোনিকা কার্টরাইট - ল্যামবার্ট, নস্ট্রমো-র নিয়ন্ত্রক
- হ্যারি ডিন স্ট্যান্টন - ব্রেট, প্রকৌশল প্রযুক্তিবিদ
- জন হার্ট - কেন, নির্বাহী কর্মকর্তা
- ইয়ান হোম - অ্যাশ, মহাশূন্যযানের বিজ্ঞান কর্মকর্তা
- ইয়াফেট কটো - পার্কার, প্রধান প্রকৌশলী
- বোলাজি বাদেয়ো - এলিয়েন
- হেলেন হর্টন - নস্ট্রমো-র কম্পিউটার মাদারের কণ্ঠ প্রদান করেন।
মুক্তি
[সম্পাদনা]১৯৭৯ সালের ২৪শে মে দিবাগত রাতে ৪র্থ সিয়াটল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এলিয়েন চলচ্চিত্রটির উদ্বোধনী প্রদর্শনী হয়।[১০] এটি ১৯৭৯ সালের ২৫শে মে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেক্ষাগৃহে সীমিত পরিসরে মুক্তি দেওয়া হয়।[১১][১২] প্রেক্ষাগৃহগামী দর্শকেরা হলিউডের গ্রম্যান্স ইজিপশিয়ান থিয়েটারে চলচ্চিত্রটি দেখার জন্য লাইন ধরে, যেখানে চলচ্চিত্রটির প্রচারণার জন্য অসংখ্য মডেল, সেট ও প্রপস প্রদর্শনী হিসেবে রাখা হয়।[১৩][১৪] পরবর্তী সময়ে ২২শে জুন এটি মার্কিন যুক্তরাষ্ট্রে বৃহৎ পরিসরে মুক্তি পায়।[১৫] চলচ্চিত্রটির আন্তর্জাতিক পরিসরে ২০শে জুলাই জাপানে ও ২০শে আগস্ট ব্রাজিলে মুক্তি পায়।[১৬] যুক্তরাজ্যে ১৯৭৯ সালের ১লা সেপ্টেম্বর এডিনবরা চলচ্চিত্র উৎসবে গালা পরিবেশনায় চলচ্চিত্রটি প্রদর্শিত হয়।[১৭][১৮] ১৯৭৯ সালের ৬ই সেপ্টেম্বর থেকে এক সপ্তাহ লন্ডনের অডিয়ন লিস্টার স্কয়ারে বিশেষ প্রদর্শনী হয়[১৯] এবং এরপর ১লা অক্টোবর থেকে ধীরে ধীরে ব্রিটেনের ১৮০টি প্রেক্ষাগৃহে বৃহৎ পরিসরে মুক্তি দেওয়া হয়।[১৬] চলচ্চিত্রটি ফ্রান্স ও স্পেনে সেপ্টেম্বরে মুক্তি দেওয়া হয় এবং ১৯৭৯ সালের অক্টোবর থেকে অন্যান্য বাজারেও মুক্তি দেওয়া হয়।[১৬]
বক্স অফিস
[সম্পাদনা]চলচ্চিত্রটি ব্যবসাসফল হয়। মার্কিন যুক্তরাষ্ট্রে ৯০টি প্রেক্ষাগৃহে ও কানাডায় ১টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়ে মেমোরিয়াল দিবসের সপ্তাহের চার দিনে প্রতি প্রেক্ষাগৃহে ৩৮,৭৬৭ মার্কিন ডলার গড়ে ৩,৫২৭,৮৮১ মার্কিন ডলার আয় করে।[৫] ডেইলি ভ্যারাইটি একে চলচ্চিত্রের ইতিহাসে প্রতি প্রেক্ষাগৃহে মুক্তির প্রথম সপ্তাহে সর্বোচ্চ আয় বলে উল্লেখ করে।[২০] এটি মার্কিন যুক্তরাষ্ট্রে শীর্ষ চলচ্চিত্র ছিল এবং তিন সপ্তাহ ধরে চলে।[২১] প্রথম চার সপ্তাহে প্রেক্ষাগৃহ থেকে এটি মাত্র ১৪৮টি প্রিন্ট থেকে ১৬.৫ মিলিয়ন মার্কিন ডলার আয় করে এবং এরপর ৬৩৫টি প্রেক্ষাগৃহে মুক্তি পায়।[৫] চলচ্চিত্রটি যুক্তরাজ্যে লন্ডনের ওডিয়ন লিস্টার স্কয়ারে মুক্তি দেওয়া হয় এবং প্রথম সপ্তাহে ৭১,৯৮৮ পাউন্ড আয় করে, যা যুক্তরাজ্যে কোন চলচ্চিত্রের সর্বোচ্চ প্রথম সপ্তাহের আয়।[২২][২৩] এটি আট সপ্তাহ যুক্তরাজ্যে শীর্ষ চলচ্চিত্র ছিল।[২৪] ১৯৭৯ সালের অক্টোবরের শুরুতে চলচ্চিত্রটি জাপানে ১৬.৯ মিলিয়ন, ফ্রাসে ৪.৮ মিলিয়ন, যুক্তরাজ্যে ৩.৭ মিলিয়নসহ বিশ্বব্যাপী মোট ২৭ মিলিয়ন মার্কিন ডলার আয় করে।[১৬] এটি প্রথম মুক্তি থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে ৭৮.৯ মিলিয়ন মার্কিন ডলার ও যুক্তরাজ্যে ৭.৮৮ মিলিয়ন পাউন্ড আয় করে। পুনঃমুক্তিসহ এটি মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডায় ৮১.৮ মিলিয়ন মার্কিন ডলার আয় করে, অন্যদিকে আন্তর্জাতিক বক্স অফিসের আয়ের পরিমাণ ২৪ মিলিয়ন থেকে ১২২.৭ মিলিয়ন পর্যন্ত পাওয়া যায়। চলচ্চিত্রটির মোট বিশ্বব্যাপী আয় ১০৪.৯ মিলিয়ন[৫] থেকে ২০৩.৬ মিলিয়ন মার্কিন ডলার পর্যন্ত তালিকাভুক্ত করা হয়।[৬] ১৯৯২ সালে ফক্স এর বিশ্বব্যাপী আয় ১৪৩ মিলিয়ন মার্কিন ডলার হিসেবে উল্লেখ করে।[২৫]
পাদটীকা
[সম্পাদনা]- ↑ Official documentation for the film states that the budget was $11 million, but other sources give different numbers. Sigourney Weaver has stated that it was $14 million, while Ridley Scott, Ivor Powell, and Tom Skerritt have each recalled it being closer to $8.4 million.[৪]
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 পুলেইন, টিম (১৯৭৯)। "Alien"। মান্থলি ফিল্ম বুলেটিন। খণ্ড ৪৬ নং ৫৪০। লন্ডন: ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউট। পৃ. ১৯১। আইএসএসএন 0027-0407।
p.c — 20th Century-Fox (London), A Brandywine-Ronald Shushett production
- 1 2 "Alien"। আমেরিকান ফিল্ম ইনস্টিটিউট। ৬ সেপ্টেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৩ জুন ২০২৫।
Production Company: 20th Century-Fox Film Corp. Production Text: a Brandywine-Ronald Shusett production
- ↑ "Alien"। ব্রিটিশ বোর্ড অব ফিল্ম ক্লাসিফিকেশন। ১৬ এপ্রিল ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১২ জুন ২০২৫।
- ↑ McIntee, 14–15.
- 1 2 3 4 5 "Alien (1979)"। বক্স অফিস মোজো। আইএমডিবি। ২৫ অক্টোবর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১২ জুন ২০২৫।
- 1 2 "Alien (1979)"। দ্য নাম্বারস। ন্যাশ ইনফরমেশন সার্ভিসেস, এলএলসি। Archived from the original on May 7, 2019। সংগ্রহের তারিখ ১২ জুন ২০২৫।
- ↑ ক্যাডবিক, জন (১ মে ২০১২)। "First Seattle International Film Festival (SIFF) opens at Moore Egyptian Theatre on May 14, 1976"। হিস্ট্রিলিংক। ২৫ জুলাই ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৩ জুন ২০২৫।
- ↑ "Memory — The Origins of Alien"। এসআইএফএফ.নেট। ২৫ জুলাই ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৩ জুন ২০২৫।
- ↑ ম্যাকিট্রিক, ক্রিস্টোফার। "Seattle International Film Festival (SIFF): History and Winners"। লাইভ অ্যাবাউট। ২ জুলাই ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৩ জুন ২০২৫।
- ↑ "Seattle International Film Festival 1979 Catalog"। সংগ্রহের তারিখ ১৩ জুন ২০২৫।
- ↑ "Alien"। অলমুভি। ৩১ জুলাই ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৩ জুন ২০২৫।
- ↑ রস, জেন (২৩ মে ২০১৯)। "Sigourney Weaver marks 'Alien' anniversary: 'I thought it was a small movie'"। রয়টার্স। ২৪ জুন ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৩ জুন ২০২৫।
- ↑ ম্যাকইন্টি, ৪০।
- ↑ "A Nightmare Fulfilled: Reaction to the Film", The Beast Within: The Making of Alien.
- ↑ ইলুমিনাতি, ক্রিস (২০ জুন ২০১৬)। "'Alien' Was Released 37 Years Ago This Week — Here Are Some Crazy Facts Only True Fans Know About The Film"। ব্রোবাইবেল। ২৪ জুন ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৩ জুন ২০২৫।
- 1 2 3 4 "Fox's 'Alien' Wows Alien Filmgoers"। ভ্যারাইটি। ১০ অক্টোবর ১৯৭৯। পৃ. ২৮।
- ↑ ম্যালকম, ডেরেক (৬ সেপ্টেম্বর ১৯৭৯)। "Something nasty lurking amid the good old Alien corn: Derek Malcolm reviews the new films in London and Edinburgh"। দ্য গার্ডিয়ান। ১৩ নভেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৩ জুন ২০২৫।
- ↑ "33rd Edinburgh International Film Festival"। ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউট। বিএফআই (অনলাইন ডেটাবেজ)। ২ আগস্ট ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৩ জুন ২০২৫।
- ↑ "Japan & Britain Launch For 'Alien'"। ভ্যারাইটি। ১৩ জুন ১৯৭৯। পৃ. ২৪।
- ↑ পোলক, ডেল (৩০ মে ১৯৭৯)। "Per-Screen 'Alien' B.O. May Be Record"। ডেইলি ভ্যারাইটি। পৃ. ১।
- ↑ "50 Top-Grossing Films"। ভ্যারাইটি। ২০ জুন ১৯৭৯। পৃ. ৯।
- ↑ "'Alien' Bows In Britain"। ভ্যারাইটি। ১২ সেপ্টেম্বর ১৯৭৯। পৃ. ৪১।
- ↑ ব্রাউন, ক্রিস (১৫ সেপ্টেম্বর ১৯৭৯)। "London Box Office"। স্ক্রিন ইন্টারন্যাশনাল। পৃ. ২।
- ↑ সোয়ের্ন, ফিল (১৯৯৫)। The Guinness Book of Box Office Hits। গিনেস পাবলিশিং লিমিটেড। পৃ. ৪৩৭। আইএসবিএন ০-৮৫১১২-৬৭০-৭ – ইন্টারনেট আর্কাইভ এর মাধ্যমে।
- ↑ "The Baddest of Them All (Fox advertisement)"। ডেইলি ভ্যারাইটি। ৬ অক্টোবর ১৯৯২। পৃ. ৮।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- ইংরেজি ভাষার চলচ্চিত্র
- এলিয়েন (ফ্র্যাঞ্চাইজ) চলচ্চিত্র
- ১৯৭৯-এর চলচ্চিত্র
- ১৯৭৯-এর বিজ্ঞান কল্পকাহিনী চলচ্চিত্র
- ১৯৭৯-এর ভীতিপ্রদ চলচ্চিত্র
- ১৯৭০-এর দশকের ইংরেজি ভাষার চলচ্চিত্র
- ১৯৭০-এর দশকের ব্রিটিশ চলচ্চিত্র
- ১৯৭০-এর দশকের বিজ্ঞান কল্পকাহিনী ভীতিপ্রদ চলচ্চিত্র
- ১৯৭০-এর দশকের মার্কিন চলচ্চিত্র
- ইংরেজি ভাষার বিজ্ঞান কল্পকাহিনী ভীতিপ্রদ চলচ্চিত্র
- ব্রিটিশ বিজ্ঞান কল্পকাহিনী ভীতিপ্রদ চলচ্চিত্র
- মার্কিন বিজ্ঞান কল্পকাহিনী ভীতিপ্রদ চলচ্চিত্র
- রিডলি স্কট পরিচালিত চলচ্চিত্র
- ওয়াল্টার হিল প্রযোজিত চলচ্চিত্র
- গর্ডন ক্যারল প্রযোজিত চলচ্চিত্র
- ডেভিড গিলার প্রযোজিত চলচ্চিত্র
- জেরি গোল্ডস্মিথ সুরারোপিত চলচ্চিত্র
- রোনাল্ড শুসেটের চিত্রনাট্য সংবলিত চলচ্চিত্র
- টুয়েন্টিয়েথ সেঞ্চুরি ফক্সের চলচ্চিত্র
- ব্র্যান্ডিওয়াইন প্রডাকশন্সের চলচ্চিত্র
- অ্যান্ড্রয়েড সম্পর্কে চলচ্চিত্র
- বহির্জাগতিক প্রাণ সম্পর্কে চলচ্চিত্র
- ভবিষ্যতের পটভূমিতে চলচ্চিত্র
- মহাশূন্যযানের পটভূমিতে চলচ্চিত্র
- ব্রে স্টুডিওজে ধারণকৃত চলচ্চিত্র
- লন্ডনে ধারণকৃত চলচ্চিত্র
- শেপার্টন স্টুডিওজে ধারণকৃত চলচ্চিত্র
- স্যাটার্ন পুরস্কার বিজয়ী চলচ্চিত্র
- মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় চলচ্চিত্রের তালিকাভুক্তি চলচ্চিত্র
- ১৯৭৯-এর মার্কিন চলচ্চিত্র
- ১৯৭৯-এর ইংরেজি ভাষার চলচ্চিত্র
- কুম্ভিলতা বিতর্কে জড়িত চলচ্চিত্র
- শ্রেষ্ঠ ভিজুয়াল ইফেক্টসের জন্য একাডেমি পুরস্কার বিজয়ী চলচ্চিত্র
