বিষয়বস্তুতে চলুন

এলিয়েন থ্রি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
এলিয়েন থ্রি
প্রেক্ষাগৃহে মুক্তির পোস্টার
পরিচালকডেভিড ফিঞ্চার
প্রযোজক
চিত্রনাট্যকার
কাহিনিকারভিনসেন্ট ওয়ার্ড
শ্রেষ্ঠাংশে
সুরকারইলিয়ট গোল্ডেনথাল
চিত্রগ্রাহকআলেক্স টমসন
সম্পাদকটেরি রলিংস
প্রযোজনা
কোম্পানি
পরিবেশকটুয়েন্টিয়েথ সেঞ্চুরি ফক্স
মুক্তি
  • ২২ মে ১৯৯২ (1992-05-22)
স্থিতিকাল১১৪ মিনিট[]
দেশ
  • যুক্তরাজ্য
  • মার্কিন যুক্তরাষ্ট্র
ভাষাইংরেজি
নির্মাণব্যয়$৫০-৬০ মিলিয়ন[][][]
আয়$১৫৯.৮-১৮০ মিলিয়ন[]

এলিয়েন থ্রি (ইংরেজি: Alien 3, অনুবাদ'বহির্জাগতিক প্রাণ ৩') হল ডেভিড ফিঞ্চার পরিচালিত ১৯৯২ সালের বিজ্ঞান কল্পকাহিনীভিত্তিক ভীতিপ্রদ চলচ্চিত্র। ভিনসেন্ট ওয়ার্ডের গল্প অবলম্বনে চলচ্চিত্রটির চিত্রনাট্য লিখেন ডেভিড গিলার, ওয়াল্টার হিলল্যারি ফার্গুসন। ব্র্যান্ডিওয়াইন প্রডাকশন্সের ব্যানারে চলচ্চিত্রটি প্রযোজনা করেন গর্ডন ক্যারল, ডেভিড গিলার ও ওয়াল্টার হিল এবং পরিবেশনা করে টুয়েন্টিয়েথ সেঞ্চুরি ফক্সসিগুর্নি উইভার এলিয়েন ফ্রাঞ্চাইজের পূর্বের দুটি চলচ্চিত্রের এলেন রিপলি চরিত্রে পুনরায় শ্রেষ্ঠাংশে অভিনয় করেন।

এলিয়েন থ্রি চলচ্চিত্রটি ১৯৯৯ সালের ২২শে মে মুক্তি পায়। এটি মার্কিন যুক্তরাষ্ট্রে কম ব্যবসা করলেও উত্তর আমেরিকার বাইরের বাজার থেকে ১০০ মিলিয়ন মার্কিন ডলার আয় করে। এটি মিশ্র প্রতিক্রিয়া লাভ করে এবং পূর্ববর্তী দুটি চলচ্চিত্রের তুলনায় নিম্নমানের বিবেচিত হয়। এটি শ্রেষ্ঠ ভিজ্যুয়াল ইফেক্টস বিভাগে একাডেমি পুরস্কারের মনোনয়ন, সাতটি স্যাটার্ন পুরস্কার (শ্রেষ্ঠ বিজ্ঞান কল্পকাহিনী চলচ্চিত্র, শ্রেষ্ঠ পরিচালনা, শ্রেষ্ঠ অভিনেত্রী ও শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা), নাট্যধর্মী উপস্থাপনা বিভাগে একটি হ্যুগো পুরস্কার ও এমটিভি মুভি পুরস্কারের মনোনয়ন লাভ করে। এই চলচ্চিত্রের পরবর্তী পর্ব এলিয়েন রিজারেকশন ১৯৯৭ সালে মুক্তি পায়।

অভিনয়শিল্পীদল

[সম্পাদনা]
  • সিগুর্নি উইভার - এলেন রিপলি
  • চার্লস এস. ডাটন - লিওনার্ড ডিলন
  • চার্লস ড্যান্স - জোনাথন ক্লিমেন্স
  • ব্রায়ান গ্লোভার - হ্যারল্ড অ্যান্ড্রুজ
  • রাফ ব্রাউন - ফ্রান্সিস অ্যারন
  • পল ম্যাকগান - ওয়াল্টার গোলিক
  • ড্যানি ওয়েব - রবার্ট মোর্স
  • ল্যান্স হেনরিকসন - বিশপ অ্যান্ড্রয়েড (কণ্ঠ)
  • টম উডরাফ জুনিয়র - "ড্রাগন" নামক এলিয়েন
  • পিট পোস্টেলথোয়াইট - ডেভিড পোস্টেলথোয়াইট
  • হোল্ট ম্যাকালেনি - জুনিয়র
  • পিটার গিনেস - পিটার গ্রেগর
  • ড্যানিয়েল এডমন্ড - রেবেকা "নিউট" জর্ডান
  • ক্রিস্টোফার ফেয়ারব্যাঙ্ক - টমাস মার্ফি
  • ফিল ডেভিস - কেভিন ডড
  • ভিনসেঞ্জো নিকোলি - অ্যালান জুড
  • লিয়ন হার্বার্ট - এডওয়ার্ড বগস
  • নিয়াল বাগি - এরিক বাগি
  • হি চিং - কোম্পানি ম্যান
  • কার্ল চেজ - ফ্র্যাঙ্ক এলিস
  • ক্লাইভ ম্যান্টল - ক্লাইভ উইলিয়াম
  • ডিওবিয়া ওপারেই - আর্থার ওয়াকিংস্টিক
  • পল ব্রেনান - ইয়োশি ট্রয়

সঙ্গীত

[সম্পাদনা]

সুরকার ইলিয়ট গোল্ডেনথাল এই চলচ্চিত্রের পারিপার্শ্বিক অবস্থার ভিত্তিতে সুর রচনার জন্য ফিঞ্চারের সাথে এক বছর ঘনিষ্ঠভাবে কাজ করেছেন। এই চলচ্চিত্রের সুর রেকর্ড করা হয় ১৯৯২ সালের লস অ্যাঞ্জেলেস দাঙ্গা চলাকালীন। গোল্ডেনথাল পরবর্তীকালে দাবি করেন যে চলচ্চিত্রের বিরক্তিকর প্রকৃতি সুরে এই দাঙ্গার প্রভাব রয়েছে।[]

বক্স অফিস

[সম্পাদনা]

এলিয়েন থ্রি ১৯৯২ সালের ২২শে মে মার্কিন যুক্তরাষ্ট্রে মুক্তি পায়। চলচ্চিত্রটি মুক্তির মেমোরিয়াল দিবসের সপ্তাহান্তে ২৩.১ মিলিয়ন মার্কিন ডলার আয় করে লিথাল ওয়েপন থ্রি-এর পর বক্স অফিসে দ্বিতীয় শীর্ষ আয়কারী চলচ্চিত্র হয়ে ওঠে।[] এটি ২,২২৭টি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হয় এবং প্রতি প্রেক্ষাগৃহ থেকে গড়ে ৮,৭৩৩ মার্কিন ডলার আয় করে।[] চলচ্চিত্রটি মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডা থেকে মোট ৫৫.৫ মিলিয়ন মার্কিন ডলার আয় করে, যা ব্যর্থ হিসেবে গণ্য হয়; তবে বক্স অফিস মোজো অনুসারে এটি আন্তর্জাতিক বাজারে ১০৪.৩ মিলিয়ন মার্কিন ডলার আয় করে,[] ফলে এর মোট আয় দাঁড়ায় ১৫৯.৮ মিলিয়ন মার্কিন ডলার। এটি এলিয়েন চলচ্চিত্রের মূল মুক্তির প্রেক্ষাগৃহের আয়কে ছাড়িয়ে যায় এবং ১৯৯২ সালে স্থানীয় বাজারে ২৮তম শীর্ষ আয়কারী চলচ্চিত্র হয়ে ওঠে।[][] ১৯৯২ সালের অক্টোবর মাসে ফক্স দাবি করে এটি এই ফ্র্যাঞ্চাইজের শীর্ষ আয়কারী চলচ্চিত্র, যা বিশ্বব্যাপী ১৭৫ মিলিয়ন মার্কিন ডলার আয় করে।[] ১৯৯২ সালের শেষভাগে ভ্যারাইটির প্রতিবেদন অনুসারে এটি বিশ্বব্যাপী ১৮০ মিলিয়ন ডলার আয় করে।[১০]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "ALIEN 3"ব্রিটিশ বোর্ড অব ফিল্ম ক্লাসিফিকেশন। ১৫ ডিসেম্বর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৬ জুন ২০২৫
  2. 1 2 3 4 "Alien 3 (1992)"বক্স অফিস মোজো। সংগ্রহের তারিখ ১৬ জুন ২০২৫
  3. "Alien 3 – Box Office Data, DVD and Blu-ray Sales, Movie News, Cast and Crew Information"দ্য নাম্বারস। সংগ্রহের তারিখ ১৬ জুন ২০২৫
  4. আমেরিকান ফিল্ম ইন্সটিটিউট ক্যাটালগে এলিয়েন থ্রি
  5. Music, Editing and SoundAlien Quadrilogy (DVD)। খণ্ড Alien ৩ bonus disc। টুয়েন্টিয়েথ সেঞ্চুরি ফক্স হোম এন্টারটেইনমেন্ট। ২০০৩।
  6. "'Weapon 3' wins holiday"ল্যাঙ্ক্যাস্টার নিউ এরা। ২৮ মে ১৯৯২। পৃ. ৫৭। ৩ ডিসেম্বর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৬ জুন ২০২৫ নিউজপেপার্স.কম এর মাধ্যমে। উন্মুক্ত প্রবেশাধিকারযুক্ত প্রকাশনা - বিনামূল্যে পড়া যাবে
  7. হচম্যান, ডেভিড (৫ ডিসেম্বর ১৯৯৭)। "Beauties and the Beast"এন্টারটেইনমেন্ট উইকলি। ১ অক্টোবর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৬ জুন ২০২৫
  8. গানিং, ক্যাথাল (২৭ নভেম্বর ২০১৯)। "How Alien Flopped (Despite Making $100 Million)"স্ক্রিন র‍্যান্ট। সংগ্রহের তারিখ ১৬ জুন ২০২৫
  9. "The Baddest of Them All (Fox advertisement)"। ডেইলি ভ্যারাইটি। ৬ অক্টোবর ১৯৯২। পৃ. ৮।
  10. "U.S. Pics at Home and Abroad"। ভ্যারাইটি। ২৮ ডিসেম্বর ১৯৯২। পৃ. ৫৬।

বহিঃসংযোগ

[সম্পাদনা]