এরিথ্রোমাইসিন
| রোগশয্যাসম্বন্ধীয় তথ্য | |
|---|---|
| বাণিজ্যিক নাম | Eryc, Erythrocin, others[১] |
| এএইচএফএস/ ড্রাগস.কম | মনোগ্রাফ |
| মেডলাইনপ্লাস | a682381 |
| লাইসেন্স উপাত্ত |
|
| গর্ভাবস্থার শ্রেণি |
|
| প্রয়োগের স্থান | মুখ, শিরা, পেশী, স্থানীয় প্রয়োগ, চোখ |
| ঔষধ বর্গ | ম্যাক্রোলাইড এন্টিবায়োটিক |
| এটিসি কোড | |
| আইনি অবস্থা | |
| আইনি অবস্থা | |
| ফার্মাকোকাইনেটিক উপাত্ত | |
| জৈবপ্রাপ্যতা | ৩০%~৬৫% |
| প্রোটিন বন্ধন | ৯০% |
| বিপাক | যকৃত |
| বর্জন অর্ধ-জীবন | ১.৫ ঘন্টা |
| রেচন | পিত্তরস |
| শনাক্তকারী | |
| |
| সিএএস নম্বর | |
| পাবকেম সিআইডি | |
| আইইউপিএইচএআর/ বিপিএস | |
| ড্রাগব্যাংক | |
| কেমস্পাইডার | |
| ইউএনআইআই | |
| কেইজিজি | |
| সিএইচইবিআই | |
| সিএইচইএমবিএল | |
| পিডিবি লিগ্যান্ড | |
| কমপটক্স ড্যাশবোর্ড (আইপিএ) | |
| ইসিএইচএ ইনফোকার্ড | 100.003.673 |
| রাসায়নিক ও ভৌত তথ্য | |
| সংকেত | C37H67NO13 |
| মোলার ভর | ৭৩৩.৯৪ g·mol−১ |
| |
| |
এরিথ্রোমাইসিন হলো একটি অ্যান্টিবায়োটিক যা অনেকগুলি ব্যাকটেরিয়া সংক্রমণের চিকিৎসার জন্য ব্যবহৃত হয়।[১] এর মধ্যে রয়েছে শ্বাসতন্ত্রের সংক্রমণ, ত্বকের সংক্রমণ, ক্ল্যামাইডিয়া সংক্রমণ, শ্রোণীর প্রদাহ রোগ এবং সিফিলিস ।[১] এটি গর্ভাবস্থায় নবজাতকের মধ্যে গ্রুপ বি স্ট্রেপ্টোকক্কাল সংক্রমণ প্রতিরোধ করার জন্যও ব্যবহার করা যেতে পারে,[১] সেইসাথে আন্ত্রিক চলন বিলম্বনার উন্নতিতে ব্যবহৃত হয়।[৩] এটি শিরা এবং মুখ দিয়ে দেওয়া যেতে পারে।[১] নবজাতকের চোখের সংক্রমণ রোধ করতে প্রসবের পরে নিয়মিতভাবে একটি চোখের মলম দেওয়ার পরামর্শ দেওয়া হয়।[৪]
এরিথ্রোমাইসিনের সাধারণ পার্শ্বপ্রতিক্রিয়াগুলির মধ্যে রয়েছে পেটে ব্যথা, বমি এবং ডায়রিয়া।[১] আরও গুরুতর পার্শ্বপ্রতিক্রিয়াগুলির মধ্যে ক্লোস্ট্রিডিয়াম ডিফিসিল কোলাইটিস, যকৃতের সমস্যা, ইসিজিতে প্রলম্বিত QT ওয়েব, অ্যালার্জির প্রতিক্রিয়া।[১] যাদের পেনিসিলিন ব্যবহারে অ্যালার্জি রয়েছে তাদের ক্ষেত্রেও এটি সাধারণত নিরাপদ।[১] এরিথ্রোমাইসিন গর্ভাবস্থায় ব্যবহার করা নিরাপদ বলে মনে হয়।[২] স্তন্যপান করানোর সময় সাধারণত নিরাপদ হিসেবে বিবেচিত হলেও, জীবনের প্রথম দুই সপ্তাহে মায়ের দ্বারা এর ব্যবহার শিশুর পাইলোরিক স্টেনোসিসের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে।[৫][৬] এই বয়সে শিশু সরাসরি গ্রহণ করলেও এই ঝুঁকি প্রযোজ্য।[৭] এটি অ্যান্টিবায়োটিকের ম্যাক্রোলাইড পরিবারে ৎপাদন এবং ব্যাকটেরিয়া প্রোটিন উৎপাদন হ্রাস করে কাজ করে।[১]
১৯৫২ সালে এরিথ্রোমাইসিন প্রথম স্যাকারোপলিস্পোরা এরিথ্রিয়া ব্যাকটেরিয়া থেকে বিচ্ছিন্ন করা হয়েছিল।[১][৮] এটি বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রয়োজনীয় ওষুধের তালিকায় রয়েছে[৯] ।[১০][১১]
চিকিৎসায় ব্যবহার
[সম্পাদনা]স্ট্রেপ্টোকক্কাস, স্টাফাইলোকক্কাস, হিমোফাইলাস এবং কোরিনেব্যাকটেরিয়াম গোত্রের ব্যাকটেরিয়ার ত্বক এবং উপরের শ্বাসযন্ত্রের সংক্রমণের জন্য দায়ী ব্যাকটেরিয়াগুলির চিকিৎসার জন্য এরিথ্রোমাইসিন ব্যবহার করা যেতে পারে। নিম্নলিখিত কয়েকটি চিকিৎসাগতভাবে উল্লেখযোগ্য ব্যাকটেরিয়ার জন্য MIC সংবেদনশীলতা ডেটা উপস্থাপন করে:[১২]
- হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা : ০.০১৬ থেকে ২৫৬ μg/ml
- স্টাফাইলোকক্কাস অরিয়াস : ০.০২৩ থেকে ১০২৪ μg/ml
- স্ট্রেপ্টোকক্কাস পাইজেনস : ০.০০৪ থেকে ২৫৬ μg/ml
- কোরিনেব্যাকটেরিয়াম মিনুটিসিমাম : ০.০১৫ থেকে ৬৪ μg/ml
এই প্রভাবের কারণে এটি গ্যাস্ট্রোপেরেসিস চিকিৎসার জন্য কার্যকর হতে পারে।[১৩] এন্ডোসকপির সময় পেটের বিষয়বস্তু পরিষ্কার করতেও এরিথ্রোমাইসিন ব্যবহার করা যেতে পারে।
বিরূপ প্রভাব
[সম্পাদনা]অন্ত্রের ব্যাঘাত, যেমন ডায়রিয়া, বমি বমি ভাব, পেটে ব্যথা এবং বমি।[১৪] এরিথ্রোমাইসিন সাধারণত প্রথম সারির ওষুধ হিসাবে নির্ধারিত হয় না।[তথ্যসূত্র প্রয়োজন]
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 3 4 5 6 7 8 9 10 "Erythromycin"। The American Society of Health-System Pharmacists। ৬ সেপ্টেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ আগস্ট ২০১৫।
- 1 2 "Prescribing medicines in pregnancy database"। Australian Government। ২৩ আগস্ট ২০১৫। ৮ এপ্রিল ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত।
- ↑ Camilleri M, Parkman HP, Shafi MA, Abell TL, Gerson L (জানুয়ারি ২০১৩)। "Clinical guideline: management of gastroparesis": ১৮–৩৭, quiz ৩৮। ডিওআই:10.1038/ajg.2012.373। পিএমসি 3722580। পিএমআইডি 23147521।
{{সাময়িকী উদ্ধৃতি}}: উদ্ধৃতি journal এর জন্য|journal=প্রয়োজন (সাহায্য) - ↑ Matejcek A, Goldman RD (নভেম্বর ২০১৩)। "Treatment and prevention of ophthalmia neonatorum": ১১৮৭–৯০। পিএমসি 3828094। পিএমআইডি 24235191।
{{সাময়িকী উদ্ধৃতি}}: উদ্ধৃতি journal এর জন্য|journal=প্রয়োজন (সাহায্য) - ↑ Hamilton RJ (২০১৩)। Tarascon pocket pharmacopoeia (2013 delux lab-coat ed., 14th সংস্করণ)। Jones & Bartlett Learning। পৃ. ৭২। আইএসবিএন ৯৭৮১৪৪৯৬৭৩৬১১। ১ আগস্ট ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৯ সেপ্টেম্বর ২০১৭।
- ↑ Kong YL, Tey HL (জুন ২০১৩)। "Treatment of acne vulgaris during pregnancy and lactation": ৭৭৯–৮৭। ডিওআই:10.1007/s40265-013-0060-0। পিএমআইডি 23657872।
{{সাময়িকী উদ্ধৃতি}}: উদ্ধৃতি journal এর জন্য|journal=প্রয়োজন (সাহায্য) - ↑ Maheshwai N (মার্চ ২০০৭)। "Are young infants treated with erythromycin at risk for developing hypertrophic pyloric stenosis?": ২৭১–৩। ডিওআই:10.1136/adc.2006.110007। পিএমসি 2083424। পিএমআইডি 17337692। ৭ নভেম্বর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত।
{{সাময়িকী উদ্ধৃতি}}: উদ্ধৃতি journal এর জন্য|journal=প্রয়োজন (সাহায্য) - ↑ Vedas JC (২০০০)। Biosynthesis : polyketides and vitamins। Springer। পৃ. ৫২। আইএসবিএন ৯৭৮৩৫৪০৬৬৯৬৯২। ১ আগস্ট ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৯ সেপ্টেম্বর ২০১৭।
- ↑ World Health Organization (২০২১)। World Health Organization model list of essential medicines: 22nd list (2021)। World Health Organization। WHO/MHP/HPS/EML/2021.02।
{{বই উদ্ধৃতি}}:|hdl-access=এর জন্য|hdl=প্রয়োজন (সাহায্য) - ↑ "The Top 300 of 2020"। ClinCalc। সংগ্রহের তারিখ ৭ অক্টোবর ২০২২।
- ↑ "Erythromycin - Drug Usage Statistics"। ClinCalc। সংগ্রহের তারিখ ৭ অক্টোবর ২০২২।
- ↑ "Erythromycin Susceptibility and Minimum Inhibitory Concentration (MIC) Data" (পিডিএফ)। TOKU-E। ৯ মে ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত (পিডিএফ)। সংগ্রহের তারিখ ২৬ ফেব্রুয়ারি ২০১৪।
- ↑ Lewis K, Alqahtani Z, Mcintyre L, Almenawer S, Alshamsi F, Rhodes A, Evans L, Angus DC, Alhazzani W (আগস্ট ২০১৬)। "The efficacy and safety of prokinetic agents in critically ill patients receiving enteral nutrition: a systematic review and meta-analysis of randomized trials": ২৫৯। ডিওআই:10.1186/s13054-016-1441-z। পিএমসি 4986344। পিএমআইডি 27527069।
{{সাময়িকী উদ্ধৃতি}}: উদ্ধৃতি journal এর জন্য|journal=প্রয়োজন (সাহায্য)উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: পতাকাভুক্ত নয় এমন বিনামূল্যে ডিওআই (লিঙ্ক) - ↑ Weber FH, Richards RD, McCallum RW (এপ্রিল ১৯৯৩)। "Erythromycin: a motilin agonist and gastrointestinal prokinetic agent": ৪৮৫–৯০। পিএমআইডি 8470625।
{{সাময়িকী উদ্ধৃতি}}: উদ্ধৃতি journal এর জন্য|journal=প্রয়োজন (সাহায্য)
বহিঃসংযোগ
[সম্পাদনা]- "Erythromycin"। Drug Information Portal। U.S. National Library of Medicine।
- U.S. Patent 2,653,899 ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১৩ মে ২০০৮ তারিখে