বিষয়বস্তুতে চলুন

এয়ার বার্লিন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
এয়ার বার্লিন
আইএটিএ আইসিএও কলসাইন
AB BER AIR BERLIN
প্রতিষ্ঠাকাল১৯৭৮ (এয়ারবার্লিন ইউএসএ হিসেবে)
কার্যক্রম শুরু১৯৭৯; ৪৭ বছর আগে (1979)
হাব
ফোকাস শহর
নিয়মিত যাত্রী প্রোগ্রামটপবোনাস
জোট
  • Oneworld
  • ইতিহাদ ইক্যুইটি অ্যালায়েন্স
অধীনস্ত কোম্পানি
বিমানবহরের আকার১৩১
গন্তব্য৯২ (ঋতুভিত্তিক গন্তব্য ব্যতীত)
প্রধান কোম্পানিএয়ার বার্লিন পিএলসি অ্যান্ড কো. লুফ্টভার্কেহর্স কেজি
প্রধান কার্যালয়এয়ারপোর্ট ব্যুরো সেন্টার
শার্লটেন্সবার্গ-ভ্যুমার্সডর্ফ,
বার্লিন, জার্মানি
গুরুত্বপূর্ণ ব্যক্তি
আয়হ্রাস ৪.১৫ বিলিয়ন (২০১৩)[]
পরিচালন আয়হ্রাস -২৩১.৯ মিলিয়ন (২০১৩)[]
নিট আয়হ্রাস -৩১৫.৫ মিলিয়ন (২০১৩)[]
=মোট সম্পদহ্রাস ১.৮৯ বিলিয়ন (২০১৩)[]
মোট ইক্যুইটিহ্রাস -১৮৬.১ মিলিয়ন (২০১৩)[]
কর্মচারী৮,৯০৫ (১২/২০১৩)[]
ওয়েবসাইটairberlin.com


এয়ার বার্লিন বা এয়ারবার্লিন (ইংরেজি: Air Berlin) হল লুফ্‌টহানজার পরেই জার্মানির দ্বিতীয় বৃহত্তম এয়ারলাইন এবং মোট যাত্রী সংখ্যার বিচারে ইউরোপের অষ্টম বৃহত্তম এয়ারলাইন।[]

বিমানসংস্থাটির গন্তব্যের মধ্যে রয়েছে ১৭টি জার্মান শহর, কিছু ইউরোপীয় শহর এবং ভূমধ্যসাগরীয় অঞ্চলের অনেক অবকাশ যাপন কেন্দ্র যেমন—মাদেইরা, কানারি দ্বীপপুঞ্জ এবং উত্তর আফ্রিকা, সাথে ক্যারিবীয় অঞ্চলের আন্তঃমহাদেশীয় গন্তব্য এবং আমেরিকাসমূহ। সংস্থাটির মূল হাব হলো বার্লিন-টেজেল বিমানবন্দর[] এবং ডুসেলডর্ফ বিমানবন্দর। জার্মানির বার্লিনের শার্লটেন্সবার্গ-ভ্যুমার্সডর্ফ এলাকার বিমানবন্দর ব্যুরো সেন্টারে এর প্রধান কার্যালয় অবস্থিত,[] যা ওয়ানওয়ার্ল্ড অ্যালায়েন্সের সদস্য এবং অস্ট্রিয়ায় তাদের সহযোগী প্রতিষ্ঠান নিকি এবং সুইজারল্যান্ডের বিলেয়ার-এ এর মালিকানা রয়েছে।

এয়ার বার্লিন বেশ কয়েক বছর ধরে লোকসানি প্রতিষ্ঠান হিসেবে পরিচালিত হচ্ছে। এটার মূল প্রতিষ্ঠান এয়ার বার্লিন পিএলসি-এর শেয়ার ২০১১ সালে উন্মুক্তভাবে কেনাবেচা হয় এবং এর ২৯.২১% মালিকানা ইতিহাদ এয়ারওয়েজ গ্রহণ করে।

ইতিহাস

[সম্পাদনা]

প্রাথমিকভাবে এয়ার বার্লিন ইউএসএ [] নামে নিবন্ধিত কোম্পানিটি ১৯৭৮ সালে লেল্কো—যা কিনা ওরেগনে প্রধান কার্যালয় অবস্থিত একটি আমেরিকান এগ্রিকালচারাল প্রতিষ্ঠান—এর একটি পূর্ণাঙ্গ মালিকানাধীন সহযোগী প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠা লাভ করে। এটি প্রধানত বার্লিন টেজেল বিমানবন্দর থেকে ভূমধ্যসাগরীয় অবকাশযাপন কেন্দ্রগুলোতে বিমান পরিচালনার জন্য জার্মান ট্যুর অপারেটরদের পক্ষ হয়ে বিমান ভাড়া করত।[][] একটি আমেরিকান বিমানসংস্থা হিসেবে এয়ার বার্লিন সহজেই পশ্চিম বার্লিন বাজারে প্রবেশ করতে পেরেছিল। শীতল যুদ্ধের সময়ে বার্লিনের বিশেষ রাজনৈতিক পরিস্থিতির কারণে কেবল ফ্রান্স, যুক্তরাজ্য অথবা যুক্তরাষ্ট্রের সঙ্গে নিবন্ধিত বিমানসংস্থাগুলোরই টেজেল বিমানবন্দর থেকে বিমান পরিচালনা করার অনুমতি ছিল। বিমানসংস্থাটির প্রাথমিক সদরদপ্তর টেজেল বিমানবন্দরে অবস্থিত ছিল এবং লিওনার্ডো লান্ডগ্রীন ছিলেন এর প্রথম চেয়ারম্যান।[][]

কোম্পানিটি যখন এয়ারলাইন্স লাইসেন্স লাভ করে এবং পূর্বে ট্রান্স ওয়ার্ল্ড এয়ারলাইন্সের মালিকানাধীন দুটি বোয়িং ৭০৭ জেট বিমান অধিগ্রহণ করে, তখন ১৯৭৯ সালের ২৮শে এপ্রিল এয়ার বার্লিন ইউএসএ তাদের বাণিজ্যিক সেবা কার্যক্রম শুরু করে। তাদের প্রথম বিমানটি বার্লিন-টেজেল থেকে পাল্মা দি মায়োর্কা পর্যন্ত যাত্রা করেছিল।[][] এয়ার ফ্লোরিডার সঙ্গে ১৯৭৯ সালের ফেব্রুয়ারি মাসে স্বাক্ষরিত একটি সহযোগিতামূলক চুক্তির মাধ্যমে পশ্চিম বার্লিন-ব্রাসেলস্-ফ্লোরিডা রুটে দীর্ঘ দূরত্বের বহর পরিচালনার পরিকল্পনা করা হয়েছিল।[][১০][১১]

১৯৮০ সালে এয়ার বার্লিন ইউএসএ তাদের বহর আরও বড় করে তোলে, যখন বোয়িং ৭৩৭-২০০ বিমান বহরে যুক্ত হয় এবং এয়ার ফ্লোরিডার কাছ থেকে আরও দুটি এ ধরনের বিমান ধার নেওয়া হয়।[১২] ১৯৮২ সালের মধ্যে ৭০৭ বিমানগুলো বহর থেকে বাদ দেওয়া হয় এবং ১৯৮০-এর দশকের সিংহভাগ সময় জুড়েই (১৯৮৬ সালের পর) এয়ার বার্লিন ইউএসএ কেবল একটিমাত্র ৭৩৭-২০০ বিমান দিয়ে পরিচালিত হয়েছিল।[১৩] ১৯৯১ সালে, যখন এয়ার বার্লিনের মাত্র ৯০ জন কর্মী ছিল, তখন জোয়াকিম হুনোল্ড এটি কিনে নেন এবং এটিকে পুনর্গঠন করে একটি জার্মান প্রতিষ্ঠান হিসেবে ‘এয়ার বার্লিন জিএমবিএইচ এন্ড কো: লুফ্টভার্কাস কেজি’ নামে নিবন্ধন সম্পন্ন করেন।[] ২০০৪ সালের জানুয়ারি মাসে এয়ার বার্লিন ভিয়েনা এয়ারলাইন্স নিকির সঙ্গে ব্যবসায়িক চুক্তিতে আবদ্ধ হয় এবং এর ২৪% শেয়ার কিনে নেয়। পরবর্তীতে ২০০৭ সালে এয়ার বার্লিন জার্মান লিজার এয়ারলাইন এলটিইউ (LTU)-কে অধিগ্রহণ করে এবং যাত্রী পরিবহনের বিচারে ইউরোপের চতুর্থ বৃহত্তম বিমান সংস্থায় পরিণত হয়।

বহরের বিবরণ

[সম্পাদনা]

বর্তমানে এয়ার বার্লিনের বহরে মোট ১৩১টি বিমান রয়েছে, যার মধ্যে এয়ারবাস-এর ৭৯টি, বোয়িং-এর ৩৫টি এবং বোম্বার্ডিয়ার-এর ১৭টি বিমান অন্তর্ভুক্ত।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 3 4 5 6 "Annual Report 2013 - Financial Figures" (পিডিএফ)। Air Berlin। ২১ মে ২০১৪ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২১ এপ্রিল ২০১৪
  2. airberlin Strategy and Business Model ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১৩ আগস্ট ২০১২ তারিখে. Air Berlin, retrieved on 26 September 2015
  3. "Berlin Tegel still Air Berlin's #1 base"। Anna.aero। সংগ্রহের তারিখ ২৬ সেপ্টেম্বর ২০১৫
  4. "Approach map" ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১৮ অক্টোবর ২০১৪ তারিখে. Air Berlin. Retrieved on 26 September 2015.
  5. 1 2 3 "World Airline Directory: Air Berlin USA"Flight International: ২৭২। ২৬ জুলাই ১৯৮০। সংগ্রহের তারিখ ২৬ সেপ্টেম্বর ২০১৫
  6. "World Airline Directory: Air Berlin"Flight International: ৪৯। ২৭ মার্চ ১৯৯১। সংগ্রহের তারিখ ২৬ সেপ্টেম্বর ২০১৫
  7. "On-Board Air Berlin"। cleartrip.com। ৪ জুলাই ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৬ সেপ্টেম্বর ২০১৫
  8. 1 2 "World Airline Directory: Air Berlin USA"Flight International: ১৩৩২। ২৮ এপ্রিল ১৯৭৯। সংগ্রহের তারিখ ২৬ সেপ্টেম্বর ২০১৫
  9. 1 2 "Out into the world from Berlin: The history of airberlin in a nutshell"। Air Berlin। ৩০ মে ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৬ সেপ্টেম্বর ২০১৫
  10. "1981 timetable of Air Berlin USA"। Air Berlin USA। সংগ্রহের তারিখ ২৬ সেপ্টেম্বর ২০১৫
  11. "World Airline Directory: Air Berlin USA"Flight International: ১৩৯৫। ১৬ মে ১৯৮১। সংগ্রহের তারিখ ২৬ সেপ্টেম্বর ২০১৫
  12. "Air Berlin USA Fleet Details and History"। planespotters.net। ৬ সেপ্টেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৬ সেপ্টেম্বর ২০১৫
  13. "World Airline Directory: Air Berlin"Flight International: ৮১৩। ৩১ মার্চ ১৯৮৪। সংগ্রহের তারিখ ২৬ সেপ্টেম্বর ২০১৫