এম হাফিজ উদ্দিন খান
এম. হাফিজ উদ্দিন খান | |
|---|---|
| বাংলাদেশের অর্থ উপদেষ্টা | |
| কাজের মেয়াদ ১৬ জুলাই ২০০১ – ১০ অক্টোবর ২০০১[১] | |
| পূর্বসূরী | শাহ এ. এম. এস. কিবরিয়া |
| উত্তরসূরী | এম. সাইফুর রহমান |
| পরিকল্পনা উপদেষ্টা | |
| কাজের মেয়াদ ১৬ জুলাই ২০০১ – ১০ অক্টোবর ২০০১[১] | |
| পূর্বসূরী | মহিউদ্দীন খান আলমগীর |
| উত্তরসূরী | এম. সাইফুর রহমান |
| বস্ত্র ও পাট উপদেষ্টা | |
| কাজের মেয়াদ ১৬ জুলাই ২০০১ – ১০ অক্টোবর ২০০১[১] | |
| পূর্বসূরী | এ কে ফায়জুল হক |
| উত্তরসূরী | আবদুল মতিন চৌধুরী |
| ব্যক্তিগত বিবরণ | |
| জন্ম | ৯ জুন ১৯৩৬ সিরাজগঞ্জ, পাবনা জেলা, বেঙ্গল প্রেসিডেন্সি, ব্রিটিশ ভারত (বর্তমান সিরাজগঞ্জ জেলা, বাংলাদেশ) |
| মৃত্যু | ২১ জানুয়ারি ২০২৬ (বয়স ৮৯) উত্তরা ক্রিসেন্ট হাসপাতাল, উত্তরা, ঢাকা |
| সমাধিস্থল | রহমতগঞ্জ কবরস্থান, রহমতগঞ্জ, সিরাজগঞ্জ |
| জাতীয়তা | বাংলাদেশী |
| সন্তান | ২ মেয়ে |
| পিতা | কোব্বাদ আলী খান |
| প্রাক্তন শিক্ষার্থী | ঢাকা বিশ্ববিদ্যালয় বার্মিংহাম বিশ্ববিদ্যালয় |
| পেশা | অর্থনীতিবিদ, মানবাধিকার কর্মী ও রাজনৈতিক বিশ্লেষক |
| মন্ত্রীসভা | লতিফুর রহমানের মন্ত্রিসভা |
| ধর্ম | ইসলাম |
এম হাফিজ উদ্দিন খান (৯ জুন ১৯৩৬ – ২১ জানুয়ারি ২০২৬) বাংলাদেশের একজন বিশিষ্ট অর্থনীতিবিদ ও রাজনৈতিক বিশ্লেষক ছিলেন। তিনি ২০০১ সালে তত্ত্বাবধায়ক সরকারের শাসনামলে উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে অর্থ, পরিকল্পনা এবং বস্ত্র ও পাট দায়িত্ব পালন করেন।[২][৩] এছাড়াও তিনি সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
প্রারম্ভিক জীবন
[সম্পাদনা]এম হাফিজ উদ্দিন খান ১৯৩৬ সালের ৯ জুন তৎকালীন ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির পাবনা জেলার সিরাজগঞ্জে (বর্তমান বাংলাদেশের সিরাজগঞ্জ জেলা) জন্মগ্রহণ করেন। তার পিতা কোব্বাদ আলী খান একজন শিক্ষক ছিলেন।[৪]
শিক্ষাজীবন
[সম্পাদনা]এম হাফিজ উদ্দিন খান ১৯৬০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে বি.এ (সম্মান) এবং ১৯৬১ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে তিনি বার্মিংহাম বিশ্ববিদ্যালয় থেকে ডেভেলপমেন্ট ফাইন্যান্সের উপর ডিপ্লোমা সম্পন্ন করেন।[৫]
কর্মজীবন
[সম্পাদনা]হাফিজ উদ্দিন ১৯৬৪ সালে পাকিস্তান সিভিল সার্ভিসে যোগ দেন। ১৯৭৭ সালে বাংলাদেশ সরকার তাকে সিনিয়র সার্ভিস পুলে স্থানান্তর করে। ১৯৯৫ সালের ১৫ মার্চ তিনি ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিবের দায়িত্ব পান।[৬] ১৯৯৬ সালে তিনি বাংলাদেশের ৬ষ্ঠ মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক নিযুক্ত হন। দীর্ঘ ৩৫ বছর সরকারি চাকরি শেষে ১৯৯৯ সালের ৭ আগস্ট তিনি অবসর গ্রহণ করেন। এছাড়াও তিনি বেসিক ব্যাংক লিমিটেড ও রূপালী ব্যাংকের পরিচালক হিসেবে এবং অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।[৭]
২০০১ সালের ১৬ জুলাই থেকে ১০ অক্টোবর পর্যন্ত তিনি তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবে অর্থ, পরিকল্পনা, এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন।[১][৮] এরপর ২০০২ সালের ১০ জুন তিনি সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক নিযুক্ত হন এবং ২০০৬ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত এ দায়িত্ব পালন করেন।[৯] ২০০৭ সালের ৭ আগস্ট থেকে ২০০৯ সালের ১৭ নভেম্বর পর্যন্ত তিনি বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের চেয়ারম্যান পদে অধিষ্ঠিত ছিলেন।[১০] তিনি মাইডাস ফাইন্যান্সিং লিমিটেডের পরিচালক হিসেবেও কাজ করেছেন।[৫]
সামাজিক কর্মকাণ্ড
[সম্পাদনা]হাফিজ উদ্দিন খান সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি পদে অধিষ্ঠিত ছিলেন।[১১] এছাড়াও তিনি আঞ্জুমান মফিদুল ইসলাম নামক জনকল্যাণমূলক সংস্থার একজন ট্রাস্টি[১২] এবং ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের সাবেক চেয়ারম্যান ও ট্রাস্টি।[১৩]
মৃত্যু
[সম্পাদনা]হাফিজ উদ্দিন খান ২০২৬ সালের ২১ জানুয়ারি উত্তরার ক্রিসেন্ট হাসপাতালে মৃত্যুবরণ করেন।[১৪] ২৩ জানুয়ারি জুমার নামাজের পর তাকে সিরাজগঞ্জের রহমতগঞ্জ কবরস্থানে দাফন করা হয়।[১৫] তৎকালীন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস তাকে ঘনিষ্ঠ বন্ধু আখ্যায়িত করে তার মৃত্যুতে শোক প্রকাশ করেন।[১৬][১৭]
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 3 4 "সাবেক মন্ত্রী/প্রতিমন্ত্রী/উপদেষ্টাগণের তালিকা"। পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ। সংগ্রহের তারিখ ১৪ অক্টোবর ২০২০।
- ↑ "Hafizuddin Khan equates Bangladesh politics with Orwell's 'Animal Farm'"। ঢাকা ট্রিবিউন। ৫ মার্চ ২০১৮। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৯।
- ↑ "It's an electoral dictatorship: Hafizuddin Khan"। দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৯।
- ↑ "সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হাফিজ উদ্দিন খান আর নেই"। বাংলাদেশ প্রতিদিন। ২১ জানুয়ারি ২০২৬। ২২ জানুয়ারি ২০২৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০২৬।
- 1 2 "Board of Directors"। mfl.com.bd। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৯।
- ↑ "প্রাক্তন সচিবগণের তালিকা"। ডাক ও টেলিযোগাযোগ বিভাগ। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০২৬।
- ↑ "Profile - Mr. M. Hafizuddin Khan"। www.tritiyomatra.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৪ অক্টোবর ২০২০।
- ↑ Rahman, Syedur (২৭ এপ্রিল ২০১০)। Historical Dictionary of Bangladesh (ইংরেজি ভাষায়)। Scarecrow Press। আইএসবিএন ৯৭৮-০-৮১০৮-৭৪৫৩-৪।
- ↑ "List of Managing Directors"। সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০২৬।
- ↑ "চেয়ারম্যানবৃন্দের তালিকা"। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০২৬।
- ↑ "কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি"। সুজন সুশাসনের জন্য নাগরিক (মার্কিন ইংরেজি ভাষায়)। ৬ জানুয়ারি ২০১৩। সংগ্রহের তারিখ ১৪ অক্টোবর ২০২০।
- ↑ "Anjuman Mufidul Islam"। www.anjumanmibd.org। ১১ জুলাই ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৪ অক্টোবর ২০২০।
- ↑ "সুপ্রিম কোর্টের চা-চক্রে টিআইবি কর্মকর্তারা"। banglanews24.com। ২৬ সেপ্টেম্বর ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৪ অক্টোবর ২০২০।
- ↑ "Ex-adviser M Hafizuddin Khan no more"। ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ২২ জানুয়ারি ২০২৬। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০২৬।
- ↑ "চিরনিদ্রায় শায়িত হলেন সাবেক উপদেষ্টা হাফিজ উদ্দিন খান"। কালের কণ্ঠ। ২৩ জানুয়ারি ২০২৬। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০২৬।
- ↑ "হাফিজ উদ্দিন খানের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক"। প্রধান উপদেষ্টার কার্যালয়। ২২ জানুয়ারি ২০২৬। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০২৬।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "হাফিজ উদ্দিন খানের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক"। এখন টিভি। ২২ জানুয়ারি ২০২৬। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০২৬।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- "এম. হাফিজ উদ্দিন খান"। মাইডাস ফাইন্যান্সিং লিমিটেড। সংগ্রহের তারিখ ১৪ অক্টোবর ২০২০।
- বাংলাদেশের অর্থমন্ত্রী
- বাংলাদেশী অর্থনীতিবিদ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী
- বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী
- সিরাজগঞ্জ জেলার ব্যক্তি
- বাংলাদেশী মুসলিম
- বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা
- বাংলাদেশী সমাজকর্মী
- ২০২৬-এ মৃত্যু
- ১৯৩৬-এ জন্ম
- বাংলাদেশের পরিকল্পনামন্ত্রী
- বাংলাদেশের বস্ত্র ও পাট মন্ত্রী
- বাংলাদেশের সচিব
- বাংলাদেশী ব্যাংকার
- বাংলাদেশী বুদ্ধিজীবী
- বাংলাদেশী সক্রিয় কর্মী