বিষয়বস্তুতে চলুন

এম এ সাত্তার মণ্ডল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
অধ্যাপক ড.
এম এ সাত্তার মণ্ডল
২১তম উপাচার্য
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়
উত্তরসূরীরফিকুল হক
ব্যক্তিগত বিবরণ
জন্মনগরকান্দা, ফরিদপুর, বাংলাদেশ
জাতীয়তাবাংলাদেশী
প্রাক্তন শিক্ষার্থীবাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়
লন্ডন বিশ্ববিদ্যালয়
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়
পেশাঅধ্যাপক, বিশ্ববিদ্যালয় প্রশাসক
পুরস্কারএকুশে পদক (২০২২)

এম এ সাত্তার মণ্ডল একজন বাংলাদেশী কৃষি অর্থনীতিবিদ। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ২১তম উপাচার্য এবং বিশ্ববিদ্যালয়টির প্রথম ইমেরিটাস অধ্যাপক।[১] গবেষণায় অবদান রাখার জন্য ২০২২ সালে তিনি একুশে পদক লাভ করেন।[২]

জন্ম ও শিক্ষা

[সম্পাদনা]

সাত্তার মণ্ডল ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলায় জন্মগ্রহণ করেন।[৩] তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তিনি লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে কৃষি অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট ডক্টরাল গবেষণা সম্পন্ন করেন।[৪]

কর্মজীবন

[সম্পাদনা]

সাত্তার মণ্ডল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থনীতি বিভাগে দীর্ঘকাল অধ্যাপনা করেন। কর্মজীবনে তিনি বাকৃবির সিন্ডিকেট সদস্য, কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের ডিন, বিভাগীয় প্রধান এবং বাংলাদেশ সরকারের পরিকল্পনা কমিশনের সদস্যসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তিনি বাংলাদেশ অর্থনীতি সমিতি, বাংলাদেশ বিজ্ঞান উন্নয়ন সমিতি, বাকৃবি শিক্ষক সমিতিসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের সদস্য।[৫]

এম এ সাত্তার মণ্ডল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ২১তম উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বিশ্ববিদ্যালয়টির প্রথম ইমেরিটাস অধ্যাপক।[৬] বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি তিনি ফরিদপুরের নগরকান্দা উপজেলার রামনগর ইউনিয়নের কৃষ্ণারডাঙ্গী উচ্চ বিদ্যালয়ে পাঠদান করেন। তিনি ঐ বিদ্যালয়ের ছাত্র ছিলেন।[৩]

গবেষণাকর্ম

[সম্পাদনা]

সাত্তার মণ্ডল উল্লেখযোগ্য সংখ্যক গ্রন্থ ও গবেষণামূলক প্রবন্ধের রচয়িতা। তিনি বাংলাদেশ জার্নাল অব এগ্রিকালচারাল ইকোনোমিক্স-এর সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন।[৭]

পুরস্কার ও সম্মাননা

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. ↑ "বাকৃবির প্রথম ইমিরিটাস অধ্যাপক ড. সাত্তার মণ্ডল"। বাংলা ট্রিবিউন। ১১ এপ্রিল ২০১৭। সংগ্রহের তারিখ ২৪ ডিসেম্বর ২০২১।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  2. 1 2 "একুশে পদক পাচ্ছেন ২৪ বিশিষ্ট নাগরিক"। ইত্তেফাক। ৩ ফেব্রুয়ারি ২০২২। সংগ্রহের তারিখ ৪ ফেব্রুয়ারি ২০২২।
  3. 1 2 "গ্রামের স্কুলে পড়াচ্ছেন বাকৃবির সাবেক উপাচার্য"। দৈনিক শিক্ষাডটকম। ১৩ জুন ২০২৬। সংগ্রহের তারিখ ২৯ জুলাই ২০২৬।
  4. ↑ "বাকৃবির প্রথম এমিরিটাস অধ্যাপক ড. সাত্তার মণ্ডল"। বাংলানিউজটোয়েন্টিফোর.কম। ১১ এপ্রিল ২০১৭। ১২ জুলাই ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৪ ডিসেম্বর ২০২১।
  5. ↑ "বাকৃবির প্রথম ইমেরিটাস অধ্যাপক সাত্তার"। জাগোনিউজ২৪.কম। ১১ এপ্রিল ২০১৭। সংগ্রহের তারিখ ২৪ ডিসেম্বর ২০২১।
  6. ↑ "বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক সাত্তার মণ্ডল"। প্রথম আলো। ১১ এপ্রিল ২০১৭। সংগ্রহের তারিখ ২৪ ডিসেম্বর ২০২১।
  7. ↑ "বাকৃবির প্রথম এমিরিটাস প্রফেসর ড. সাত্তার মণ্ডল"। যুগান্তর। ১১ এপ্রিল ২০১৭। সংগ্রহের তারিখ ২৪ ডিসেম্বর ২০২১।