এম এ মান্নান (চট্টগ্রামের রাজনীতিবিদ)
এম এ মান্নান | |
|---|---|
| চট্টগ্রাম-৭ আসনের সাবেক সাংসদ | |
| কাজের মেয়াদ ৭ এপ্রিল ১৯৭৩ – ৬ নভেম্বর ১৯৭৫ | |
| পূর্বসূরী | আসন শুরু |
| উত্তরসূরী | সালাউদ্দিন কাদের চৌধুরী |
| চট্টগ্রাম-৯ আসনের সাবেক সাংসদ | |
| কাজের মেয়াদ জুন,১৯৯৬ – জুলাই,২০০১ | |
| পূর্বসূরী | আবদুল্লাহ আল নোমান |
| উত্তরসূরী | আবদুল্লাহ আল নোমান |
| ব্যক্তিগত বিবরণ | |
| জন্ম | আনু. ১৯৩৬ চট্টগ্রাম |
| মৃত্যু | ২১ সেপ্টেম্বর ২০০৯ |
| রাজনৈতিক দল | বাংলাদেশ আওয়ামী লীগ |
| দাম্পত্য সঙ্গী | নূর মেহের বেগম |
| সন্তান | ছয় ছেলে ও দুই মেয়ে |
এম এ মান্নান (আনু. ১৯৩৬–২১ সেপ্টেম্বর ২০০৯) বাংলাদেশের চট্টগ্রাম জেলার রাজনীতিবিদ, মুক্তিযুদ্ধের সংগঠক ও সাবেক শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী যিনি চট্টগ্রাম-৯ ও চট্টগ্রাম-৭ আসনের সংসদ সদস্য ছিলেন।[১][২][৩]
জন্ম
[সম্পাদনা]এম এ মান্নান আনু. ১৯৩৬ সালে চট্টগ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মো: আবদুর রশীদ ও মাতার নাম বিবি গোলাপ জান। ৩ ভাই ও ৩ বোনের মধ্যে তিনি পঞ্চম। তার স্ত্রী নূর মেহের বেগম। এই দম্পতীর ৬ ছেলে ও ২ মেয়ে।
রাজনৈতিক জীবন
[সম্পাদনা]এম এ মান্নান কেন্দ্রীয় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য, চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সভাপতি ও মুক্তিযুদ্ধের সংগঠক ছিলেন। তিনি ৬ দফা আন্দোলন, ভাষা আন্দোলন ও বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণসহ তৎকালীন সকল রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখেন। ১৯৭৩ সালের প্রথম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে তিনি তৎকালীন চট্টগ্রাম-৭ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।[১] ১২ জুন ১৯৯৬ সালের সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে চট্টগ্রাম-৯ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে ছিলেন।[৩][৪]
২০০১ সালের অষ্টম জাতীয় নির্বাচনে তিনি আওয়ামী লীগের মনোনয়নে একই আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আবদুল্লাহ আল নোমানের কাছে পরাজিত হন।[৫]
মৃত্যু
[সম্পাদনা]এম এ মান্নান ২১ সেপ্টেম্বর ২০০৯ সালে মৃত্যুবরণ করেন।[৬]
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 "১ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার। ৯ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত।
- ↑ "এম এ মান্নান, আসন নং: ২৮৬, চট্টগ্রাম-৯, দল: আওয়ামী লীগ (নৌকা)"। দৈনিক প্রথম আলো। ১২ জুন ১৯৯৬। সংগ্রহের তারিখ ১২ এপ্রিল ২০২০।
{{সংবাদ উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: ইউআরএল-অবস্থা (লিঙ্ক) - 1 2 "৭ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার। ২৪ সেপ্টেম্বর ২০১৫ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত।
- ↑ চট্টগ্রাম, রুবেল খান (৬ জানুয়ারি ২০১৯)। "চট্টগ্রাম-৯ এবারও ঐতিহ্য ধরে রাখল"। দৈনিক সমকাল। ১৪ আগস্ট ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৪ আগস্ট ২০২০।
- ↑ "এম এ মান্নান, আসন নং: ২৮৬, চট্টগ্রাম-৯, দল: আওয়ামী লীগ (নৌকা)"। দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ১৪ আগস্ট ২০২০।
- ↑ "Ex-minister MA Mannan dies aged 73"। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ২১ সেপ্টেম্বর ২০০৯। সংগ্রহের তারিখ ১৪ আগস্ট ২০২০।
| এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |