এম এ আউয়াল (লক্ষ্মীপুরের রাজনীতিবিদ)
এম এ আউয়াল | |
|---|---|
| লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য | |
| কাজের মেয়াদ ২৯ জানুয়ারি ২০১৪ – ২৯ ডিসেম্বর ২০১৮ | |
| পূর্বসূরী | নাজিম উদ্দিন আহমেদ |
| উত্তরসূরী | আনোয়ার হোসেন খান |
| ব্যক্তিগত বিবরণ | |
| জন্ম | ১৬ মার্চ ১৯৬৮ লক্ষ্মীপুর |
| নাগরিকত্ব | পাকিস্তান (১৯৭১ সালের পূর্বে) বাংলাদেশ |
| রাজনৈতিক দল | ইসলামী গণতান্ত্রিক পার্টি |
| অন্যান্য রাজনৈতিক দল | বাংলাদেশ তরিকত ফেডারেশন |
| পেশা | রাজনীতি ও ব্যবসা |
এম এ আউয়াল (জন্ম: ১৬ মার্চ ১৯৬৮) হলেন বাংলাদেশের একজন আবাসন ব্যবসায়ী, বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ যিনি লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য ছিলেন। তিনি ইসলামী গণতান্ত্রিক পার্টি ও প্রগতিশীল ইসলামী জোট-এর চেয়ারম্যান।[১]
প্রাথমিক জীবন
[সম্পাদনা]এম এ আউয়াল ১৯৬৮ সালের ১৬ মার্চ তৎকালীন পূর্ব পাকিস্তানের নোয়াখালীর লক্ষ্মীপুরে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আব্দুর রশীদ এবং মাতা মনোয়ারা বেগম।[২]
কর্মজীবন
[সম্পাদনা]এম এ আউয়াল হাভেলি প্রপার্টি ডেভেলপমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক।[৩]
রাজনৈতিক জীবন
[সম্পাদনা]এম এ আউয়াল ইসলামী গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান এবং তরিকত ফেডারেশনের সাবেক মহাসচিব। তিনি তরীকত ফেডারেশনের মহাসচিব থাকাকালে ৫ জানুয়ারি ২০১৪ সালে অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনে ১৪-দলীয় জোটের প্রার্থী হিসেবে নৌকা প্রতীকে সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হন।[১]
২০১৮ সালে তরীকত ফেডারেশনের মহাসচিব পদ থেকে তাকে অব্যাহতি দেয়া হলে তিনি ইসলামী গণতান্ত্রিক পার্টি নামে নতুন রাজনৈতিক দল গঠন করেন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।[৪]
সমালোচনা
[সম্পাদনা]জমি নিয়ে বিরোধের জেরে সাহিনুদ্দীন নামে পল্লবীর এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার অভিযোগে তাকে ২০ মে ২০২১ সালে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন নরসিংদীর ভৈরবের একটি মাজার থেকে গ্রেপ্তার করে।[৩]
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 "১০ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা"। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার। ২৭ জানুয়ারি ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১২ মে ২০২৩।
- ↑ "Constituency 274_10th_Bn"। www.parliament.gov.bd। বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। ১৬ জানুয়ারি ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৭ ফেব্রুয়ারি ২০১৮।
- 1 2 "পল্লবীর হত্যা মামলায় সাবেক এমপি এম এ আউয়াল গ্রেপ্তার"। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ২০ মে ২০২১। ২২ মে ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২২ মে ২০২১।
- ↑ "খুনের পর আউয়ালকে ফোন, 'স্যার, ফিনিশ'"। দৈনিক প্রথম আলো। ২১ মে ২০২১। সংগ্রহের তারিখ ২৩ মে ২০২১।