এম এন লক্ষ্মী দেবী
এম এন লক্ষ্মী দেবী | |
|---|---|
| জন্ম | |
| পেশা | অভিনেত্রী |
| পুরস্কার | শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রীর জন্য কর্ণাটক রাজ্য চলচ্চিত্র পুরস্কার(২০০১-০২) |
মহীশূর নরসিংহচর লক্ষ্মী দেবী, যিনি এম এন লক্ষ্মী দেবী নামেও পরিচিত, তিনি কন্নড় চলচ্চিত্রের একজন প্রবীণ চলচ্চিত্র শিল্পী। তিনি জন্মসূত্রে ভারতের চিন্তামণি অঞ্চলের বাসিন্দা। সাত দশকের দীর্ঘ কর্মজীবনে তিনি বহু চলচ্চিত্র প্রকল্পে কাজ করেছেন। ১৯৫২ সালে মুক্তিপ্রাপ্ত শ্রীনিবাস কল্যাণ চলচ্চিত্রের মাধ্যমে তিনি অভিনয় জগতে পদার্পন করেন। তিনি প্রায় ১০০০টি চলচ্চিত্রে অভিনয় করেছেন। তিনি ভক্ত কনকদাসা (১৯৬০), বঙ্গারদা মানুষ (১৮৭২), বীর কেশরী (১৯৬৩) এবং আরও অনেক চলচ্চিত্রে তার অভিনীত চরিত্রের জন্য পরিচিত।
তিনি ১৯৫২ সালে মুক্তিপ্রাপ্ত শ্রীনিবাস কল্যাণ চলচ্চিত্রের মাধ্যমে তিনি অভিনয় জগতে আত্মপ্রকাশ করেন। রথনা মঞ্জরি (১৯৬২) চলচ্চিত্রের ইয়ারু ইয়ারু নি ইয়ারু.. শীর্ষক বিখ্যাত গানটি অভিনেত্রী লক্ষ্মী দেবী এবং অভিনেতা নরসিংহরাজুর উপর চিত্রায়িত করা হয়েছিল। লক্ষী দেবী অনেক আঞ্চলিক ধারাবাহিকেও অভিনয় করেছেন। বর্তমানেও তিনি চলচ্চিত্রে জগতের সাথে যুক্ত এবং তার অভিনয় চালিয়ে যাচ্ছেন। তিনি গুগলি-২০১৩, রাজাহুলি-২০১৩ ইত্যাদি সাম্প্রতিক চলচ্চিত্রে অভিনয় করেছেন।[তথ্যসূত্র প্রয়োজন][ তথ্যসূত্র প্রয়োজন ] তিনি কন্নড় সিনেমার একমাত্র অভিনেত্রী যিনি বাহাত্তর বছর ধরে রূপালী পর্দায় তার উজ্বল উপস্থিতি ধরে রেখেছেন।
পুরস্কার
[সম্পাদনা]- ২০০১-০২ - কাল্লারা কাল্লা চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রীর জন্য কর্ণাটক রাজ্য চলচ্চিত্র পুরস্কার। [১]
- ২০০৬-০৭ - কর্ণাটক সরকার কর্তৃক ডঃ রাজকুমার আজীবন সম্মাননা পুরস্কার ।
চলচ্চিত্র তালিকা
[সম্পাদনা]নিচে লক্ষী দেবীর কিছু জনপ্রিয় চলচ্চিত্রের তালিকা দেওয়া হল;
- ১৯৫২ শ্রীনিবাস কল্যাণা
- ১৯৫৩ সৌভাগ্য লক্ষ্মী (সিংগারি)
- ১৯৫৫ মহাকবি কালিদাসা কালিদাসা মাথে
- ১৯৫৫ সোদারি (গীতা)
- ১৯৫৬ দৈব সংকল্প
- ১৯৫৭ রায়ারার সোসে
- ১৯৫৭ রত্নগিরি রহস্য
- ১৯৫৭ চিন্তামণি
- ১৯৫৮ অন্না ঠাঙ্গি
- ১৯৬০ ভক্ত কানকদাসা
- ১৯৬০ আশা সুন্দরী
- ১৯৬০ মাক্কালা রাজ্য
- ১৯৬০ রানী হোন্নাম্মা
- ১৯৬১ বিজয়নগরদা বীরপুত্র
- ১৯৬২ বিধি বিলাস
- ১৯৬২ তেজস্বিনী
- ১৯৬২ স্বর্ণ গৌরী
- ১৯৬২ রত্নমঞ্জরী
- ১৯৬২ মহাত্মা কবীর (আলকা)
- ১৯৬২ গালি গোপুরা
- ১৯৬৩ বীর কেশরী
- ১৯৬৩ বাল্মীকি
- ১৯৬৩ সাকু মাগালু
- ১৯৬৩ নন্দা দীপা
- ১৯৬৩ জেনু গুডু
- ১৯৬৩ গৌরী
- ১৯৬৫ পাতালা মোহিনী
- ১৯৬৫ মহাসতী অনসূয়া
- ১৯৬৫ বেরেতা জীবন
- ১৯৬৭ পদবিদারা
- ১৯৬৭ ইম্মাডি পুলিকেশি
- ১৯৬৮ সর্বমঙ্গলা
- ১৯৬৮ ভাগ্য দেবথে
- ১৯৬৯ শিবা ভক্ত (গোপী)
- ১৯৬৯ চিক্কাম্মা
- ১৯৬৯ ব্রোকার ভীষ্মাচারি
- ১৯৭০ মোদালা রাত্রী
- ১৯৭০ লক্ষ্মী সরস্বতী
- ১৯৭০ গেজ্জে পুজে (সাবিত্রী)
- ১৯৭১ শরাপাঞ্জারা (মৈথিলী)
- ১৯৭১ কুলগৌরব
- ১৯৭১ ভালে আদৃষ্টাভো আদৃষ্টি
- ১৯৭১ বালা বন্ধনা (পাপাক্ষী)
- ১৯৭১ অনুগ্রহ
- ১৯৭২ জীবন জোকালি
- ১৯৭২ ত্রিবেণী
- ১৯৭২ নন্দা গোকুলা
- ১৯৭২ নাগারাহাভু (ম্যারি)
- ১৯৭২ না মেচিদা হুদুগা
- ১৯৭২ বঙ্গারাদা মনুষ্য
- ১৯৭৩ দেবরু কোট্টা ঠাঙ্গি
- ১৯৭৩ বঙ্গারাদা কাল্লা
- ১৯৭৪ উপাসনে
- ১৯৭৪ মাগা মোম্মাগা
- ১৯৭৪ ভক্ত কুম্বারা (তুলসী)
- ১৯৭৪ অন্না আট্টিগে
- ১৯৭৫ ত্রিমূর্তি
- ১৯৭৫ মানে বেলাকু
- ১৯৭৫ দেবরা কন্নু
- ১৯৭৬ হুদুগাতাদা হুদুগি
- ১৯৭৬ বিজয়া বাণী
- ১৯৭৬ মাক্কালা ভাগ্য
- ১৯৭৬ কানাসু নানাসু
- ১৯৭৭ শুভাশয়া
- ১৯৭৭ মনসিনান্তে মঙ্গল্য
- ১৯৭৭ সানাদি আপ্পানা
- ১৯৭৭ পবনা গঙ্গা
- ১৯৭৭ নাগারাহোলে
- ১৯৭৭ চিন্না নিন্না মুদ্দাডুভে
- ১৯৭৭ ভাগ্যবন্তরু
- ১৯৭৭ বনাশঙ্করী
- ১৯৭৮ মধুর সঙ্গমা
- ১৯৭৮ মাত্রু তাপ্পাদা মাগা
- ১৯৭৮ কিলাডি কিট্টু
- ১৯৮০ মাক্কালা সৈন্য
- ১৯৮১ কুলা পুত্র
- ১৯৮২ কলাসাপুরদা হুদুগারু
- ১৯৮৩ মুথ্থাইদে ভাগ্য
- ১৯৮৩ গেদ্দা মাগা
- ১৯৮৪ পুলিশ পাপান্না
- ১৯৮৫ থায়ি থান্দে
- ১৯৮৫ সাবাশ বিক্রম
- ১৯৮৫ কুমকুমা থান্দা সৌভাগ্য
- ১৯৮৫ বালোন্দু উয়্যালে
- ১৯৮৭ যারিগাগি
- ১৯৮৯ অনন্তনা অবন্তরা
- ১৯৯০ চাপলা চেন্নিগারায়া
- ১৯৯১ ক্রামা
- ১৯৯১ গৌরী কল্যাণা
- ১৯৯৩ মুদ্দিনা মাভা
- ১৯৯৪ রায়ারা মাগা
- ১৯৯৪ মুথ্থান্না
- ১৯৯৪ হেত্থা করুলু
- ১৯৯৪ বেদা কৃষ্ণা রাঙ্গিনাতা
- ১৯৯৫ যম কিন্কার
- ১৯৯৫ ঠালিয়া সৌভাগ্য
- ১৯৯৫ স্টেট রাউডি
- ১৯৯৫ অপারেশন অন্তা
- ১৯৯৫ কল্যাণোৎসব
- ১৯৯৫ হেন্দাথি এন্দারে হেগিরাবেকু
- ১৯৯৫ গাদিবিডি আলিয়া
- ১৯৯৬ বস
- ১৯৯৬ অন্নাভ্রা মাক্কালু
- ১৯৯৭ থাভারিনা থেরু
- ১৯৯৭ রাঙ্গন্না
- ১৯৯৭ ও মাল্লিগে
- ১৯৯৭ মাদুভে
- ১৯৯৭ হানিমুন
- ১৯৯৭ অন্না আন্দ্রে নম্মান্না
- ১৯৯৮ সিমহাদা গুরি
- ১৯৯৮ মার্থান্ডা
- ১৯৯৮ মাত্রিনা মাল্লা
- ১৯৯৮ জগথ কিলাডি
- ১৯৯৮ অর্জুন অভিমন্যু
- ১৯৯৯ দ্য কিলার
- ১৯৯৯ সাম্ভ্রামা
- ১৯৯৯ রভিমামা
- ১৯৯৯ রম্ভে উর্বশী মেনাকে
- ১৯৯৯ প্রেমাচারি
- ১৯৯৯ পাতেলা
- ১৯৯৯ দুর্গা শক্তি
- ২০০০ যজমানা
- ২০০০ সুলতান
- ২০০০ সুরাপ্পা
- ২০০০ নান হেন্দ্থি চেন্নাগিদালে
- ২০০০ নাগা দেবথে
- ২০০০ ইন্দ্রধনুষ
- ২০০১ সুন্দর কান্দা
- ২০০১ কানুনু
- ২০০১ জিপুনা নান্না গান্ডা
- ২০০১ হুচ্চা
- ২০০১ গ্রামা দেবথে
- ২০০২ ওলু সার বারি ওলু
- ২০০২ ল অ্যান্ড অর্ডার
- ২০০৩ অন্নাভ্রু
- ২০০৩ পার্থ
- ২০০৩ ওন্দাগোনা বা
- ২০০৩ নঞ্জুন্ডি
- ২০০৩ থায়ি ইল্লাদা থাব্বালি
- ২০০৩ কুটুম্বা
- ২০০৩ সচ্চি
- ২০০৩ মনসেলা নীনে
- ২০০৪ জ্যেষ্ঠা
- ২০০৪ কালাসিপাল্যা
- ২০০৪ রামকৃষ্ণ
- ২০০৪ কানাসিনা লোকা
- ২০০৪ রাঙ্গা (এসএসএলসি)
- ২০০৪ আব্বাব্বা এন্তা হুদুগা
- ২০০৫ বিষ্ণু সেনা
- ২০০৫ নাম্মা বাসাভা
- ২০০৫ হুডগীর সার হুডগীরু
- ২০০৫ স্যে
- ২০০৫ মি. বাকরা
- ২০০৫ বর্ষা
- ২০০৬ নীলকান্ত
- ২০০৬ নাগে হাব্বা
- ২০০৬ হুবলি
- ২০০৬ সাবিরা মেট্টিলু
- ২০০৬ ঠাঙ্গিগাগি
- ২০০৬ ঠান্ডেগে ঠাক্কা মাগা
- ২০০৬ হাটাভাদি
- ২০০৬ মাতা
- ২০০৭ নালি নালিয়ুথা
- ২০০৭ থামাশেগাগি
- ২০০৮ গুলামা
- ২০০৮ রকি
- ২০০৮ অক্কা ঠাঙ্গি
- ২০০৮ সংগাথি
- ২০০৮ মদেশা
- ২০০৮ বন্ধু বলগা
- ২০০৮ চেল্লাতাদা হুদুগারু
- ২০০৮ জ্ঞান জ্যোতি শ্রী সিদ্ধগঙ্গা
- ২০০৮ ইন্তি নিন্না প্রীতিয়া
- ২০০৮ নবশক্তি বৈভব
- ২০০৯ দেবরু কোট্টা ঠাঙ্গি
- ২০০৯ ভাগ্যদা বালেগারা
- ২০০৯ দুবাই বাবু
- ২০০৯ মাচ্চা
- ২০০৯ সাভারি
- ২০০৯ জাজি মল্লিগে
- ২০০৯ ঈ সম্ভবশানে
- ২০১০ হুদুগা হুদুগি
- ২০১০ নারদ বিজয়া
- ২০১০ ওলাভে বিস্ময়া
- ২০১০ স্বয়ম্বর
- ২০১০ দিলদারা
- ২০১০ প্রীতিয়া থেরু
- ২০১০ নান মাদিদ থাপ্পা
- ২০১১ কলেজ কলেজ
- ২০১১ হিরো নানল্লা
- ২০১১ ভদ্র
- ২০১১ দুড্ডে দোডাপ্পা
- ২০১১ বীরবাহু
- ২০১২ মুঞ্জানে
- ২০১৩ ভাজারাঙ্গি
- ২০১৩ নন্দা গোকুলা
- ২০১৩ গুগলি
- ২০১৩ অটো রাজা
- ২০১৩ গজেন্দ্র
- ২০১৩ বীরা
- ২০১৪ জগ্গি
- ২০১৪ পাণ্ড্যা
- ২০১৪ গান্ধিজি কানাসু
- ২০১৫ মাস্টারপিস
- ২০১৫ বংশোদ্ধারক
- ২০১৫ গুলিহাত্তি
- ২০১৫ মহাকালী
- ২০১৫ মালে নিলুভভারেজে
- ২০১৩ রাজা হুলি
- ২০১৫ প্রেমা পল্লাক্কি
- ২০১৬ জন জনি জনার্দন
- ২০১৭ টাইগার গল্লি
- ২০১৮ তাগারু
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Archived copy" (পিডিএফ)। www.cscsarchive.org:8081। ৫ এপ্রিল ২০১২ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১২ জানুয়ারি ২০২২।
{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: শিরোনাম হিসাবে আর্কাইভকৃত অনুলিপি (লিঙ্ক)