এম আর কবির
অধ্যাপক ড. এম আর কবির | |
|---|---|
| উপাচার্য | |
| ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি | |
দায়িত্বাধীন | |
| অধিকৃত কার্যালয় ১০ জুলাই ২০২৫ | |
| ব্যক্তিগত বিবরণ | |
| জন্ম | বাংলাদেশ |
| জাতীয়তা | বাংলাদেশী |
| প্রাক্তন শিক্ষার্থী | আইআইটি রূড়কী বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় আন্না ইউনিভার্সিটি, ভারত ক্যাথলিক ইউনিভার্সিটি অব লুভেন, বেলজিয়াম |
| পেশা | অধ্যাপক, প্রকৌশলী |
এম আর কবির একজন বাংলাদেশী প্রকৌশলী। তিনি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক বিশ্ববিদ্যালয়টির বর্তমান উপাচার্য।[১]
শিক্ষাজীবন
[সম্পাদনা]কবির টি অ্যান্ড টি হাই স্কুল থেকে মাধ্যমিক এবং নটর ডেম কলেজ উচ্চমাধ্যমিক পাস করেন। তিনি ভারতের রূড়কী বিশ্ববিদ্যালয় (বর্তমানে আইআইটি রূড়কী) থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে এমএসসি ডিগ্রি লাভ করেন। পরবর্তীকালে তিনি ভারতের আন্না ইউনিভার্সিটি থেকে পোস্ট-গ্র্যাজুয়েট ডিপ্লোমা সম্পন্ন করেন এবং বেলজিয়ামের ক্যাথলিক ইউনিভার্সিটি অব লুভেন থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।[২]
কর্মজীবন
[সম্পাদনা]এম আর কবির দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অ্যাকাডেমিক ও প্রশাসনিক দায়িত্ব পালন করেছেন। তিনি দীর্ঘদিন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। দেশ ও বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়েও তার শিক্ষকতার অভিজ্ঞতা রয়েছে। এছাড়া তিনি ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের রেজিস্ট্রার, ভারপ্রাপ্ত উপাচার্য ও উপ-উপাচার্য হিসেবেও দায়িত্ব পালন করেন। তিনি ২০২৫ সালের ১০ জুলাই ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য পদে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।[৩]
গবেষণা ও প্রকাশনা
[সম্পাদনা]তার গবেষণার প্রধান আগ্রহের ক্ষেত্রের মধ্যে রয়েছে− হাইড্রোলজি, নদী প্রকৌশল, বন্যা নিয়ন্ত্রণ ও পলল পরিবহন প্রভৃতি। দেশ-বিদেশের বিভিন্ন জার্নালে তার উল্লেখযোগ্যসংখ্যক গবেষণাপত্র প্রকাশিত হয়েছে।[৪]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "ড্যাফোডিল ইউনিভার্সিটির উপাচার্য ড. এম আর কবির"। কালবেলা। ১৪ জুলাই ২০২৫। সংগ্রহের তারিখ ২ আগস্ট ২০২৫।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক ড. এম. আর. কবির"। দ্য ডেইলি ক্যাম্পাস। ২ জুলাই ২০২৫। সংগ্রহের তারিখ ২ আগস্ট ২০২৫।
- ↑ "ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য হিসেবে যোগ দিলেন অধ্যাপক ড. এম. আর. কবির"। ইত্তেফাক। ১০ জুলাই ২০২৫। সংগ্রহের তারিখ ২ আগস্ট ২০২৫।
- ↑ "ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য পদে যোগ দিলেন অধ্যাপক এম আর কবির"। বণিক বার্তা। ১০ জুলাই ২০২৫। সংগ্রহের তারিখ ২ আগস্ট ২০২৫।