এমানুয়েল রিদার
২০১৮ সালে রিদার | |
| ব্যক্তিগত তথ্য | |
|---|---|
| জন্ম | ১ অক্টোবর ১৯৯৩[১] ব্রিক্সেন, ইতালি |
| উচ্চতা | ১.৭৯ মিটার (৫ ফুট ১০+১⁄২ ইঞ্চি) |
| ক্রীড়া | |
| দেশ | |
| ক্রীড়া | লুজ |
| বিভাগ | দ্বৈত |
এমানুয়েল রিদার (ইতালীয়: Emanuel Rieder, ইতালীয় উচ্চারণ: [eˈmaːnu̯eːl ˈʁiːdɐ]; জন্ম: ১ অক্টোবর ১৯৯৩) হলেন একজন ইতালীয় লুজার।[১] তিনি আন্তর্জাতিক প্রতিযোগিতায় ইতালির প্রতিনিধিত্ব করেন এবং লুজের দ্বৈত বিভাগে অংশগ্রহণ করে থাকেন।[২]
রিদার ইতালির প্রতিনিধি হিসেবে ২০১৪, ২০১৮, ২০২২ এবং ২০২৬ শীতকালীন অলিম্পিকে অংশগ্রহণ করেছেন, এই সময়ে তিনি ১টি স্বর্ণ পদকসহ সর্বমোট ২টি পদক জয়লাভ করেছেন।
প্রারম্ভিক জীবন
[সম্পাদনা]এমানুয়েল রিদার ১৯৯৩ সালের ১লা অক্টোবর তারিখে ইতালির ব্রিক্সেনে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত হয়।[২]
খেলোয়াড়ি জীবন
[সম্পাদনা]রিদার ইতালির প্রতিনিধি হিসেবে ২০২৬ শীতকালীন অলিম্পিকে লুজের সর্বমোট দুইটি পৃথক প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতা করেছেন।[১]
তিনি সিমন কাইনৎসভাল্ডনারের সাথে জুটি হিসেবে পুরুষদের দ্বৈত প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন। প্রতিযোগিতার দুইটি রান সম্পন্ন করতে তারা সর্বমোট ১:৪৫.০৮৬ সময় নেন, যা তাদের স্বর্ণ পদক জয়লাভ করতে সহায়তা করেছে।[৩] অন্যদিকে, তিনি ইতালি দলের সদস্য হিসেবে দলগত রিলে প্রতিযোগিতার পুরুষদের দ্বৈত অংশে সিমন কাইনৎসভাল্ডনারের সাথে জুটি হিসেবে অংশগ্রহণ করেছিলেন। প্রতিযোগিতায় তারা পুরুষদের দ্বৈত অংশটি সম্পন্ন করতে ৫৫.৩৩২ সময় নেন। অতঃপর চার অংশ মিলিয়ে তার দলের মোট সময় দাঁড়ায় ৩:৪২.৫২১, এই সময় নিয়ে তারা ব্রোঞ্জ পদক জয়লাভ করেছেন।[৪]
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 3 "Emanuel Rieder - Milano Cortina 2026 Olympics" [এমানুয়েল রিদার - মিলান কোরতিনা ২০২৬ অলিম্পিক]। olympics.com (ইংরেজি ভাষায়)। অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতা। ৬ ফেব্রুয়ারি ২০২৬।
- 1 2 "Olympedia – Emanuel Rieder" [অলিম্পিডিয়া – এমানুয়েল রিদার]। olympedia.org (ইংরেজি ভাষায়)। অলিম্পিডিয়া। ৬ ফেব্রুয়ারি ২০২৬।
- ↑ "Men's doubles - Luge - Milano Cortina 2026 Olympics" [পুরুষদের দ্বৈত - লুজ - মিলান কোরতিনা ২০২৬ অলিম্পিক]। olympics.com (ইংরেজি ভাষায়)। অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতা। ১১ ফেব্রুয়ারি ২০২৬।
- ↑ "Team relay - Luge - Milano Cortina 2026 Olympics" [দলগত রিলে - লুজ - মিলান কোরতিনা ২০২৬ অলিম্পিক]। olympics.com (ইংরেজি ভাষায়)। অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতা। ১২ ফেব্রুয়ারি ২০২৬।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- এফআইএলে এমানুয়েল রিদার (ইংরেজি)
- অলিম্পিকস.কমে এমানুয়েল রিদার (ইংরেজি)
- অলিম্পিডিয়ায় এমানুয়েল রিদার (ইংরেজি)
- ইতালীয় জাতীয় অলিম্পিক কমিটিতে এমানুয়েল রিদার (ইতালীয়)