বিষয়বস্তুতে চলুন

এপি ঢিল্লোঁ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
এপি ঢিল্লোঁ
২০২১ সালে ঢিল্লোঁ
জন্ম
অমৃতপাল সিংহ ঢিল্লোঁ

(1993-01-10) ১০ জানুয়ারি ১৯৯৩ (বয়স ৩৩)
পেশা
  • গায়ক
  • র‍্যাপার
  • গীতিকার
  • রেকর্ড প্রযোজক
  • মিক্স-মাস্টারিংশিল্পী
কর্মজীবন২০১৯–বর্তমান
সঙ্গীবনীতা সন্ধু
সঙ্গীত কর্মজীবন
উদ্ভব
ধরন
বাদ্যযন্ত্রকণ্ঠ
লেবেল
  • রান-আপ রেকর্ডস
  • কোল্যাব ক্রিয়েশন্স
  • মাস আপিল ইন্ডিয়া
  • রিপাবলিক রেকর্ডস
সংস্থারান-আপ রেকর্ডস
সদস্য

অমৃতপাল সিংহ "এপি" ঢিল্লোঁ[] (গুরুমুখী: ਏਪੀ ਢਿੱਲੋਂ, উচ্চারণ [eːpiː ʈìlːõː]; জন্ম: ১০ই জানুয়ারি ১৯৯৩) একজন ভারতীয়–কানাডীয় গায়ক, র‍্যাপার ও রেকর্ড প্রযোজক, যিনি পাঞ্জাবি সংগীতের সঙ্গে সম্পৃক্ত।[][][][][] তাঁর পাঁচটি একক গান অফিশিয়াল চার্টস কোম্পানির যুক্তরাজ্যের এশীয় ও পাঞ্জাবি চার্টে শীর্ষ অবস্থানে পৌঁছেছে, আর “মাঝাইল” ও “ব্রাউন মুণ্ডে” বিলবোর্ড চার্টে শীর্ষস্থান পেয়েছে। ঢিল্লোঁ তাঁর লেবেল-সঙ্গী গুরিন্দর গিল, শিন্দা কাহলোঁ এবং জিমিনএক্সআরের সাথে তাঁদের নিজস্ব লেবেল রান-আপ রেকর্ডসের অধীনে একটি দল হিসেবে কাজ করেন।[][]

প্রারম্ভিক জীবন

[সম্পাদনা]

অমৃতপাল সিংহ ঢিল্লোঁ ভারতের পাঞ্জাব প্রদেশে গুরদাসপুর জেলার মুল্লিয়ানওয়াল গ্রামে একটি পাঞ্জাবি শিখ পরিবারে জন্মগ্রহণ করেন।[] তিনি লিটল ফ্লাওয়ার কনভেন্ট স্কুলে পড়াশোনা করেন এবং অমৃতসরের বাবা কুমা সিংহ জী প্রকৌশল মহাবিদ্যালয় থেকে পুরকৌশলে স্নাতক সম্পন্ন করেন। পরবর্তীতে তিনি কানাডার স্যানিচ, ব্রিটিশ কলাম্বিয়ার ক্যামোসান কলেজ থেকে ব্যবসায় প্রশাসন ও ব্যবস্থাপনা বিষয়ে ডিপ্লোমা অর্জন করেন। সংগীতে সম্পূর্ণভাবে মনোনিবেশ করার আগে তিনি সংক্ষিপ্ত সময়ের জন্য বেস্ট বাইতে কাজ করেছিলেন।[]

কর্মজীবন

[সম্পাদনা]

ঢিল্লোঁ ২০১৯ সালে শিন্দা কাহলোঁর সাথে তাঁদের স্বাধীন লেবেল রান-আপ রেকর্ডসের অধীনে “ফেইক” একক গান প্রকাশের মাধ্যমে যাত্রা শুরু করেন। পরে তিনি গুরিন্দর গিল ও শিন্দা কাহলোঁর “ফরার” গানের ভিডিওতে প্রযোজক হিসেবে কৃতিত্ব পান।

২০২০ সালে প্রযোজক জেমিনএক্সআরের সাথে তাঁর একক গান “ডেডলি” অফিশিয়াল চার্ট কোম্পানি প্রকাশিত যুক্তরাজ্যের এশিয়ান চার্টে প্রবেশ করে এবং ১১তম সর্বোচ্চ অবস্থানে পৌঁছায়।[১০] গানটি যুক্তরাজ্যের পাঞ্জাবি চার্টের শীর্ষ পাঁচেও স্থান পায়।[১১] একই বছরে গুরিন্দর গিলের সাথে “ড্রপটপ” গানটিও যুক্তরাজ্যের এশিয়ান ও পাঞ্জাবি চার্টে স্থান পায়। জুন ২০২০-এ তিনি গুরিন্দর গিল ও মন্নী সন্ধুর সাথে “মাঝাইল” প্রকাশ করেন, যা উভয় চার্টে শীর্ষে উঠে তাঁদের তৎকালীন সেরা সাফল্য হয়ে ওঠে। জুলাই ২০২০-এ তিনি ও গুরিন্দর গিল ইন্টেন্সের “এক্সকিউজেস”-এ অংশ নেন, যা যুক্তরাজ্যের এশিয়ান চার্টে ৩ নম্বরে পৌঁছায় এবং পাঞ্জাবি চার্টে শীর্ষে থাকে। সেপ্টেম্বরে তিনি গুরিন্দর গিল, জেমিনএক্সআর ও শিন্দা কাহলোঁর সাথে “ব্রাউন মুণ্ডে” প্রকাশ করেন। এর মিউজিক ভিডিওতে ন্যাভ, সিদ্ধু মুসেওয়ালা, মানি মিউজিক, অনমোল দালওয়ানী এবং স্টিল ব্যাঙ্গলজ উপস্থিত ছিলেন। গানটি কানাডার অ্যাপল মিউজিক চার্টেও প্রবেশ করে এবং যুক্তরাজ্যের এশিয়ান চার্টে ১ নম্বরে আত্মপ্রকাশ করে। ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত “ব্রাউন মুণ্ডে” ইউটিউবে ৭৩৮ মিলিয়নেরও বেশি ভিউ অর্জন করেছে।[১২]

২০২০ সালে এপি ঢিল্লোঁ গুরিন্দর গিল ও মানি মিউজিকের সাথে তাঁর প্রথম সহযোগী অ্যালবাম নট বাই চান্স প্রকাশ করেন। ইপির সাতটি ট্র্যাকই নিউজিল্যান্ড চার্টে স্থান পায় এবং যুক্তরাজ্যের অফিসিয়াল পাঞ্জাবি মিউজিক চার্টের শীর্ষ পাঁচে পৌঁছায়।[১৩]

২০২১ সালে “ওভার দ্য টপ – দ্য টেকওভার ট্যুর” শিরোনামে ভারতবর্ষের ছয়টি প্রধান শহরে প্রথমবারের মতো লাইভ কনসার্টে অংশ নেন।[১৪] একই বছরে তিনি বোট ব্র্যান্ডের সাথে অংশীদারিত্ব করেন এবং গুরিন্দর গিল ও জেমিনএক্সআরের সাথে সহযোগী ইপি “হিডেন জেমস” প্রকাশ করেন।

২০২২ সালে তিনি অ্যামাজন প্রাইম ভিডিওর সাথে সহযোগিতায় দ্য বয়েজের তৃতীয় মৌসুম প্রচারণায় অংশ নেন, যেখানে তাঁর গান ‘ইনসেইন’-এর একটি বিশেষ সংস্করণ ট্রেইলারে ব্যবহৃত হয়।[]

২০২৩ সালে তিনি কানাডার এডমন্টনে অনুষ্ঠিত ২০২৩ সালের জুনো অ্যাওয়ার্ডসে “সামার হাই” গান পরিবেশন করে অনুষ্ঠানে প্রথম পাঞ্জাবি ভাষার শিল্পী হিসেবে ইতিহাস গড়েন।[১৫]

পাদটীকা

[সম্পাদনা]
  1. গুরুমুখী: ਏਪੀ ਢਿੱਲੋਂ, শাহমুখী: اے پی ڈھلوں, Punjabi উচ্চারণ: [eːpiː ʈìlːõː]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Khan, Shaistha (২১ মার্চ ২০২৫)। "AP Dhillon"The Canadian Encyclopedia (কানাডীয় ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৮ জুন ২০২৫
  2. 1 2 Hendriques, Princia (১২ জুলাই ২০২২)। "AP Dhillon And 'The Boys 3' Crossover Makes The Internet Go 'Bawaal'; Rapper Drops Special Version Of 'Insane'"Mashable India (ভারতীয় ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৫ সেপ্টেম্বর ২০২২
  3. "India-Canada tensions: Punjabi hip-hop stars hit by row over Sikh separatism"BBC News। ৪ অক্টোবর ২০২৩। সংগ্রহের তারিখ ১৩ নভেম্বর ২০২৩
  4. "Watch: Dutch Singer Recreates AP Dhillon's Hit Song 'Excuses'"। NDTV। ৩ মে ২০২২। সংগ্রহের তারিখ ২৬ মে ২০২২
  5. Khosla, Varuni (১৯ নভেম্বর ২০২১)। "Boat ties up with Punjabi singer AP Dhillon for brand association"Mint (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩১ জানুয়ারি ২০২৩
  6. "Punjabi Wave: How Diasporic Canadian Artists Are Redefining Global Music | Billboard Canada"ca.billboard.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৩ নভেম্বর ২০২৩
  7. "Punjabi Wave: Why AP Dhillon Is Betting On Himself | Billboard Canada"ca.billboard.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৩ নভেম্বর ২০২৩
  8. Harshleen Anand. Old Clips Of AP Dhillon Singing During His College Days Just Raised 'Saada Pyaar' For Him. MensXP. December 14, 2021.
  9. "AP Dhillon: You Know His Music, Now Know The Man; Everything About The 'Brown Munde' Singer"English Jagran (ইংরেজি ভাষায়)। ১৮ আগস্ট ২০২৩। সংগ্রহের তারিখ ১৯ আগস্ট ২০২৩
  10. উদ্ধৃতি ত্রুটি: <ref> ট্যাগ বৈধ নয়; :0 নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি
  11. উদ্ধৃতি ত্রুটি: <ref> ট্যাগ বৈধ নয়; :13 নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি
  12. "BROWN MUNDE - AP DHILLON"। ১৭ সেপ্টেম্বর ২০২০। সংগ্রহের তারিখ ২৪ ফেব্রুয়ারি ২০২৫ YouTube এর মাধ্যমে। {{ওয়েব উদ্ধৃতি}}: লেখা "GURINDER GILL" উপেক্ষা করা হয়েছে (সাহায্য); লেখা "SHINDA KAHLON (Official Music Video)" উপেক্ষা করা হয়েছে (সাহায্য)
  13. উদ্ধৃতি ত্রুটি: <ref> ট্যাগ বৈধ নয়; NZ নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি
  14. "Over The Top – AP Dhillon The Takeover Tour India"
  15. "Juno Awards 2023: AP Dhillon Makes History with First Punjabi Performance at the Show"। ১৩ মার্চ ২০২৩। ১৪ মার্চ ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২০ ফেব্রুয়ারি ২০২৬

বহিঃসংযোগ

[সম্পাদনা]