বিষয়বস্তুতে চলুন

এপিকটেটাস

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
এপিকটেটাস
A line drawing of Epictetus writing at a table with a crutch draped across his lap and shoulder
এপিকটেটাসের শৈল্পিক চিত্র, তার ক্রাচসহ
জন্ম৫৫ খ্রিষ্টাব্দ
হিয়ারোপলিস, ফ্রিজিয়া
মৃত্যু১৩৫ খ্রিষ্টাব্দ
নিকোপলিস, একিয়া
যুগপ্রাচীন দর্শন
অঞ্চলপশ্চিমা দর্শন
ধারাস্টয়িকবাদ
প্রধান আগ্রহ
Ethics
ভাবগুরু
ভাবশিষ্য

এপিকটেটাস প্রাচীন গ্রীসের একজন স্টোয়িক দার্শনিক ছিলেন।[][] সে ফ্রিজিয়ার হিয়ারপলিসে (বর্তমানে তুরস্কর পামুকেল) একজন দাস হিসেবে জন্ম গ্রহণ করেন এবং রোমে বসবাস করেন তার নির্বাসনের পূর্ব পর্যন্ত। এর পর সে উত্তর-পশ্চিম গ্রীসের নিকোপলিসে চলে আসেন এবং সেখানেই তার জীবনের বাকি সময় কাটান।

এপিকটেটাস স্টোয়িক দর্শনশাস্ত্রের অধ্যয়ন করেছিলেন মুসোনিয়াস রুফাসের অধীনে।[] বেশি শিক্ষিত হওয়ার পর তার সামাজিক অবস্থার উন্নতি ঘটে[] এবং দাসত্ব থেকে মুক্তি পাওয়ার পর তিনি নিজেই দর্শন শিক্ষা দেওয়া শুরু করেন। প্রথম শতকের শেষের দিকে সম্রাট ডোমিশিয়ান কর্তৃক রোমের থাকা সকল দার্শনিকের নির্বাসনের আদেশ দেওয়ার পর[], এপিকটেটাস নিকোপোলিসে একটি দার্শনিক স্কুল প্রতিষ্ঠা করেন।[] এপিকটেটাস শিখিয়েছিলেন যে দর্শন একটি জীবনধারা, এটি শুধুমাত্র একটি তাত্ত্বিক বিষয় নয়। তার মতে, সব বাহ্যিক ঘটনা আমাদের নিয়ন্ত্রণের বাইরে। তিনি বলেছেন যে আমাদের জীবনে যা ঘটে তা শান্তভাবে এবং আবেগহীনভাবে গ্রহণ করা উচিত। তবে, তিনি বিশ্বাস করতেন যে ব্যক্তি তার নিজের কর্মকাণ্ডের জন্য দায়ী এবং সে তার কর্মকাণ্ডকে কঠোর আত্ম-শৃঙ্খলা মাধ্যমে পরীক্ষা ও নিয়ন্ত্রণ করতে পারে। তার শিক্ষা তার ছাত্র অ্যারিয়ান লিখে সংরক্ষণ করেন এবং পরবর্তীতে অ্যারিয়ান তা তার ডিসকোর্সে এবং এনকিরিডিয়নে প্রকাশ করেন।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Elizabeth Carter; Epictetus (৯ জুলাই ২০১৭)। The Complete Works of Epictetus। Independently Published। আইএসবিএন ৯৭৮-১৫২১৮০০৩৫৫
  2. Rowan Stevens (২৮ ফেব্রুয়ারি ২০২২)। Wise Quotes – Epictetus (294 Epictetus Quotes): Greek Stoic Philosophy | Quote Collections | Epicurean। Rowan Stevens। আইএসবিএন ৯৭৮-১৬৩৬০৫১৮৩৩
  3. Epictetus, Discourses. i.7.32.
  4. Epictetus, Discourses, i.9.29.
  5. Suetonius, Domitian, x.
  6. Aulus Gellius, Attic Nights, xv. 11.