এন্টারটেইনমেন্ট উইকলি
| প্রধান সম্পাদক | প্যাট্রিক গোমেজ[১] |
|---|---|
| সাবেক সম্পাদক | রিক টেটজেলি,[২] জেস ক্যাগল, ম্যাট বিন,[১] হেনরি গোল্ডব্ল্যাট, জেডি হেইম্যান, ম্যারি মার্গারেট[৩] |
| বিভাগ | বিনোদন |
| প্রকাশনা সময়-দূরত্ব | সাপ্তহিক (১৯৯০–২০১৯) মাসিক (২০১৯–বর্তমান) |
| মোট কপিসংখ্যা (২০১৩) | ১.৮ মিলিয়ন[৪] |
| প্রতিষ্ঠাতা | ডেভিড মরিস |
| প্রথম প্রকাশ | ১৬ ফেব্রুয়ারি ১৯৯০ |
| সর্বশেষ প্রকাশ | এপ্রিল ২০২২ (শুধু মুদ্রিত) |
| কোম্পানি | পিপল ইঙ্ক. |
| দেশ | মার্কিন যুক্তরাষ্ট্র |
| ভিত্তি | নিউ ইয়র্ক সিটি |
| ভাষা | ইংরেজি |
| ওয়েবসাইট | ew |
| আইএসএসএন | 1049-0434 |
| ওসিএলসি নম্বর | 21114137 |
এন্টারটেইনমেন্ট উইকলি (সংক্ষেপে ইডাব্লিউ) হল পিপল ইঙ্ক. কর্তৃক প্রকাশিত নিউ ইয়র্ক সিটি-ভিত্তিক মার্কিন ডিজিটাল বিনোদন পত্রিকা। এতে চলচ্চিত্র, টেলিভিশন, সঙ্গীত, ব্রডওয়ে মঞ্চনাটক, বই ও জনপ্রিয় সংস্কৃতির সংবাদ প্রচারিত হয়। মুদ্রিত পত্রিকা চালু হয় ১৯৯০ সালের ১৬ই ফেব্রুয়ারি নিউ ইয়র্ক সিটিতে এবং ২০২২ সালে প্রকাশনা বন্ধ হয়ে যায়।
আস উইকলি, পিপল (ইডাব্লিউ-এর সহযোগী পত্রিকা) ও ইন টাচ উইকলি-এর মত তারকাদের প্রতি দৃষ্টি সনির্বন্ধ প্রকাশনা থেকে ভিন্ন ইডাব্লিউ ভ্যারাইটি ও দ্য হলিউড রিপোর্টার-এর মত মূলত বিনোদন মাধ্যমের সংবাদ ও সমালোচনামূলক পর্যালোচনায় মনযোগ দেয়। এসব পত্রিকা মূলত বাণিজ্য পত্রিকা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল, যাদের উদ্দেশ্য ছিল শিল্প-বাণিজ্যের অভ্যন্তরীণ খবর তুলে ধরা। ইডাব্লিউ আরও সাধারণ পাঠকদের লক্ষ্য করে সংবাদ প্রকাশ করে।
ইতিহাস
[সম্পাদনা]পিপল-এর সহযোগী পত্রিকা হিসেবে প্রবর্তিত এন্টারটেইনমেন্ট উইকলির প্রথম সংখ্যা প্রকাশিত হয় ১৯৯০ সালের ১৬ই ফেব্রুয়ারি।[৫][৬]
পত্রিকাটি সৃষ্টি করেন জেফ জারভিস ও প্রতিষ্ঠা করেন মাইকেল ক্লিংগেনস্মিথ, যিনি ১৯৯৬ সাল পর্যন্ত এর প্রকাশক হিসেবে দায়িত্ব পালন করেন।[৭] মৌলিক টেলিভিশন বিজ্ঞাপন পত্রিকাটিকে চলচ্চিত্র, সঙ্গীত, বইয়ের পর্যালোচনা, ক্ষেত্রবিশেষে ভিডিও গেম ও মঞ্চনাটকের পর্যালোচনাসহ জনপ্রিয় সংস্কৃতির পাঠক নির্দেশিকা হয়ে ওঠে।
১৯৯৬ সালে পত্রিকাটি আমেরিকান সোসাইটি অব ম্যাগাজিন এডিটর্স সংগঠন থেকে তাদের কাঙ্ক্ষিত ন্যাশনাল ম্যাগাজিন অ্যাওয়ার্ড ফর জেনারেল এক্সিলেন্স অর্জন করে। ২০০২ সালে তারা আবার এই পুরস্কার জয় লাভ করে।[৮]
২০১৬ সালের সেপ্টেম্বর মাসে পিপল পত্রিকার সাথে যৌথভাবে এন্টারটেইনমেন্ট উইকলি পিপল/এন্টারটেইনমেন্ট উইকলি নেটওয়ার্ক চালু করে। এটি একটি উন্মুক্ত, বিজ্ঞাপন-সমর্থিত, অনলাইন-ভিডিও নেটওয়ার্ক, যা তারকা, জনপ্রিয় সংস্কৃতি, জীবনধারা ও জনসাধারণের আগ্রহের গল্প নিয়ে স্বল্পদৈর্ঘ্য ও দীর্ঘ অনুষ্ঠান প্রচার করে। ২০১৭ সালের সেপ্টেম্বর মাসে একে পিপলটিভি নামে পুনঃব্র্যান্ডিং করা হয়।[৯]
২০১৯ সালের আগস্ট সংখ্যা থেকে এন্টারটেইনমেন্ট উইকলি মাসিক সংখ্যা মডেলে রূপান্তরিত হয়।[১০]
২০২২ সালের ৯ই ফেব্রুয়ারি এন্টারটেইনমেন্ট উইকলি মুদ্রিত প্রকাশনা বন্ধ করে দেয় এবং শুধু ডিজিটাল প্রকাশনা হিসেবে প্রকাশিত হতে থাকে।[১১] সর্বশেষ মুদ্রিত সংখ্যা ছিল এপ্রিল ২০২২।[১২] ২০২২ সালের মে মাসে নির্বাহী সম্পাদক প্যাট্রিক গোমেজ প্রধান সম্পাদকের দায়িত্ব গ্রহণ করেন।[১৩]
সাধারণ বিষয়বস্তু ও পুনরাবৃত্তি
[সম্পাদনা]বিন্যাস
[সম্পাদনা]এন্টারটেইনমেন্ট উইকলি সাধারণ পত্রিকার গঠন অনুসারে শুরুর কয়েক পৃষ্ঠায় সম্পাদকীয় ও সূচিপত্র এবং বিজ্ঞাপন দিয়ে থাকে।
- সংবাদ ও মন্তব্য
এই নিবন্ধগুলো দিয়ে পত্রিকা শুরু হয় এবং নিয়মানুসারে সেগুলো জনপ্রিয় সংস্কৃতির সাম্প্রতিক ঘটনাবলির প্রতি দৃষ্টি নিবন্ধ করে। এই অংশ আট থেকে দশ পৃষ্ঠা দীর্ঘ হয়ে থাকে এবং এতে ছোট সংবাদ ও কয়েকটি বিশেষ পুনরাবৃত্তিমূলক অংশ থাকে।
- "সাউন্ড বাইটস" দিয়ে পত্রিকার শুরু হয়। এতে গণমাধ্যমের ব্যক্তিবর্গ, অভিনয়শিল্পী, সঞ্চালক, বা কৌতুকাভিনয়শিল্পীদের চিত্রশালা এবং তাদের সাম্প্রতিক স্মরণীয় উক্তি বাবল রূপে ছাপা হয়।
- "দ্য মাস্ট লিস্ট" হল ইডাব্লিউ-এর পাঠকদের পছন্দ নিয়ে দুই পৃষ্ঠা জুড়ে প্রকাশিত ১০টি বিষয় (বই, চলচ্চিত্র, গান প্রভৃতি)।
- "ফার্স্ট লুক" হল "হলিউডের কিছু দারুণ কাজের প্রারম্ভিক চয়ন" উপশিরোনামে দুই পৃষ্ঠা জুড়ে প্রকাশিত আসন্ন চলচ্চিত্র, টেলিভিশন পর্ব বা সঙ্গীত পরিবেশনার প্রচারণামূলক চিত্র।
- "দ্য হিট লিস্ট" হল সমালোচক স্কট ব্রাউনের প্রতি সপ্তাহে লেখা ১০ উল্লেখযোগ্য ঘটনার অংশবিশেষ, যা ছোট হাস্যরসাত্মক বর্ণনায় লেখা হয়। এই সম্পাদকীয় লেখা শুরু করেন জিম মালেন এবং তার সংস্করণে ২০টি ঘটনার উল্লেখ থাকত। ডাল্টন রস পরবর্তীকালে সংক্ষিপ্ত সংস্করণ লিখতেন।
- "দ্য হলিউড ইনসাইডার" হল এক পাতা জুড়ে লেখা বিনোদন জগতের তাজা খবর। এতে টেলিভিশন, চলচ্চিত্র ও সঙ্গীতের সবচেয়ে সাম্প্রতিক সংবাদ আলাদা কলামে বিশদ আকারে প্রকাশিত হয়।
- "দ্য স্টাইল রিপোর্ট" হল এক পাতা জুড়ে লেখা তারকাদের স্টাইলের বিবরণী।
- "দ্য মনিটর" হল দুই পাতা জুড়ে ছোট অনুচ্ছেদে লেখা তারকাদের জীবনের উল্লেখযোগ্য ঘটনা তথা বিবাহ, অসুস্থতা, গ্রেফতার, আদালতে উপস্থিতি ও মৃত্যুর খবর। উল্লেখযোগ্য তারকাদের মৃত্যুর খবর "লেগাসি" শিরোনামে অর্ধ পৃষ্ঠা বা পূর্ণ পৃষ্ঠার মৃত্যুবার্তা হিসেবে প্রকাশিত হয়।
- "তারকা" কলাম লিখেন পত্রিকার দুইজন প্রসিদ্ধ লেখক:
- "দ্য ফাইনাল কাট" লিখেন সাবেক নির্বাহী সম্পাদক ও লেখক মার্ক হ্যারিস।
- "বিঞ্জ থিংকিং" লিখেন চিত্রনাট্যকার ডায়াব্লো কোডি।
- নির্বাচিত নিবন্ধ
সাধারণত চারটি থেকে ছয়টি উল্লেখযোগ্য নিবন্ধ (প্রতিটি এক থেকে দুই পৃষ্ঠা) পত্রিকার মধ্যবর্তী পাতা জুড়ে ছাপা হয়। এই নিবন্ধগুলো সাধারণত সাক্ষাৎকার গোছের হয়ে থাকে, তবে এতে বর্ণনামূলক নিবন্ধ ও তালিকাও থাকে। নির্বাচিত নিবন্ধগুলোতে অধিকাংশ ক্ষেত্রেই চলচ্চিত্র, সঙ্গীত ও টেলিভিশন কেন্দ্রিক হয়ে থাকে এবং বই ও মঞ্চনাটকের অংশ কম থাকে। পত্রিকাটির ইতিহাসে গুটিকয়েক প্রচ্ছদ লেখকদের নিয়ে লেখা হয়েছে এবং এখন পর্যন্ত শুধু মঞ্চনাটক নিয়ে কোন প্রচ্ছদ হয়নি।
বিশেষ সংখ্যা
[সম্পাদনা]প্রতি বছর পত্রিকাটি কয়েকটি বিশেষ সংখ্যা প্রকাশ করে। এই সংখ্যাগুলো প্রায়ই একাধিক সংখ্যা (দুই সপ্তাহ ধরে চলে) হিসেবে প্রকাশিত হয়। অনেক সময় এই নিবন্ধগুলো এত দীর্ঘ হয় যে তা বাকি সকল নির্বাচিত নিবন্ধের স্থান দখল করে নেয়।
বিশেষ সংখ্যাগুলো নিম্নোক্ত কোন এক ধরনের হয়ে থাকে:
- স্প্রিং, সামার, ফল অ্যান্ড উইন্টার প্রিভিউ সংখ্যা: প্রতি তিনমাসে একবার প্রকাশিত হয়।
- দ্য ফটো সংখ্যা: সাধারণত বছরে একবার শুধু তারকাদের চিত্র নিয়ে প্রকাশিত হয়।
- একাডেমি পুরস্কার সংখ্যা: অতীতে পত্রিকাটি একাডেমি পুরস্কার নিয়ে বছরে কমপক্ষে চারটি সংখ্যা প্রকাশ করত। জানুয়ারি মাসে প্রকাশিত "দ্য অস্কার রেস বিগিন্স" সংখ্যা মনোনয়ন নিয়ে পূর্বানুমান প্রকাশ করে; ফেব্রুয়ারি মাসে প্রকাশিত "নমিনি" সংখ্যা সাম্প্রতিক সময়ে ঘোষিত অস্কার মনোনীতদের নিয়ে প্রকাশনা ছাপায়; পুরস্কার ঘোষণার এক সপ্তাহ পূর্বে "অস্কার অডস" সংখ্যায় বিজয়ী কারা হবে তা নিয়ে পূর্বানুমান প্রকাশ করে; এবং পুরস্কার ঘোষণার এক সপ্তাহ পরে এই আয়োজন নিয়ে "আফটার-অ্যাওয়ার্ডস" সংখ্যা প্রকাশিত হয়।
- "মাস্ট লিস্ট": দ্বিত্ব সংখ্যা, যা সাধারণত জুন মাসের শেষ সপ্তাহে প্রকাশিত হয়।
- এন্ড-অব-দ্য-ইয়ার সংখ্যা: প্রতি বছরের শেষ সংখ্যা, যার প্রচ্ছদে থাকে ইডাব্লিউ-এর দাপ্তরিক ওয়েবসাইটের পাঠকদের ভোটে নির্বাচিত "বর্ষসেরা বিনোদনদাতা"।
- বার্ষিক "বর্ষসেরা বিনোদনদাতা" বিজয়ীদের সম্পূর্ণ তালিকা নিচে দেওয়া হল:
- বার্ট সিম্পসন (১৯৯০)
- জোডি ফস্টার (১৯৯১)
- স্যাটারডে নাইট লাইভ টেলিভিশন ধারাবাহিকের অভিনয়শিল্পীদল (১৯৯২)
- স্টিভেন স্পিলবার্গ (১৯৯৩)
- টম হ্যাঙ্কস (১৯৯৪)
- ফ্রেন্ডস টেলিভিশন ধারাবাহিকের অভিনয়শিল্পীদল (১৯৯৫)
- রোজি ওডনেল (১৯৯৬)
- এলেন ডিজেনারাস (১৯৯৭)
- লিওনার্দো ডিক্যাপ্রিও (১৯৯৮)
- রিকি মার্টিন (১৯৯৯)
- রাসেল ক্রো (২০০০)
- নিকোল কিডম্যান (২০০১)
- ডেনজেল ওয়াশিংটন (২০০২)
- দ্য লর্ড অব দ্য রিংস: দ্য রিটার্ন অব দ্য কিং চলচ্চিত্রের অভিনয়শিল্পীদল (২০০৩)
- জন স্টুয়ার্ট (২০০৪)
- লস্ট টেলিভিশন ধারাবাহিকের অভিনয়শিল্পীদল (২০০৫)
- গ্রে'স অ্যানাটমি টেলিভিশন ধারাবাহিকের অভিনয়শিল্পীদল (২০০৬)
- জে. কে. রাউলিং (২০০৭)
- রবার্ট ডাউনি জুনিয়র (২০০৮)
- সান্ড্রা বুলক (২০০৯)
- টেইলর সুইফট (২০১০)
- ড্যানিয়েল র্যাডক্লিফ (২০১১)
- বেন অ্যাফ্লেক (২০১২)
- সান্ড্রা বুলক (২০১৩)
- জিমি ফ্যালন (২০১৪)
- জেনিফার লরেন্স (২০১৫)
- রায়ান রেনল্ডস (২০১৬)
২০১৭ সাল থেকে প্রকাশনাটি ১০-১৬ জনকে "বর্ষসেরা বিনোদনদাতা" হিসেবে সম্মানিত করা শুরু করে।
২০১৭ (১৫ জন বিজয়ী):[১৪]
- গাল গাদোত
- গ্রেটা গারউইগ
- জিমি কিমেল
- ইসা রে
- জ্যাক অ্যান্টনফ
- কুমেইল নানজিয়ানি
- এলিজাবেথ মস
- জর্ডান পিল
- লরি মেটকাফ
- বিগ লিটল লাইস
- স্টিভেন কিং
- কেশা
- ক্যারি কুন
- বেন প্ল্যাট
- উইল অ্যান্ড গ্রেস ৯ম মৌসুম
২০১৮ (১২ জন বিজয়ী):[১৫]
- ক্রেজি রিচ এশিয়ান্স-এর অভিনেত্রীগণ: কনস্ট্যান্স উ, আওকোয়াফিনা, মিশেল ইয়ো ও গেমা চ্যান
- কার্ডি বি
- ড্যারেন ক্রিস
- ব্ল্যাক প্যান্থার-এর অভিনেত্রীগণ: অ্যাঞ্জেলা বাসেট, ড্যানাই গুরিয়ারা, লুপিটা নিয়ংও ও লেটিশিয়া রাইট
- দ্য ফ্যাভ ফাইভ: কারামো ব্রাউন, ববি বার্ক, জোনাথন ভ্যান নেস, ট্যান ফ্রান্স ও অ্যান্টনি পরোওস্কি
- নিকোল কিডম্যান
- ব্র্যাডলি কুপার ও লেডি গাগা
- স্যান্ড্রা ও
- আরিয়ানা গ্রান্দে
- ডোনাল্ড গ্লোভার
- ক্রিস্টিন ব্রারান্স্কি
২০১৯ (১৬ জন বিজয়ী):[১৬]
- আওকোয়াফিনা
- রেনে জেলওয়েগার
- রেজিনা কিং
- তাইকা ওয়াইতিতি
- লিৎজো
- সাকসেশন-এর অভিনয়শিল্পীদল
- ফিবি ওয়ালার-ব্রিজ
- তা-নেহিসি কোটস
- বিলি আইলিশ
- মার্গারেট অ্যাটউড
- এডি মার্ফি
- টেইলর সুইফট
- লিল ন্যাস এক্স
- ব্র্যাড পিট
- কিয়ানু রিভস
- স্টার্লিং কে. ব্রাউন
২০২০ (১৬ জন বিজয়ী):[১৭]
- পেদ্রো পাসকেল
- কেরি ওয়াশিংটন
- সাশা ব্যারন কোহেন
- ড্যান ও ইউজিন লেভি
- চ্যাডউইক বোজম্যান
- টেইলর সুইফট
- মিশেলা কোয়েল
- ব্রিট বেনেট
- দ্য চিকস
- জোনাথন মেজর্স
- মায়া রুডলফ
- দ্য উইকেন্ড
- মেগান দি স্ট্যালিয়ন
- এলিজাবেথ মস
- জেমি ফক্স
- সারা পলসন
- জেনিফার কুলিজ
- অ্যাবট এলিমেন্টারি-এর অভিনয়শিল্পীদল
- ব্যাড বানি
- ব্রায়ান টাইরি হেনরি
- লিৎজো
- স্যাডি সিঙ্ক
- হ্যারি স্টাইলস
- টপ গান: ম্যাভরিক-এর অভিনয়শিল্পীদল
- জেরেমি অ্যালেন হোয়াইট
- মিশেল ইয়ো
এক হাজারতম সংখ্যা ও পুনঃনকশা
[সম্পাদনা]২০০৮ সালের ৪ই জুলাই পত্রিকাটির এক হাজারতম সংখ্যা প্রকাশিত হয়। এতে বিগত ২৫ বছরের (১৯৮৩-২০০৮) ১০০০ শ্রেষ্ঠ চলচ্চিত্র, টেলিভিশন অনুষ্ঠান, অ্যালবাম, বই ও অন্যান্য বিষয় অন্তর্ভুক্ত ছিল।[২০]
১০০১তম সংখ্যা থেকে ইডাব্লিউ ব্যাপকভাবে প্রকাশনার দৃশ্যমান ভঙ্গি ও বিষয়বস্তুতে পরিবর্তন আনে, ফন্ট ও চিত্রের আকার বড় করে এবং সকল কলামের শব্দ সংখ্যা কমাতে থাকে।
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 "Mary Margaret Exits as Entertainment Weekly EIC, Patrick Gomez Named General Manager of Digital Publication (EXCLUSIVE)"। ভ্যারাইটি। ২০ এপ্রিল ২০২২। সংগ্রহের তারিখ ১ সেপ্টেম্বর ২০২৫।
- ↑ "EW Loses Its Top Editor"। নিউ ইয়র্ক পোস্ট। ৭ জানুয়ারি ২০০৯। ২৩ জুন ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ সেপ্টেম্বর ২০২৫।
- ↑ "Entertainment Weekly Hires Mary Margaret as First Female Editor in Chief"। ভ্যারাইটি। ১০ মার্চ ২০২১। ১৮ এপ্রিল ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ সেপ্টেম্বর ২০২৫।
- ↑ কফম্যান, লেসলি (১০ ফেব্রুয়ারি ২০১৪)। "Time Inc. Appoints Editor in Chief for Entertainment Weekly"। দ্য নিউ ইয়র্ক টাইমস। ১০ ফেব্রুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ সেপ্টেম্বর ২০২৫।
- ↑ "Top 100 U.S. Magazines by Circulation" (পিডিএফ)। পিএসএ রিসার্চ সেন্টার। ১৫ নভেম্বর ২০১৬ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ সেপ্টেম্বর ২০২৫।
- ↑ সামার, ডেভিড ই.; রোডস, শিরেল (২০০৬)। Magazines: A Complete Guide to the Industry। পিটার ল্যাং। পৃ. ১৪২। আইএসবিএন ৯৭৮-০-৮২০৪-৭৬১৭-৯। ২৫ ফেব্রুয়ারি ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ সেপ্টেম্বর ২০২৫।
- ↑ "Mag Bag"। মিডিয়া ডেইলি নিউজ। ২৬ অক্টোবর ২০০৭। ২ ফেব্রুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ সেপ্টেম্বর ২০২৫।
- ↑ "Winners and Finalists Database | ASME"। www.magazine.org।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ স্প্যাংলার, টড (১৪ সেপ্টেম্বর ২০১৭)। "'PeopleTV' Is New Name of Time Inc.'s Celeb and Entertainment Online Network"। ভ্যারাইটি। ১৩ এপ্রিল ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ সেপ্টেম্বর ২০২৫।
- ↑ "Entertainment Weekly Going Monthly"। দ্য হলিউড রিপোর্টার। ৬ জুন ২০১৯। ৯ জুন ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ সেপ্টেম্বর ২০২৫।
- ↑ Moreau, Jordan (৯ ফেব্রুয়ারি ২০২২)। "Entertainment Weekly, InStyle Cease Print Publications"। ভ্যারাইটি। ৯ ফেব্রুয়ারি ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ সেপ্টেম্বর ২০২৫।
- ↑ রস, ডাল্টন। "Hello there: Get your first look at Ewan McGregor in Obi-Wan Kenobi on EW's April cover"। এন্টারটেইনমেন্ট উইকলি। সংগ্রহের তারিখ ১ সেপ্টেম্বর ২০২৫।
- ↑ ভ্যারি, অ্যাডাম বি. (২০ এপ্রিল ২০২২)। "Mary Margaret Exits as Entertainment Weekly EIC, Patrick Gomez Named General Manager of Digital Publication (EXCLUSIVE)"। ভ্যারাইটি (মার্কিন ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১ সেপ্টেম্বর ২০২৫।
- ↑ "Entertainers of the Year 2017: See the EW picks"। ইডাব্লিউ (মার্কিন ইংরেজি ভাষায়)। ২১ ডিসেম্বর ২০১৭। সংগ্রহের তারিখ ১ সেপ্টেম্বর ২০২৫।
- ↑ "See all of Entertainment Weekly's 2018 Entertainers of the Year"। ইডাব্লিউ (মার্কিন ইংরেজি ভাষায়)। ২৯ নভেম্বর ২০১৮। সংগ্রহের তারিখ ১ সেপ্টেম্বর ২০২৫।
- ↑ "EW reveals its 2019 Entertainers of the Year: Lizzo, Awkwafina, the cast of Succession, and more"। ইডাব্লিউ (মার্কিন ইংরেজি ভাষায়)। ১২ ডিসেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ১ সেপ্টেম্বর ২০২৫।
- ↑ "EW reveals its 2020 Entertainers of the Year: Pedro Pascal, Sacha Baron Cohen, Kerry Washington, and more"। ইডাব্লিউ (মার্কিন ইংরেজি ভাষায়)। ৮ ডিসেম্বর ২০২০। সংগ্রহের তারিখ ১ সেপ্টেম্বর ২০২৫।
- ↑ "EW's 2022 Entertainers of the Year"। ইডাব্লিউ (মার্কিন ইংরেজি ভাষায়)। ১২ ডিসেম্বর ২০২২। সংগ্রহের তারিখ ১ সেপ্টেম্বর ২০২৫।[অকার্যকর সংযোগ]
- ↑ পালমার, কেকে; হল, জেরার্ড (১২ ডিসেম্বর ২০২২)। "Keke Palmer celebrates Abbott Elementary for EW's 2022 Entertainers of the Year: 'I'm team Janine and Gregory'"। ইডাব্লিউ (ইংরেজি ভাষায়)। More EW Entertainers of the Year 2022। ১৭ ডিসেম্বর ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ সেপ্টেম্বর ২০২৫।
- ↑ "Entertainment Weekly double issue June 27 & July 4 Harry Potter 1000th issue"। ইবে (মার্কিন ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১ সেপ্টেম্বর ২০২৫।