এনা সাহা
এনা সাহা | |
|---|---|
| জন্ম | ২৮ মে ১৯৯২[১] |
| জাতীয়তা | ভারতীয় |
| পেশা | অভিনেত্রী, মডেল, প্রযোজক |
| কর্মজীবন | ২০১১ – বর্তমান |
| আদি নিবাস | কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত[১] |
এনা সাহা (জন্ম: ২৮ মে ১৯৯২) একজন ভারতীয় বাংলা চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেত্রী। তিনি প্রধানত বাংলা ও মালয়ালম চলচ্চিত্র এবং টেলিভিশন অনুষ্ঠানগুলিতে অভিনয় করেন। তিনি চিনা বাদাম, এসওএস কলকাতা, ভূত চতুর্দশী, বন্য প্রেমের গল্প চলচ্চিত্রে অভিনয়ের জন্য পরিচিত ।[২][৩] তিনি ইউ টু ব্রুটাস নামে একটি হিন্দি চলচ্চিত্র, চৌরাঙ্গা নামে একটি মালয়ালম[৪][৫] ও লঙ্কা নামে একটি তেলুগু চলচ্চিত্রও করেছেন।[৬]
কর্মজীবন
[সম্পাদনা]এনা সাহা রাত ভোর বৃষ্টি, বউ কথা কও, বাঁধন, সংসার সুখের হয় রমনীর গুণে, মহাপ্রভু শ্রীচৈতন্যসহ বেশ কয়েকটি বাংলা টিভি ধারাবাহিকে অভিনয় করেছেন।[৭]
তিনি বেশ কয়েকটি বাণিজ্যিক ও আর্ট-হাউজ বাংলা চলচ্চিত্র এবং মালয়ালম চলচ্চিত্রে হাজির হন। তার প্রথম ছবি হল সোমনাথ গুপ্ত পরিচালিত বাংলা চলচ্চিত্র আমি আদু ।[৮] ওয়ান থার্টি এম ছবিতে তিনি নিশির ভূমিকা পালন করেন। এই চলচ্চিত্রটি বেশ কয়েকটি চলচ্চিত্র উত্সবে সমালোচকদের দ্বারা প্রশংসা পেয়েছিল। [৯] ২০১৩ সালে, তিনি মালয়ালম চলচ্চিত্র নিলাকশাম পাচাকাদাল চুভানা ভূমিতে হাজির হন, যেখানে তিনি গৌরী চরিত্রে অভিনয় করেছিলেন।
তিনি এখন 'জারেক এন্টারটেইনমেন্টস'-এর ব্যানারে তার মা বনানী সাহার সাথে একজন প্রযোজক।
চলচ্চিত্রের তালিকা
[সম্পাদনা]অভিনেতা হিসেবে
[সম্পাদনা]| বছর | শিরোনাম | চরিত্র | ভাষা | মন্তব্য |
|---|---|---|---|---|
| ২০১১ | আমি আদু | আমিনা | বাংলা | |
| প্রিয়া তুমি | মিলি | |||
| ২০১২ | ওয়ান থার্টি এম | নিশি | ||
| বোঝে না সে বোঝে না | প্রিয়াংকা | |||
| ২০১৩ | নিলাকশাম পাচাকদল চুভান্না ভূমি | গৌরী | মালায়ালাম | |
| ২০১৪ | চিরোদিনি তুমি আমার ২ | শ্রেয়া | বাংলা | |
| মৃত্তিকা | ||||
| ফোর্স | বাংলা | |||
| ব্যোমকেশ ফিরে এল | ঝিল্লি | |||
| ২০১৫ | ইউ থু ব্রুটুস | দিয়া | মালায়ালাম | |
| অচেনা বন্ধুত্ব | বাংলা | |||
| দুগ্ধ নখর | স্বপ্না | |||
| হ্রদয় হরণ | পুজা | |||
| অমর আকবর এন্তনি | অমরের জি এফে | মালায়ালাম | ||
| রাজকাহিনী | বান্ন | বাংলা | ||
| ২০১৬ | নট আ দারটি ফিল্ম | মনা | ||
| ছাউরাঙ্গা | হিন্দি | |||
| যুধিষ্ঠির | বাংলা | |||
| ২০১৭ | লঙ্কা | স্বাথি | তেলুগু | |
| এক যে আছে অপ্সরা | অপ্সরা অ্পিতা | বাংলা | ||
| কমরেড | ||||
| কিছু না বলা কথা | এনা সাহা | |||
| ২০১৮ | বক্সার | জিনিয়া | ||
| দ্য হ্যাকার | রিতানহ্নি | |||
| ২০১৯ | হ্যাকার | বাংলা | ||
| ভূত চতুর্দশী | রানুর গার্লফ্রেন্ড | |||
| ২০২০ | এসওএস কলকাতা | |||
| ২০২১ | নিরীক্ষা | মীনা | তেলুগু | |
| ২০২২ | চিনে বাদাম | বাংলা | ||
| ২০২৩ | মিরাচি | তামিল | ||
| ১:৩০ এএম | নিশি (কন্ঠ) | বাংলা | সংক্ষিপ্ত চলচ্চিত্র | |
| আলিঙ্গন | প্রীতি | সংক্ষিপ্ত চলচ্চিত্র | ||
| আসন্ন | ডাক্তার কাকু |
প্রযোজক হিসেবে
[সম্পাদনা]| বছর | শিরোনাম | পরিচালক | অভিনেতা |
|---|---|---|---|
| ২০২০ | এসওএস কলকাতা | অংশুমান প্রত্যুস | যশ দাশগুপ্ত, নুসরাত জাহান, মিমি চক্রবর্তী |
| ২০২২ | চিনে বাদাম | শিলাদিত্য মৌলিক | যশ দাশগুপ্ত, এনা সাহা |
টিভি ও ওয়েব ধারাবাহিক
[সম্পাদনা]| বছর | শিরোনাম | ভূমিকা | টিভি /ওটিটি | মন্তব্য |
|---|---|---|---|---|
| দাদাগিরি আনলিমিটেড | সেলিব্রিটি অংশগ্রহণকারী | জি বাংলা | ||
| ২০১৪ - ২০১৬ | মা... তোমায় ছাড়া ঘুম আসেনা | ঝিলিকের মাসিমা | স্টার জলসা | |
| ২০১৬ - ২০১৭ | সুভাসিনি | সুভাসিনি | রূপসী বাংলা | |
| রাত ভোর বৃষ্টি | জি বাংলা | |||
| বউ কথা কও | মহুয়া | স্টার জলসা | ||
| বন্ধন | স্টার জলসা | |||
| বিগ বস বাংলা | স্বয়ং | কালার্স বাংলা | ||
| ২০১৯ - ২০২০ | বন্য প্রেমের গল্প | হইচই | সিজন ১ ও ২ |
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 "Ena Saha - Official Handle"। Twitter। সংগ্রহের তারিখ ১৭ ডিসেম্বর ২০১৮।
- ↑ "When Ena Saha got spooked on the sets"। The Times of India। ১১ মে ২০১৯। আইএসএসএন 0971-8257। সংগ্রহের তারিখ ১৪ জানুয়ারি ২০২৪।
- ↑ "রিলিজের আগেই Ena Saha-এর ছবি থেকে সরলেন Yash Dasgupta! Nushrat-এর সঙ্গে প্রজেক্ট নিয়েও প্রশ্ন"। Eisamay। সংগ্রহের তারিখ ১৪ জানুয়ারি ২০২৪।
- ↑ "Ena Saha back in M'wood with You Too Brutus"। The Times of India। ২৫ নভেম্বর ২০১৪। আইএসএসএন 0971-8257। সংগ্রহের তারিখ ১৪ জানুয়ারি ২০২৪।
- ↑ "Chauranga to compete at Indische Film festival in Germany"। The Times of India। ১২ জানুয়ারি ২০১৭। আইএসএসএন 0971-8257। সংগ্রহের তারিখ ১৪ জানুয়ারি ২০২৪।
- ↑ "Ena Saha"। The Times of India। আইএসএসএন 0971-8257। সংগ্রহের তারিখ ১৪ জানুয়ারি ২০২৪।
- ↑ "Ena Saha (@SahaEna) | টুইটার"। twitter.com। সংগ্রহের তারিখ ২৭ ফেব্রুয়ারি ২০১৯।
- ↑ "Ena Saha Latest Movies Videos Images Photos Wallpapers Songs Biography Trivia On Gomolo.com"। gomolo.com। ৯ ডিসেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৬ জুলাই ২০১৬।
- ↑ "Ena Saha | Facebook"। facebook.com। সংগ্রহের তারিখ ১৬ জুলাই ২০১৬।