বিষয়বস্তুতে চলুন

এনপিআর

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ন্যাশনাল পাবলিক রেডিও
ধরনগণ বেতার নেটওয়ার্ক
দেশমার্কিন যুক্তরাষ্ট্র
প্রথম সম্প্রচারের তারিখ
২০ এপ্রিল ১৯৭১;
৫৫ বছর আগে
 (1971-04-20)
প্রাপ্যতাবৈশ্বিক
প্রতিষ্ঠিত২৬ ফেব্রুয়ারি ১৯৭০;
৫৬ বছর আগে
 (1970-02-26)
বৃত্তিদানবৃদ্ধি $৩৪২.৩ মিলিয়ন (২০২৩)[১]
আয়বৃদ্ধি $৩১৮.৭ মিলিয়ন (২০২৩)[১]
নিট আয়
নেতিবাচক বৃদ্ধি $−৪.৪৫ মিলিয়ন (২০২৩)[১]
প্রধান কার্যালয়
প্রচারের স্থান
মালিকানাএনপিআরের সদস্য গণ বেতার স্টেশন
বিশেষ ব্যক্তি
ক্যাথরিন মাহের (প্রধান নির্বাহী)
প্রাক্তন নাম
অন্তর্ভুক্তিডাব্লিউআরএন ব্রডকাস্ট
অফিসিয়াল ওয়েবসাইট
npr.org

ন্যাশনাল পাবলিক রেডিও (এনপিআর) (ইংরেজি: National Public Radio) হল মার্কিন গণ সম্প্রচার সংস্থা। এর সদরদপ্তর ওয়াশিংটন, ডি.সি.তে এবং পশ্চিম সদরদপ্তর কালভার সিটি, ক্যালিফোর্নিয়ায় অবস্থিত।[২] এটি মার্কিন যুক্তরাষ্ট্রের ১,০০০ এর অধিক সরকারি বেতার স্টেশনের নেটওয়ার্কের জাতীয় সিন্ডিকেটর হিসেবে কাজ করে।[৩]

এনপিআরের অর্থায়ন আসে সদস্য স্টেশনগুলোর বকেয়া ও ফি, কর্পোরেট স্পন্সরদের আন্ডাররাইটিং এবং কর্পোরেশন ফর পাবলিক ব্রডকাস্টিংয়ের বার্ষিক অনুদান থেকে।[৪] এর অধিকাংশ সদস্য স্টেশন অলাভজনক সংস্থার মালিকানাধীন, তন্মধ্যে রয়েছে সরকারি জিলা স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়। এনপিআর কোন প্রকার সরকার বা কর্পোরেশন থেকে স্বাধীনভাবে পরিচালিত হয় এবং এর বিষয়বস্তুর উপর পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে।[৫]

এনপিআর সংবাদ ও সাংস্কৃতিক অনুষ্ঠান প্রযোজনা ও পরিবেশন করে। এই সংস্থার ফ্ল্যাগশিপ শো দুটি ড্রাইভ-টাইম সংবাদ সম্প্রচারে বিভক্ত: মর্নিং এডিশন ও বিকালের অল থিংস কনসিডারড।[৬][৭] ২০১৮ সালের মার্চ মোতাবেক, ড্রাইভ-টাইম অনুষ্ঠানগুলো প্রতি সপ্তাহে যথাক্রমে ১৪.৯ মিলিয়ন ও ১৪.৭ মিলিয়ন দর্শককে আকৃষ্ট করেছে।[৮]

এনপিআর পাবলিক রেডিও স্যাটেলাইট সিস্টেম পরিচালনা করে, যা এর অনুষ্ঠান ও স্বাধীন প্রযোজক ও নেটওয়ার্ক, তথা আমেরিকান পাবলিক মিডিয়া ও পাবলিক রেডিও এক্সচেঞ্জের অন্যান্য অনুষ্ঠান পরিবেশন করে। এছাড়া এটি ইমার্জেন্সি অ্যালার্ট সিস্টেমের জন্য প্রাথমিক প্রবেশ পথ হিসেবে কাজ করে। এনপিআরের বিষয়বস্তু অন-ডিমান্ড অনলাইনে, মোবাইল নেটওয়ার্কে এবং অনেক ক্ষেত্রে পডকাস্ট হিসেবে উপলব্ধ।[৯] কয়েকটি এনপিআর স্টেশন ব্রিটিশ সরকারি সম্প্রচারকারী বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের অনুষ্ঠানও পরিবেশন করে।

সভাপতি/প্রধান নির্বাহী কর্মকর্তাদের তালিকা

[সম্পাদনা]
  • ডোনাল্ড কোয়াইড (১৯৭০-১৯৭৩)
  • লি ফ্রিশকনেখট (১৯৭৩-১৯৭৭)
  • ফ্রাঙ্ক ম্যাংকাভিৎজ (১৯৭৭-১৯৮৩)
  • ডগলাস জে. বেনেট (১৯৮৩-১৯৯৩)
  • ডেলানো লুইস (১৯৯৩-১৯৯৮)
  • কেভিন ক্লোজ (১৯৯৮-২০০৮)
  • ভিভিয়ান শিলার (২০০৯-২০১১)
  • গ্যারি নেল (২০১১-২০১৩)
  • পল জি. হাগা (২০১৩-২০১৪)
  • ইয়ার্ল মন (২০১৪-২০১৯)
  • জন এফ. ল্যান্সিং (২০১৯-২০২৪)
  • ক্যাথরিন মাহের (২০২৪-বর্তমান)

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 3 "National Public Radio 2023 and 2022 Consolidated Financial Statements" (পিডিএফ)। ন্যাশনাল পাবলিক রেডিও। ৮ মে ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত (পিডিএফ)। সংগ্রহের তারিখ ৫ অক্টোবর ২০২৫।
  2. ↑ কুইপার্স, মেলিসা (১৪ নভেম্বর ২০১২)। "Ten Years in Tinsel Town: NPR West Celebrates a Decade"। এনপিআর। ৮ ডিসেম্বর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৫ অক্টোবর ২০২৫।
  3. ↑ "Audience"। এনপিআর। ৫ নভেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৫ অক্টোবর ২০২৫।
  4. ↑ "Public Radio Finances"। এনপিআর (ইংরেজি ভাষায়)। ২০ জুন ২০১৩। ২৯ ডিসেম্বর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৫ অক্টোবর ২০২৫।
  5. ↑ রবার্টস, কোকি; স্ট্যামবার্গ, সুজান; অ্যাডামস, নোয়া; ইডস্টি, জন; মনটেইন, রেনি; শাপিরো, অ্যারি; ফোকেনফ্লিক, ডেভিড, সম্পাদকগণ (২০১২)। This Is NPR: The First Forty Years। ক্রনিকল বুকস। পৃ. ৪৩৩। আইএসবিএন ৯৭৮১৪৫২১২০২১৮।
  6. ↑ "All Things Considered"। ন্যাশনাল পাবলিক মিডিয়া। ১২ জুন ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৫ অক্টোবর ২০২৫। Heard by 13.3 million people on 814 radio stations each week, All Things Considered is one of the most popular programs in America.
  7. ↑ মিচেল, জ্যাক ডাব্লিউ. (২০০৫)। Listener supported: the culture and history of public radio। গ্রিনউড পাবলিশিং গ্রুপ। পৃ. ১৭৫। আইএসবিএন ৯৭৮-০-২৭৫-৯৮৩৫২-৯। ১০ এপ্রিল ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৫ অক্টোবর ২০২৫। Conceived as "alternatives", Morning Edition and All Things Considered are the second and third most listened-to radio programs in the ...
  8. ↑ "NPR Maintains Highest Ratings Ever"। এনপিআর। ২৮ মার্চ ২০১৮। ৭ নভেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৫ অক্টোবর ২০২৫।
  9. ↑ "Podcast Directory"। এনপিআর। ১৪ অক্টোবর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৫ অক্টোবর ২০২৫।

বহিঃসংযোগ

[সম্পাদনা]

টেমপ্লেট:এনপিআর টেমপ্লেট:ওয়ার্ল্ড রেডিও নেটওয়ার্ক টেমপ্লেট:National Medal of Arts recipients 2000s