বিষয়বস্তুতে চলুন

এনজিসি ৬৮২২

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
এনজিসি ৬৮২২
এনজিসি ৬৮২২, ইএসও'র লা সিলা অবজারভেটরির ওয়াইড ফিল্ড ইমেজারে ধারণকৃত
পর্যবেক্ষণ তথ্য (J2000 ইপক)
তারামণ্ডলধনু
বিষুবাংশ ১৯ ৪৪মি ৫৭.৭০সে[]
বিষুবলম্ব−১৪° ৪৮ ১২.০[]
লোহিত সরণ−৫৭ ± কিমি/সে[রূপান্তর: অজানা একক][]
দূরত্ব১.৬৩ ± ০.০৩ মিলিয়ন আলোবর্ষ (৫০০ ± ১০ কিলোপারসেক)[][][]
আপাত মান (V)৯.৩[]
বিশিষ্ট
ধরনIB(s)m[]
আকার~৯,২০০ ly (২.৮২ kpc) (আনুমানিক)[]
আপাত মাত্রাসমূহ (V)১৫.৫ × ১৩.৫[]
অন্যান্য সংজ্ঞা
বার্নার্ড গ্যালাক্সি, ডিডিও ২০৯, ক্যাল্ডওয়েল ৫৭, IRAS ১৯৪২০-১৪৫০, IC ৪৮৯৫, MCG-০২-৫০-০০৬, PGC ৬৩৬১৬[]
আরও দেখুন: ছায়াপথ, ছায়াপথসমূহের তালিকা

NGC 6822 (যা বার্নার্ড গ্যালাক্সি, IC 4895, অথবা ক্যালডওয়েল ৫৭ নামেও পরিচিত) একটি অসাম্য বরযুক্ত গ্যালাক্সি, যা ধনু নক্ষত্রমণ্ডলে অবস্থিত এবং পৃথিবী থেকে প্রায় ১৬ লাখ আলোবর্ষ দূরে। এটি স্থানীয় গুচ্ছ (Local Group)-এর অন্তর্ভুক্ত এবং ১৮৮৪ সালে এডওয়ার্ড এমারসন বার্নার্ড একটি ছয়-ইঞ্চি প্রতিবিম্ব দূরবীন ব্যবহার করে এটি আবিষ্কার করেন। এটি আকাশগঙ্গার সবচেয়ে কাছের অ-উপগ্রহ গ্যালাক্সি, তবে এটি আকাশগঙ্গার ভারিয়াল ব্যাসার্ধের সামান্য বাইরে অবস্থান করছে।[] এর গঠন ও উপাদান ছোট ম্যাগেলানিক মেঘ-এর সঙ্গে সাদৃশ্যপূর্ণ। এর ব্যাস প্রায় ৭,০০০ আলোবর্ষ।[]

পর্যবেক্ষণ ইতিহাস

[সম্পাদনা]

NGC 6822 গ্যালাক্সিটি ১৮৮৪ সালে এডওয়ার্ড এমারসন বার্নার্ড ছয়-ইঞ্চি প্রতিসরণ দূরবীন ব্যবহার করে আবিষ্কার করেন।

এডউইন হাব্‌ল তার গবেষণাপত্র N.G.C. 6822, A Remote Stellar System-এ[] এই গ্যালাক্সির ১৫টি চলক তারা শনাক্ত করেন, যার মধ্যে ১১টি ছিল সেফেইড। তিনি এই গ্যালাক্সির তারা বিন্যাস ১৯.৪ মাত্রার (magnitude) পর্যন্ত পর্যবেক্ষণ করেন। এছাড়াও তিনি পাঁচটি উজ্জ্বল "বিক্ষিপ্ত নীহারিকা" (দৈত্যাকার H II অঞ্চল)—যার মধ্যে বাবল নীহারিকা (NGC 6822)রিং নীহারিকা (NGC 6822) অন্তর্ভুক্ত—এর স্পেকট্রাল বৈশিষ্ট্য, দীপ্তিমাত্রা ও আকার নির্ধারণ করেন। তিনি সম্পূর্ণ গ্যালাক্সির পরম দীপ্তিমাত্রা-ও গণনা করেন।

হাব্‌ল যেসব সেফেইড চলক তারা শনাক্ত করেন, তা জ্যোতির্বিজ্ঞানে এক গুরুত্বপূর্ণ মাইলফলক ছিল। সেফেইড-এর কাল-দীপ্তিমাত্রা সম্পর্ক ব্যবহার করে তিনি এই গ্যালাক্সির দূরত্ব নির্ধারণ করেন ২১৪ kiloparsec অথবা ৬,৯৮,০০০ আলোকবর্ষ। এটি ছিল ম্যাগেলানিক মেঘের বাইরের প্রথম গ্যালাক্সি যার দূরত্ব নির্ণয় করা হয়। (হাব্‌ল পরবর্তীতে অ্যান্ড্রোমিডা গ্যালাক্সি এবং ত্রিভুজ নীহারিকা নিয়েও একই পদ্ধতি প্রয়োগ করেন।) এই দূরত্ব তৎকালীন শ্যাপলির ৩ লাখ আলোবর্ষবিশিষ্ট মহাবিশ্বের মাপকে অতিক্রম করেছিল। এই গবেষণাপত্রের মাধ্যমে ১৯২০ সালের মহাতর্কে হেবার কার্টিস ও শ্যাপলির মধ্যে মহাবিশ্বের আকার ও "ঘূর্ণায়মান নীহারিকা"-র প্রকৃতি নিয়ে চলমান বিতর্কের নিরসন ঘটে। পরে এটি স্পষ্ট হয় যে, সব ঘূর্ণায়মান নীহারিকাই আসলে ঘূর্ণন গ্যালাক্সি এবং তারা আমাদের আকাশগঙ্গার বাইরে অবস্থিত।

১৯৬৬ সালে সুসান কাইজার হাব্‌লের প্লেট বিশ্লেষণ করেন, যা ২০০২ সাল পর্যন্ত এই গ্যালাক্সির ওপর সবচেয়ে বিস্তৃত গবেষণা হিসেবে বিবেচিত ছিল।[]

১৯৭৭ সালে পল ডব্লিউ. হজ বার্নার্ড গ্যালাক্সিতে নতুন H II অঞ্চল যুক্ত করে মোট ১৬টি অঞ্চল নথিভুক্ত করেন। বর্তমানে এই গ্যালাক্সিতে ১৫০টিরও বেশি H II অঞ্চল শনাক্ত হয়েছে।

তারা সৃষ্টির ক্রিয়া

[সম্পাদনা]

NGC 6822-তে তারা গঠিত হচ্ছে বিশাল আকারের আণবিক হাইড্রোজেন গ্যাস মেঘের ঘন কেন্দ্রে, যেগুলো নিজেদের মহাকর্ষবলে সংকুচিত হয়ে নতুন তারা সৃষ্টি করছে।[] এই গ্যাস মেঘের বিস্তার একটি ডিস্ক আকৃতির, কিন্তু এটি গ্যালাক্সির তারা বিন্যাসের তুলনায় প্রায় ৬০° কোণে হেলানো।[] এই গ্যালাক্সির বেশিরভাগ তারা গত ৩ থেকে ৫ বিলিয়ন বছরের মধ্যে সৃষ্টি হয়েছে।[]

NGC 6822 দীর্ঘ সময় ধরে তুলনামূলকভাবে বিচ্ছিন্ন অবস্থায় ছিল। তবে অনুমান করা হয়, প্রায় ৩ থেকে ৪ বিলিয়ন বছর আগে এটি আকাশগঙ্গার ভারিয়াল ব্যাসার্ধের মধ্যে প্রবেশ করেছিল এবং সেই সময়েই এর তারা সৃষ্টির হার বেড়ে যায়।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 3 4 5 6 7 8 "NGC 6822 অবজেক্টের ফলাফল"NASA/IPAC Extragalactic DatabaseNASA এবং ক্যালটেক। সংগ্রহের তারিখ ১৫ মার্চ ২০০৭
  2. Karachentsev এবং অন্যান্য 2004
  3. Karachentsev ও Kashibadze 2006
  4. Cannon এবং অন্যান্য 2006
  5. 1 2 3 4 উদ্ধৃতি ত্রুটি: <ref> ট্যাগ বৈধ নয়; "Zhang" নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি
  6. "NGC 6822: Barnard's Galaxy"APOD। NASA। ৮ ফেব্রুয়ারি ২০১৩।
  7. (Hubble 1925)
  8. "New Image Shows Rich Neighborhood of Nearby Galaxy"। ২৫ মার্চ ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২২ সেপ্টেম্বর ২০১৬
  9. ALMA peers into the hearts of stellar nurseries, eso.org
  10. "JWST NIRCam's view of NGC 6822"। ১৩ অক্টোবর ২০২৩।