বিষয়বস্তুতে চলুন

এনওসি*এনএসএফ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
এনওসি*এনএসএফ
এনওসি*এনএসএফ logo
দেশ/অঞ্চল নেদারল্যান্ডস
কোডNED
প্রতিষ্ঠিত১৯১২; ১১৩ বছর আগে (1912)
স্বীকৃত১৯১২
মহাদেশীয়
সংস্থা
ইওসি
সদর দপ্তরআর্নহেম, নেদারল্যান্ডস
সভাপতিআনেকে ভান জানেন-নিবার্গ
মহাসচিবমার্ক ভান ডেন টুয়েল
ওয়েবসাইটwww.nocnsf.nl

এনওসি*এনএসএফ (ওলন্দাজ: Nederlands Olympisch Comité*Nederlandse Sport Federatie; এছাড়াও সংক্ষেপে আইওসি কোড এনইডি দ্বারা পরিচিত) হলো নেদারল্যান্ডসের জাতীয় অলিম্পিক কমিটি। এই সংস্থাটির ১৯১২ সালে প্রতিষ্ঠিত হয়েছে; প্রতিষ্ঠার বছরেই আন্তর্জাতিক সংস্থা আন্তর্জাতিক অলিম্পিক কমিটির স্বীকৃতি লাভ করেছে।[১] এই সংস্থার সদর দপ্তর নেদারল্যান্ডসের আর্নহেমে অবস্থিত।

বর্তমানে এনওসি*এনএসএফের সভাপতির দায়িত্ব পালন করছেন আনেকে ভান জানেন-নিবার্গ, যিনি ২০১৯ সাল হতে এই দায়িত্বে নিয়োজিত রয়েছেন; অন্যদিকে মহাসচিবের দায়িত্ব পালন করছেন মার্ক ভান ডেন টুয়েল।[২]

ইতিহাস

[সম্পাদনা]

১৯১২ সালে নেদারল্যান্ডসের বহু-ক্রীড়ার সর্বোচ্চ সংস্থা হিসেবে এনওসি*এনএসএফ প্রতিষ্ঠিত হয়েছে। বারোন ভান টুইল ভান সেরস্কের্কেন ফ্রেদেরিক এই সংস্থার প্রথম সভাপতির দায়িত্ব পালন করেছেন, যিনি ১৯১২ হতে ১৯২৪ পর্যন্ত সভাপতির দায়িত্বে নিয়োজিত ছিলেন।[১]

প্রতিষ্ঠার পূর্বেই নেদারল্যান্ডস ১৯০০ গ্রীষ্মকালীন অলিম্পিকে অংশগ্রহণ করার মাধ্যমে অলিম্পিক গেমসে অভিষেক করেছে; অন্যদিকে, ১৯২৮ শীতকালীন অলিম্পিকে অংশগ্রহণ করার মাধ্যমে প্রথমবারের মতো শীতকালীন অলিম্পিক গেমসে অংশগ্রহণ করেছে।[৩]

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 Olympedia – Netherlands [অলিম্পিডিয়া – নেদারল্যান্ডস]। olympedia.org (ইংরেজি ভাষায়)। অলিম্পিডিয়া। সংগ্রহের তারিখ ১ নভেম্বর ২০২৪। {{ওয়েব উদ্ধৃতি}}: অবৈধ |script-title=: উপসর্গ অনুপস্থিত (সাহায্য)উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: ইউআরএল-অবস্থা (লিঙ্ক)
  2. ↑ Netherlands [নেদারল্যান্ডস]। olympics.com (ইংরেজি ভাষায়)। অলিম্পিক। সংগ্রহের তারিখ ১ নভেম্বর ২০২৪। {{ওয়েব উদ্ধৃতি}}: অবৈধ |script-title=: উপসর্গ অনুপস্থিত (সাহায্য)উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: ইউআরএল-অবস্থা (লিঙ্ক)
  3. ↑ Olympic Countries [অলিম্পিক দেশ]। sports-reference.com (ইংরেজি ভাষায়)। স্পোর্টস রেফারেন্স। ১৯ এপ্রিল ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ নভেম্বর ২০২৪। {{ওয়েব উদ্ধৃতি}}: অবৈধ |script-title=: উপসর্গ অনুপস্থিত (সাহায্য)

বহিঃসংযোগ

[সম্পাদনা]

টেমপ্লেট:ইউরোপীয় অলিম্পিক কমিটি