এডিফিসিও কমুনিদাদে দে অর্গুল্লো গে দে পুয়ের্তো রিকো

এডিফিসিও কমুনিদাদে দে অর্গুল্লো গে দে পুয়ের্তো রিকো (গে প্রাইড কমিউনিটি বিল্ডিং ) যা কাসা অরগুলো (ইংরেজি অর্থ প্রাইড হাউস) নামেও পরিচিত, এটি একটি ঐতিহাসিক স্থান এবং এলজিবিটি সম্প্রদায়ের একটি প্রাক্তন সম্মেলন কেন্দ্র। এই স্থানটি সান জুয়ান, পুয়ের্তো রিকোর রিও পিড্রাস শহরের কেন্দ্রস্থলে অবস্থিত। [১]
সংস্থার মূল কেন্দ্রটি একটি দ্বিতল বিশিষ্ট বাড়িতে অবস্থিত ছিল। এডিফিসিও কমুনিদাদে দে অর্গুল্লো গে দে পুয়ের্তো রিকো ছিল পুয়ের্তো রিকোতে প্রতিষ্ঠিত প্রথম সমকামী সংগঠন। ১৯৭৪ সালে এই সংস্থাটি কমিউনিদাদ দে অর্গুলো গে (গে প্রাইড কমিউনিটি) নামে প্রতিষ্ঠিত হয়েছিল। ১৯৬৯ সালের স্টোনওয়াল বিদ্রোহ থেকে অনুপ্রাণিত হয়ে, এই সংস্থাটি স্থাপিত হয়। স্থানীয় এলজিবিটিকিউ সম্প্রদায়ের বিরুদ্ধে সামাজিক, রাজনৈতিক এবং আইনি বৈষম্যের বিরূদ্ধে প্রতিবাদের প্রথম সংগঠিত প্রচেষ্টা ছিল এই সংস্থা; যা রাজনৈতিক কর্মকাণ্ড, শিক্ষামূলক কর্মসূচি, জনসচেতনতা এবং সম্প্রদায়ের প্রতি সামাজিক সহায়তার মাধ্যমে এলজিবিটিকিউ সম্প্রদায়ের বৈষম্যের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিল। [২]
যদিও ১৯৭৬ সালে কমিউনিদাদ দে অরগুলো গে প্রতিষ্ঠানটি ভেঙে দেওয়া হয়, তবুও এটি পুয়ের্তো রিকোতে সমকামীদের অধিকারের প্রতীক হিসেবে সমাদৃত হয় এবং দ্বীপবাসী সমকামীদের মুক্তি আন্দোলনের নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে এই সংস্থার অপরিসীম গুরুত্ব ছিল। তাই এই সংস্থার পুরাত সামাজিক ঐতিহাসিক স্থান হিসেবে বিবেচিত হয়। চল্লিশ বছর পর, ২রা মে, ২০১৬ তারিখে ভবনটি জাতীয় ঐতিহাসিক স্থান নিবন্ধনে তালিকাভুক্ত হয়। [৩]
বর্তমানে ভবনটি জনসাধারণের জন্য উন্মুক্ত নয়, তবে এটিতে ফ্লোর দে পারচা নামে একটি চিত্রকল্প রয়েছে। ভবনের সামনের রাস্তা থেকে এটি উপভোগ করা যায়। [১]
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 "Edificio Comunidad de Orgullo Gay de Puerto Rico (U.S. National Park Service)"। www.nps.gov (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৯ জুন ২০২২।
- ↑ "Honoring LGBTQ History with Pride"। findyourpark.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৯ জুন ২০২২।
- ↑ Santiago Gala; Juan Llanes Santos (১৪ মার্চ ২০১৬)। "National Register of Historic Places Registration: Edificio Comunidad de Orgullo Gay de Puerto Rico / Casa Orgullo"। National Park Service। Includes seven photos from 2015.