এডিথ লাগোস
বীর নারী এডিথ লাগোস | |
|---|---|
| জন্ম | ২৭ নভেম্বর ১৯৬২ |
| মৃত্যু | ২ সেপ্টেম্বর ১৯৮২ (বয়স ১৯) |
| নাগরিকত্ব | |
| মাতৃশিক্ষায়তন | সান মার্টিন ডি পোরেস বিশ্ববিদ্যালয় |
| পেশা | বিপ্লবী |
| পরিচিতির কারণ | শাইনিং পাথ-এর যোদ্ধা |
| রাজনৈতিক দল | শাইনিং পাথ, পেরুর কমিউনিস্ট পার্টি |
| আন্দোলন | নারী মুক্তি |
এডিথ লাগোস সায়েয ছিলেন একজন পেরুর গেরিলা যোদ্ধা যিনি পেরুর একাধিক কমিউনিস্ট পার্টির একটি শাইনিং পাথ (স্প্যানিশ: সেন্ডেরো লুমিনোসো) দলের সদস্য ছিলেন। তিনি ছিলেন এই দলের কর্মসূচির একজন বিশিষ্ট প্রচারক।
জীবনী
[সম্পাদনা]লাগোসের জন্ম আয়াকুচোতে এক ধনী পরিবারে। তিনি লিমার সান মার্টিন ডি পোরেস বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে পড়াশোনা করেন এবং শাইনিং পাথে যোগদানের জন্য পড়াশোনা ছেড়ে দেন।[১][২]
১৯৮০ সালে, শাইনিং পাথের একটি দল জেলখানার দেয়ালে গর্ত তৈরি করে এবং তিনি সেই দলের নেতৃত্ব দেন। এই দলটি সকল বন্দিদের মুক্ত করে নিরাপদে ফিরে আসে এবং লাগোস আয়াকুচো কারাগার থেকে অন্যান্যদের সংগে পালিয়ে যান। এই ঘাঁটি থেকে বহু সরকারি অস্ত্রশস্ত্র দখল হয়। পরবর্তী দুই বছর তিনি শাইনিং পাথের প্রচারণা এবং তাদের কার্যক্রমে অংশগ্রহণের জন্য ব্যয় করেন।
১৯৮২ সালে, পেরুর উমাকাতে পুলিশ ও আধাসামরিক বাহিনীর সাথে বন্দুকযুদ্ধে লাগোস নিহত হন।[৩] পুলিশ তাকে বেয়নেট দিয়ে খুঁচিয়ে হত্যা করে। তাকে আয়াকুচোতে সমাহিত করা হয়। ধারণা করা হয় যে ৩০,০০০ জন লোক তাঁর শেষকৃত্যে অংশ নিয়েছিল। পরে রদ্রিগো ফ্রাঙ্কো কমান্ড লাগোসের সমাধিতে বোমা হামলা চালিয়ে কবরটি ধ্বংস করে।[৪]
প্রভাব
[সম্পাদনা]শুধু পেরুতেই নয়, এডিথ লাগোস বিশ্বব্যাপী বিপ্লবীদের আদর্শের প্রতীকে পরিণত হন। ১৯৯২ সালে জার্মানির তরুণ বিপ্লবীরা এডিথ লাগোস গ্রুপ নামে একটি সংগঠন গড়ে তোলেন। বিভিন্ন দেশে বিপ্লবী গানে এডিথ লাগোসের বীরত্বের কথা ছড়িয়ে পড়ে।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Cragin, Kim; Daly, Sara A. (২০০৯)। Women as Terrorists: Mothers, Recruiters, and Martyrs (ইংরেজি ভাষায়)। ABC-CLIO। আইএসবিএন ৯৭৮০২৭৫৯৮৯০৯৫।
- ↑ "¿Quién es Edith Lagos, la senderista del video del Frente Amplio?"। altavoz.pe (স্পেনীয় ভাষায়)। ২৫ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৫ সেপ্টেম্বর ২০১৭।
- ↑ Gorriti, Gustavo (৯ নভেম্বর ২০০০)। The Shining Path: A History of the Millenarian War in Peru (ইংরেজি ভাষায়)। Univ of North Carolina Press। পৃ. ২৪১। আইএসবিএন ৯৭৮০৮০৭৮৬৬৮৫৬।
Edith Lagos.
- ↑ (DM), Victoria Guerrero। "Ciberayllu: Guerrero - El cuerpo muerto y el fetiche en Sendero Luminoso: el caso de Edith Lagos"। www.andes.missouri.edu। ৮ জুলাই ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৫ সেপ্টেম্বর ২০১৭।
| এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |