এক্সট্রিমলি ইউনিক ডায়নামিক
| এক্সট্রিমলি ইউনিক ডায়নামিক | |
|---|---|
| পরিচালক |
|
| প্রযোজক |
|
| রচয়িতা |
|
| শ্রেষ্ঠাংশে |
|
| সুরকার | ইয়ান ম্যাকলি |
| চিত্রগ্রাহক | স্টিভেন শুলগ্যাচ |
| সম্পাদক | মাইকেল স্কটি জুনিয়র |
| প্রযোজনা কোম্পানি | হিরোইক ইমপ্যাক্ট |
| পরিবেশক | স্ট্র্যান্ড রিলিজিং |
| মুক্তি |
|
| স্থিতিকাল | ৭৩ মিনিট |
| দেশ | যুক্তরাষ্ট্র |
| ভাষা | ইংরেজি |
| আয় | $৩৮,২০৭[১][২] |
এক্সট্রিমলি ইউনিক ডায়নামিক হলো ২০২৪ সালে মুক্তিপ্রাপ্ত একটি আমেরিকান গাঁজাখুরী আত্মসচেতন-হাস্যরস ধারার চলচ্চিত্র যা ক্যাথরিন ডুডাস, ইভান লিউং এবং হ্যারিসন শু দ্বারা রচিত এবং পরিচালিত হয়েছে। চলচ্চিত্রটির প্রধান ভূমিকায় অভিনয় করেছেন লিউং এবং শু। ২০২৪ সালের ২১শে মার্চ সোনোমা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে চলচ্চিত্রটির প্রিমিয়ার হয়। ২০২৫ সালের ১০ই জানুয়ারী এটি প্রেক্ষাগৃহে মুক্তি পায়।
পটভূমি
[সম্পাদনা]দীর্ঘদিনের প্রাণের বন্ধু ড্যানি এবং রায়ান রায়ান আলবার্টার এডমন্টনে চলে যাওয়ার আগে সপ্তাহান্তে একসাথে সময় কাটাচ্ছেন। তারা এমন একটি সিনেমা তৈরির সিদ্ধান্ত নেন যেখানে দুই বন্ধুকে দেখানো হবে যারা একটি সিনেমা তৈরি করছে।[৩][৪]
অভিনেতা
[সম্পাদনা]- ড্যানিয়েল চরিত্রে ইভান লিউং[৫]
- রায়ান চরিত্রে হ্যারিসন শু[৫]
- হাডসন ইয়াং নিজ নাম চরিত্রে
- ড্যান চরিত্রে নাথান ডোয়ান
উৎপাদন
[সম্পাদনা]ইভান লিউং এবং হ্যারিসন শু চলচ্চিত্রটি রচনা ও পরিচালনা করেছেন, এবং এতে অভিনয়ও করেছেন। তারা প্রত্যেকে তিনটি করে চরিত্রে ভূমিকা পালন করেছেন। তারা চলচ্চিত্রটি তৈরির জন্য প্রযোজনা সংস্থা হিরোইক ইমপ্যাক্ট গঠন করেন, যার মধ্যে দিয়ে তাদের দুজনেরই প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের অভিষেক হয়।[৩][৬] এটি ছিল চলচ্চিত্রের তৃতীয় সহ-লেখক এবং সহ-পরিচালক ক্যাথরিন ডুডাসের (২০২২ সালে জুনিপার-এ তার অভিষেকের পর) দ্বিতীয় পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র।[৩] চলচ্চিত্রটি প্রযোজনা করেছেন লিউং, শু এবং নোয়েল ডো-মুরাকামি।[৩]
লিউং এবং শু এক মাসের মধ্যে চিত্রনাট্য লেখা শেষ করেন এবং এর প্রায় তিন সপ্তাহ পরে তারা চিত্রগ্রহণ শুরু করেছিলেন। তারা পাঁচ দিনে চলচ্চিত্রটি ধারণ করেছিলেন, প্রায়শই দুটি ক্যামেরা ব্যবহার করে, এবং পরে বেশ কয়েক দিন ধরে পুনরায় কিছু দৃশ্য ধারণ করেন।[৭][৮] তারা চলচ্চিত্রটি নিজস্ব অর্থায়নে নির্মাণ করেছেন।[৮]
মুক্তি
[সম্পাদনা]২০২৪ সালের ২১শে মার্চ সোনোমা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে চলচ্চিত্রটির প্রিমিয়ার হয়।[৩] ২০২৪ সালের ১৯শে জুন ঘোষণা করা হয়, যে স্ট্র্যান্ড রিলিজিং উত্তর আমেরিকায় চলচ্চিত্রটির বিতরণ সত্ব কিনে নিয়েছে।[৯] চলচ্চিত্রটি ২০২৫ সালের ১০ই জানুয়ারী মার্কিন যুক্তরাষ্ট্রে মুক্তি পায়।[১০] মুক্তির প্রথম সপ্তাহান্তে এটি একটি মাত্র প্রেক্ষাগৃহ থেকে ৩৮,২০৭ মার্কিন ডলার আয় করে।[১১][১২] ২০২৫ সালের এপ্রিলে মাসে, চলচ্চিত্রটি পোল্যান্ডে অনুষ্ঠিত এলজিবিটি+ চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে।[১৩]
পুরস্কার
[সম্পাদনা]| বছর | পুরস্কার | বিভাগ | প্রাপক(রা) | ফলাফল | রেফ. |
|---|---|---|---|---|---|
| ২০২৪ | রোড আইল্যান্ড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব | অল্টারনেটিভ স্পিরিট পুরস্কার | এক্সট্রিমলি ইউনিক ডায়নামিক | বিজয়ী | [১৪] |
| মন্টক্লেয়ার চলচ্চিত্র উৎসব | ভবিষ্যৎ/বর্তমান প্রতিযোগিতা | বিজয়ী | [১৫] | ||
| ২০২৫ | কোয়ের্টি অ্যাওয়ার্ডস | হাস্যরসাত্মক চলচ্চিত্র | মনোনীত | [১৬] | |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Extremely Unique Dynamic (2025)"। The Numbers। সংগ্রহের তারিখ ১৩ জানুয়ারি ২০২৫।
- ↑ "Extremely Unique Dynamic (2025)"। Box Office Mojo। সংগ্রহের তারিখ ১৩ জানুয়ারি ২০২৫।
- 1 2 3 4 5 Carey, Matthew (২০ মার্চ ২০২৪)। "'Extremely Unique Dynamic': Ivan Leung, Harrison Xu Go Down Meta Rabbit Hole In "Hilariously Silly Stoner Movie" At Sonoma Int'l Film Festival"। Deadline। সংগ্রহের তারিখ ২৪ জুন ২০২৪।
- ↑ Scheetz, Cameron (২১ মার্চ ২০২৪)। "When a gay guy and his straight BFF decide to make a "home movie," things quickly get out of hand"। Queerty। সংগ্রহের তারিখ ২৭ জুন ২০২৪।
- 1 2 "Extremely Unique Dynamic (2024) - Full cast & crew - IMDb" (মার্কিন ইংরেজি ভাষায়)।
{{সাময়িকী উদ্ধৃতি}}: উদ্ধৃতি journal এর জন্য|journal=প্রয়োজন (সাহায্য) - ↑ "Filmmakers Ivan Leung and Harrison Xu Talk 'Extremely Unique Dynamic'"। Pop Culturalist। ১৭ এপ্রিল ২০২৪। সংগ্রহের তারিখ ২৪ জুন ২০২৪।
- ↑ Kakadelis, Tina (১৪ মার্চ ২০২৪)। "HARRISON XU AND IVAN LEUNG EXPLORE THEIR EXTREMELY UNIQUE DYNAMIC"। Film Obsessive। সংগ্রহের তারিখ ২৭ জুন ২০২৪।
- 1 2 Kermode, Jennie (২৬ মে ২০২৪)। "Making filmmaking fun"। Eye for Film। সংগ্রহের তারিখ ২৭ জুন ২০২৪।
- ↑ Frater, Patrick (১৯ জুন ২০২৪)। "'Extremely Unique Dynamic' Set for North American Release"। Variety। সংগ্রহের তারিখ ২৪ জুন ২০২৪।
- ↑ Billington, Alex (৭ ডিসেম্বর ২০২৪)। "Official Trailers for 'Extremely Unique Dynamic' Triple-Meta Comedy"। First Showing। সংগ্রহের তারিখ ৭ জানুয়ারি ২০২৫।
- ↑ "Domestic 2025 Weekend 2"। Box Office Mojo। সংগ্রহের তারিখ ১৪ জানুয়ারি ২০২৫।
- ↑ Goldsmith, Jill (১২ জানুয়ারি ২০২৫)। "The Brutalist Nails Limited Expansion As A24 Turns Brady Corbet's Epic Into Event Cinema – Specialty Box Office"। Deadline Hollywood। সংগ্রহের তারিখ ১৪ জানুয়ারি ২০২৫।
- ↑ "Związek ekstremalny (Extremely Unique Dynamic)"। LGBT+ Film Festival Poland। ১১ মার্চ ২০২৫। ২৮ মে ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৮ মার্চ ২০২৫ – YouTube এর মাধ্যমে।
{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: বট: মূল ইউআরএলের অবস্থা অজানা (লিঙ্ক) - ↑ Coates, Tyler (৬ সেপ্টেম্বর ২০২৪)। "How the Rhode Island Film Festival Is "Writing a New Narrative""। The Hollywood Reporter। সংগ্রহের তারিখ ৩১ জানুয়ারি ২০২৫।
- ↑ Bergesen, Samantha (২৮ অক্টোবর ২০২৪)। "Montclair Film Festival Announces 2024 Winners: 'All We Imagine as Light' Takes Top Prize"। Indiewire। সংগ্রহের তারিখ ৩১ জানুয়ারি ২০২৫।
- ↑ Kraljik, Valentina (২৯ জানুয়ারি ২০২৫)। "Queerty Awards Nominations Dropped"। Comic Basics। সংগ্রহের তারিখ ৩১ জানুয়ারি ২০২৫।