একাতেরিনা রিয়াবোভা
| একাতেরিনা রিয়াবোভা | |
|---|---|
২০১৯ সালে রিয়াবোভা | |
| পূর্ণ নাম | একাতেরিনা আলেক্সেয়েভনা রিয়াবোভা |
| জন্ম | ২৭ মার্চ ২০০৩[১] মস্কো, রাশিয়া |
| উচ্চতা | ১.৬৩ মিটার (৫ ফুট ৪ ইঞ্চি) |
| ফিগার স্কেটিংয়ের তথ্য | |
| দেশ | |
| বিভাগ | নারীদের একক |
| অভিষেক | ২০০৬ |
একাতেরিনা আলেক্সেয়েভনা রিয়াবোভা (রুশ: Екатерина Алексеевна Рябова, রুশ উচ্চারণ: [ʲɪkətʲɪˈrʲinə rʲɪˈjabəvə]; জন্ম: ২৭ মার্চ ২০০৩; একাতেরিনা রিয়াবোভা নামে সুপরিচিত) হলেন একজন আজারবাইজানি ফিগার স্কেটার। তিনি আন্তর্জাতিক প্রতিযোগিতার মঞ্চে ফিগার স্কেটিংয়ের নারীদের একক বিভাগে আজারবাইজানের প্রতিনিধি হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে থাকেন।[১]
২০০৬ সালে ফিগার স্কেটিংয়ে অভিষেক করা রিয়াবোভা আজারবাইজানের হয়ে ২০২২ শীতকালীন অলিম্পিকে অংশগ্রহণ করেছেন। এছাড়াও তিনি ২০২০ শীতকালীন যুব অলিম্পিকে অংশগ্রহণ করেছেন।
প্রারম্ভিক জীবন
[সম্পাদনা]একাতেরিনা আলেক্সেয়েভনা রিয়াবোভা ২০০৩ সালের ২৭শে মার্চ তারিখে রাশিয়ার মস্কোতে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।[১]
খেলোয়াড়ি জীবন
[সম্পাদনা]রিয়াবোভা আজারবাইজানের প্রতিনিধি হিসেবে ২০২২ শীতকালীন অলিম্পিকে শুধুমাত্র একটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন।[১]
তিনি ফিগার স্কেটিংয়ের নারীদের একক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন। রিয়াবোভা সর্বমোট ১৭৯.৯৭ পয়েন্ট অর্জন করে সার্বিকভাবে চতুর্দশ স্থান অধিকার করেছিলেন।[২][৩] শর্ট প্রোগ্রামে ৬১.৮২ পয়েন্ট স্কোর করে তিনি পঞ্চদশ স্থান অধিকার করেছিলেন এবং ফ্রি স্কেটিংয়ে ১১৮.১৫ পয়েন্ট নিয়ে এক ধাপ এগিয়ে চতুর্দশ স্থানে উঠে এসেছিলেন।[৪][৫]
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 3 4 "Olympedia – Екатерина Алексеевна Рябова" [অলিম্পিডিয়া – একাতেরিনা রিয়াবোভা]। olympedia.org (ইংরেজি ভাষায়)। অলিম্পিডিয়া। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০২৫।
{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: ইউআরএল-অবস্থা (লিঙ্ক) - ↑ "Official Results Book – Figure Skating – Women Single Skating – Results" [দাপ্তরিক ফলাফল বই – ফিগার স্কেটিং – নারীদের সিঙ্গেল স্কেটিং – ফলাফল]। olympics.com (ইংরেজি ভাষায়)। অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতা। ২০ মার্চ ২০২২। পৃ. ৪৪। ৯ এপ্রিল ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০২৫।
- ↑ "XXIV Olympic Winter Games 2022 - Women Single Skating" [২৫তম শীতকালীন অলিম্পিক গেমস ২০২২ - নারীদের সিঙ্গেল স্কেটিং]। isu.org (ইংরেজি ভাষায়)। আন্তর্জাতিক স্কেটিং ইউনিয়ন। ১০ ফেব্রুয়ারি ২০২২। ১৪ মার্চ ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০২৫।
- ↑ "Official Results Book – Figure Skating – Women Single Skating – Short Program – Segment Results" [দাপ্তরিক ফলাফল বই – ফিগার স্কেটিং – নারীদের সিঙ্গেল স্কেটিং – শর্ট প্রোগ্রাম – অংশের ফলাফল]। olympics.com (ইংরেজি ভাষায়)। অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতা। ২০ মার্চ ২০২২। পৃ. ৪৮। ৯ এপ্রিল ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০২৫।
- ↑ "Official Results Book – Figure Skating – Women Single Skating – Free Skating – Segment Results" [দাপ্তরিক ফলাফল বই – ফিগার স্কেটিং – নারীদের সিঙ্গেল স্কেটিং – ফ্রি স্কেটিং – অংশের ফলাফল]। olympics.com (ইংরেজি ভাষায়)। অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতা। ২০ মার্চ ২০২২। পৃ. ৬৫। ৯ এপ্রিল ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০২৫।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- আন্তর্জাতিক স্কেটিং ইউনিয়নে একাতেরিনা রিয়াবোভা (ইংরেজি)
- অলিম্পিকস.কমে একাতেরিনা রিয়াবোভা (ইংরেজি)
- অলিম্পিডিয়ায় একাতেরিনা রিয়াবোভা (ইংরেজি)