বিষয়বস্তুতে চলুন

একনায়ক

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বিংশ শতাব্দীর কয়েকজন নেতা, যাদেরকে সাধারণত একনায়ক হিসেবে বর্ণনা করা হত (বাম থেকে ডানে ও উপর থেকে নীচে ): সোভিয়েত ইউনিয়নের জোসেফ স্তালিন; নাৎসি জার্মানির আডলফ হিটলার; চিলির আউগুস্তো পিনোচে; চীনের মাও সেতুং; ইতালির বেনিতো মুসোলিনি; এবং উত্তর কোরিয়ার কিম ইল সুং
জুলিয়াস সিজার (ইউলিউস কায়েসার) প্রাচীন রোমে তার বিরোধীদেরকে পরাজিত করে নিজেকে আজীবনের জন্য একনায়ক হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন।

একনায়ক বলতে নিরঙ্কুশ রাজনৈতিক ক্ষমতার অধিকারী রাজনৈতিক নেতাকে বোঝায়। একজন একনায়ক দ্বারা শাসিত রাষ্ট্রকে একনায়কতন্ত্র বলে।[] "অপস্বৈরশাসক " এবং "স্বৈরশাসক " শব্দ দুইটির মতো একনায়ক পরিভাষাটিও প্রায় একচেটিয়াভাবে অত্যাচারী শাসনের জন্য একটি অ-উপাধিসূচক শব্দ হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। ভাষার আধুনিক ব্যবহারে একনায়ক শব্দটিকে সাধারণত এমন একজন নেতাকে বর্ণনা করতে ব্যবহৃত হয়, যিনি অনন্যসাধারণ পরিমাণে ব্যক্তিগত ক্ষমতা ধারণ করেন বা তার অপব্যবহার করেন। পাশ্চাত্যের প্রাচীন ইতিহাসে রোমান গরিষ্ঠসভা কর্তৃক জরুরি অবস্থাকালীন প্রজাতন্ত্র শাসন করার জন্য নির্বাচিত রোমান আদেশক নিজের উপাধি হিসেবে "দিক্তাতোর" (একনায়কের ইংরেজি পরিভাষা "ডিক্টেটর"-এর উৎস) ব্যবহার করতেন, তবে সেটি ছিল একটি আইনি, সাংবিধানিক পদ।[]

একনায়কতন্ত্রকে প্রায়শই নিম্নলিখিত কিছু বৈশিষ্ট্য দ্বারা চিহ্নিত করা হয়: নির্বাচন এবং নাগরিক স্বাধীনতা স্থগিতকরণ; জরুরি অবস্থা ঘোষণা; অধ্যাদেশ জারির দ্বারা শাসন; রাজনৈতিক বিরোধীদের দমন; আইনের শাসনের পদ্ধতিগুলি অমান্যকরণ; এবং নেতাকে কেন্দ্র করে ব্যক্তিত্বের অর্চনার অস্তিত্ব। একনায়কতন্ত্র প্রায়শই একদলীয় বা প্রতাপশালী দলীয় রাষ্ট্র হয়ে থাকে।[][] বিভিন্ন ধরনের শাসনব্যবস্থায় ক্ষমতায় আসা বিভিন্ন ধরনের নেতাদের, যেমন একদলীয় বা প্রতাপশালী-দলীয় রাষ্ট্র এবং ব্যক্তিগত শাসনের অধীনে বেসামরিক সরকার, ইত্যাদির একনায়ক হিসাবে বর্ণনা করা হয়েছে।

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 "Lessons in On-Line Reference PublishingMerriam-Webster's Collegiate Dictionary. Merriam-WebsterMerriam-Webster's Collegiate Thesaurus. Merriam-WebsterMerriam-Webster's Collegiate Encyclopedia. Merriam-Webster"। জুলাই ২০০১: ৩৯২–৩৯৯। ডিওআই:10.1086/603287আইএসএসএন 0024-2519 {{সাময়িকী উদ্ধৃতি}}: উদ্ধৃতি journal এর জন্য |journal= প্রয়োজন (সাহায্য)
  2. Papaioannou, Kostadis; vanZanden, Jan Luiten (২০১৫)। "The Dictator Effect: How long years in office affect economic development": ১১১–১৩৯। ডিওআই:10.1017/S1744137414000356 {{সাময়িকী উদ্ধৃতি}}: |hdl-access= এর জন্য |hdl= প্রয়োজন (সাহায্য); উদ্ধৃতি journal এর জন্য |journal= প্রয়োজন (সাহায্য)
  3. Olson, Mancur (১৯৯৩)। "Dictatorship, Democracy, and Development": ৫৬৭–৫৭৬। ডিওআই:10.2307/2938736জেস্টোর 2938736 {{সাময়িকী উদ্ধৃতি}}: উদ্ধৃতি journal এর জন্য |journal= প্রয়োজন (সাহায্য)

আরও পড়ুন

[সম্পাদনা]

ইংরেজি

[সম্পাদনা]

বহিঃসংযোগ

[সম্পাদনা]