বিষয়বস্তুতে চলুন

ঋতু মণি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ঋতু মণি
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম
মোসাম্মৎ ঋতু মণি
জন্ম (1993-02-05) ৫ ফেব্রুয়ারি ১৯৯৩ (বয়স ৩২)
বগুড়া, বাংলাদেশ
ব্যাটিংয়ের ধরনডানহাতি
বোলিংয়ের ধরনডানহাতি মিডিয়াম
ভূমিকাবোলার
আন্তর্জাতিক তথ্য
জাতীয় দল
ওডিআই অভিষেক২০ আগস্ট ২০১২ বনাম পাকিস্তান
শেষ ওডিআই৬ অক্টোবর ২০১৫ বনাম পাকিস্তান
টি২০আই অভিষেক২৮ আগস্ট ২০১২ বনাম আয়ারল্যান্ড
শেষ টি২০আই৭ সেপ্টেম্বর ২০১৯ বনাম থাইল্যান্ড
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা ওডিআই টি২০আই
ম্যাচ সংখ্যা ১৩ ১৪
রানের সংখ্যা ১৪২ ৪৯
ব্যাটিং গড় ২৩.৬৬ ৭.০০
১০০/৫০ ০/০ ০/০
সর্বোচ্চ রান ২৮ ১৭
বল করেছে ১৭১ ৬৯
উইকেট
বোলিং গড় ১১৪ ৩৯.৫০
ইনিংসে ৫ উইকেট
ম্যাচে ১০ উইকেট
সেরা বোলিং ১/৭ ১/১৪
ক্যাচ/স্ট্যাম্পিং ০/– ১/–
উৎস: ইএসপিএনক্রিকইনফো, ৭ সেপ্টেম্বর ২০১৯

মোসাম্মৎ ঋতু মণি (জন্ম: ৫ ফেব্রুয়ারি, ১৯৯৩) বগুড়ায় জন্মগ্রহণকারী বিশিষ্ট বাংলাদেশী প্রমিলা ক্রিকেটার।[] বাংলাদেশ ক্রিকেট দলের অন্যতম সদস্য তিনি।[][] ঘরোয়া ক্রিকেটে রাজশাহী বিভাগের পক্ষে খেলছেন। দলে তিনি মূলতঃ ডানহাতে মিডিয়াম পেস বোলিং করে থাকেন। পাশাপাশি ডানহাতে ব্যাটিংয়েও পারদর্শী ঋতু মণি

খেলোয়াড়ী জীবন

[সম্পাদনা]

২০ আগস্ট, ২০১২ তারিখে ডাবলিনে পাকিস্তানের বিপক্ষে একদিনের আন্তর্জাতিকে অভিষেক ঘটে তার। এরপর একই মাসের ২৮ তারিখে টুয়েন্টি২০ আন্তর্জাতিকে আয়ারল্যান্ডের বিপক্ষে অভিষিক্ত হন তিনি। ২০১৬ সালের আইসিসি মহিলা বিশ্ব টুয়েন্টি২০ প্রতিযোগিতায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কর্তৃপক্ষ কর্তৃক ঘোষিত বাংলাদেশ দলের অন্যতম সদস্য ছিলেন।[] কিন্তু প্রতিযোগিতার একটিমাত্র খেলায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামার সুযোগ পান। ২০ মার্চ, ২০১৬ তারিখে চেন্নাইয়ের ঐ খেলায় ডিন্দ্রা ডটিনের শিকারে পরিণত হন। ঐ খেলায় তার দল ৪৯ রানে পরাজিত হয়েছিল।

২০১৯ স্কটল্যান্ডে অনুষ্ঠিত ২০১৯ আইসিসি মহিলা বিশ্ব টুয়েন্টি২০ বাছাইপর্ব প্রতিযোগিতার জন্য বাংলাদেশের দলীয় স্কোয়াড তালিকায় তার নাম ছিল।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Ritu Moni"। ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ২৯ সেপ্টেম্বর ২০১৫
  2. "BD women's SA camp from Sunday"। Archive.thedailystar.net। ২৩ আগস্ট ২০১৩। ২১ ফেব্রুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৮ মার্চ ২০১৪
  3. "নারী ক্রিকেটের প্রাথমিক দল ঘোষণা | খেলাধুলা | Samakal Online Version"। Samakal.net। ২১ ফেব্রুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৯ সেপ্টেম্বর ২০১৫
  4. "ICC WT20 2016: Bangladesh Women's Squad"। Bangladesh Cricket Board। ১৪ ফেব্রুয়ারি ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১০ ফেব্রুয়ারি ২০১৬
  5. "Bangladesh name 14-member squad for ICC T20 World Cup Qualifier 2019"International Cricket Council। সংগ্রহের তারিখ ১১ আগস্ট ২০১৯

আরও দেখুন

[সম্পাদনা]

বহিঃসংযোগ

[সম্পাদনা]