বিষয়বস্তুতে চলুন

ঋতু কাপুর

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ঋতু কাপুর
ঋতু কাপুর (কেন্দ্রে) নতুন দিল্লিতে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের একটি অনুষ্ঠানে
জাতীয়তাভারতীয়
মাতৃশিক্ষায়তন
পরিচিতির কারণ
বোর্ড সদস্য
দাম্পত্য সঙ্গীরাঘব বহল

ঋতু কাপুর একজন ভারতীয় প্রচার মাধ্যম উদ্যোক্তা।[] তিনি কুইন্ট ডিজিটাল লিমিটেডের সহ-প্রতিষ্ঠাতা, ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও, সংস্থাটি ওয়েব-ভিত্তিক ডিজিটাল সংবাদ সাইট দ্য কুইন্ট-এর মূল কোম্পানি।[][] ১৯৯২ সালে নেটওয়ার্ক১৮ এর প্রতিষ্ঠাতা সদস্যদের মধ্যে তিনি একজন ছিলেন।[]

ঋতু কাপুর অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের রয়টার্স ইনস্টিটিউট অফ জার্নালিজমের একজন বোর্ড সদস্য।[][] তিনি ব্রিটিশ কাউন্সিলের ফিউচার নিউজ ওয়ার্ল্ডওয়াইড পার্টনারশিপ প্রোগ্রামের একজন উপদেষ্টা বোর্ড সদস্য এবং ওয়ার্ল্ড এডিটরস ফোরামের একজন বোর্ড সদস্য।[][][] ২০১৮ সালে, তিনি ফরচুনের ভারতের সবচেয়ে ক্ষমতাশালী মহিলাদের তালিকায় ৪৯তম স্থান অধিকার করেছিলেন।[১০]

পটভূমি

[সম্পাদনা]

ঋতু কাপুর সেন্ট স্টিফেন কলেজের একজন প্রাক্তন ছাত্রী। তিনি জামিয়া মিলিয়া ইসলামিয়ার এ জে কে গণযোগাযোগ গবেষণা কেন্দ্র থেকে চলচ্চিত্র ও টিভি প্রযোজনায় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।[১১]

তাঁর স্বামী রাঘব বহল, একজন ভারতীয় ব্যবসায়ী এবং নেটওয়ার্ক১৮ ও কুইন্ট ডিজিটাল লিমিটেডের সহ-প্রতিষ্ঠাতা।[১২] ঋতু কাপুর এবং রাঘব বহলের দুটি সন্তান রয়েছে।[]

কর্মজীবন

[সম্পাদনা]

ঋতু কাপুরকে "দ্য ইণ্ডিয়া শো" তৈরির কৃতিত্ব দেওয়া হয়। এটি উপগ্রহ চ্যানেলে প্রচারিত ভারতের প্রথম স্বদেশী অনুষ্ঠান, প্রচারিত হয়েছিল স্টার প্লাস-এ। ১৯৯৫ সালে তিনি ভারতীয় আইনি ইতিহাসের গুরুত্বপূর্ণ মামলাগুলির পুনর্নির্মাণ ক'রে টেলিভিশন অনুষ্ঠান ভানওয়ার -এর চিত্রনাট্য পরিচালনা এবং লেখা শুরু করেন। নেটওয়ার্ক ১৮-এর প্রতিষ্ঠাতা সদস্যদের একজন হওয়ার পাশাপাশি, তিনি রিয়েল হিরোস-এর মতো বিভিন্ন প্রকল্পে কাজ করেছেন।[]

২০০৮ সালে সিএনএন আইবিএন- এ "দ্য সিজে শো" চালু হয়। এটি চালু করে ঋতু ভারতীয় টেলিভিশনে নাগরিক সাংবাদিকতার পথপ্রদর্শক হন, এই অনুষ্ঠানটি বিভিন্ন পুরস্কার জিতেছে। ২০১১ সালে, রিতু প্রোগ্রামিং বিভাগের প্রধান হিসেবে হিস্টরি টিভি১৮ ( এ+ইনেটওয়ার্কসের সাথে একটি যৌথ উদ্যোগ) চালু করেন। হিস্ট্রি টিভি১৮-তে তিনি দ্য গ্রেটেস্ট ইণ্ডিয়ান পরিচালনা করেছিলেন। বর্তমানে, ঋতু কাপুর দ্য কুইন্টের সহ-প্রতিষ্ঠাতা, ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও।[১৩][১৪]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Ritu Kapur | Reuters Institute for the Study of Journalism"reutersinstitute.politics.ox.ac.uk (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৯ আগস্ট ২০১৮
  2. "About Us"The Quint (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৯ আগস্ট ২০১৮
  3. "Ritu Kapur | WAN-IFRA Events"events.wan-ifra.org (ইংরেজি ভাষায়)। ২৮ মার্চ ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৯ আগস্ট ২০১৮
  4. 1 2 3 "The Newsmaker - Ritu Kapur"Outlook Business। সংগ্রহের তারিখ ২৯ আগস্ট ২০১৮
  5. "Ritu Kapur"www.bloomberg.com। সংগ্রহের তারিখ ২৯ আগস্ট ২০১৮
  6. "Oxford Appoints Quint Co-Founder Ritu Kapur On Board Of Advisors For Journalism" (মার্কিন ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৯ আগস্ট ২০১৮
  7. "Advisory Board Members | British Council"www.britishcouncil.org (ইংরেজি ভাষায়)। ২৮ মার্চ ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৯ আগস্ট ২০১৮
  8. "WEF Board Members - WAN-IFRA"www.wan-ifra.org (ইংরেজি ভাষায়)। ৪ অক্টোবর ২০১২। ২৮ মার্চ ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৯ আগস্ট ২০১৮
  9. "'Half a billion smartphones will be the tipping point' | Press Institute of India"www.pressinstitute.in (মার্কিন ইংরেজি ভাষায়)। ২৮ মার্চ ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৯ আগস্ট ২০১৮
  10. ""MOST POWERFUL WOMEN""www.fortuneindia.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৬ সেপ্টেম্বর ২০২০
  11. Anand, Alok (২৪ আগস্ট ২০১৭)। "Ritu Kapur, The Quint Founder: The Day We Stop Experimenting is The Day We Die"Acadman (মার্কিন ইংরেজি ভাষায়)। ২৮ মার্চ ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৯ আগস্ট ২০১৮
  12. "Notice Number"
  13. "Being legacy free is very liberating: Ritu Kapur, The Quint"Indian Advertising Media & Marketing News – exchange4media (মার্কিন ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৯ আগস্ট ২০১৮
  14. "It's Like TV in the 90s, No Templates: Ritu Kapur on Digital Media"The Quint (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৯ আগস্ট ২০১৮