বিষয়বস্তুতে চলুন

ঊষা সেন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

ঊষা সেন ( বিবাহের পূর্বে দাশগুপ্ত ) (১৯০১ - ১৯৫৪)[১] ছিলেন ব্রিটিশ ভারতে একজন বাঙালি লেখিকা। পিতা রাজেশ্বর দাশগুপ্ত ছিলেন প্রখ্যাত কৃষিবিদ। তাদের আদি নিবাস ছিল অধুনা বাংলাদেশের ঢাকার বিক্রমপুরে।[২] তার বিবাহ হয় কার্তিক চন্দ্র সেনের সাথে। বঙ্গীয় সাহিত্য পরিষদের ভারতকোষ সম্পাদনায় ঊষা সেন অবদান রেখেছেন। সুলেখিকা হিসাবে প্রতিষ্ঠিত হলেও চিত্রশিল্পেও তার দক্ষতা ছিল। তার অঙ্কিত তৈলচিত্র ও জল রঙে আঁকা বহু চিত্র কলকাতার অ্যাকাডেমি অফ ফাইন আর্টস-এ প্রদর্শিত হয়েছে।[১]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 Subodhchandra Sengupta & Anjali Bose (২০১৬)। Sansad Bengali Charitabhidhan Vol.I। Sahitya Sansad,Kolkata। পৃ. ১০৩। আইএসবিএন ৯৭৮-৮১-৭৯৫৫-১৩৫-৬।
  2. ↑ Subodhchandra Sengupta & Anjali Bose (২০১৬)। Sansad Bengali Charitabhidhan Vol.I। Sahitya Sansad,Kolkata। পৃ. ৬৪৭। আইএসবিএন ৯৭৮-৮১-৭৯৫৫-১৩৫-৬।