উ ছিংসে
| ব্যক্তিগত তথ্য | |
|---|---|
| জন্ম | ২ জানুয়ারি ১৯৯৮[১] ছাংছুন, চীন |
| ক্রীড়া | |
| দেশ | |
| ক্রীড়া | ববস্লে |
| বিভাগ | টু-ম্যান |
উ ছিংসে (চীনা: 吴青泽, চীনা উচ্চারণ: [ǔ tɕʰíŋ.tsɤ̌]; জন্ম: ২ জানুয়ারি ১৯৯৮) হলেন একজন চীনা ববস্লেডার। তিনি আন্তর্জাতিক প্রতিযোগিতার মঞ্চে ববস্লের টু-ম্যান বিভাগে চীনের প্রতিনিধি হিসেবে আন্তর্জাতিক প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতা করে থাকেন।[২]
ছিংসে চীনের হয়ে ২০২২ শীতকালীন অলিম্পিকে অংশগ্রহণ করেছেন।
প্রারম্ভিক জীবন
[সম্পাদনা]উ ছিংসে ১৯৯৮ সালের ২রা জানুয়ারি তারিখে চীনের ছাংছুনে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।[১][২]
খেলোয়াড়ি জীবন
[সম্পাদনা]ছিংসে চীনের প্রতিনিধি হিসেবে ২০২২ শীতকালীন অলিম্পিকে সর্বমোট দুইটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন।[২]
তিনি সুন কাইজির সাথে জুটি হিসেবে ববস্লের টু-ম্যান প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন।[১] ছিংসে প্রতিযোগিতায় ৪:০০.২৯ সময়ে সমাপ্তি রেখা অতিক্রম করে সার্বিকভাবে চতুর্দশ স্থান অধিকার করেছিলেন।[৩]
অন্যদিকে, তিনি সুন কাইজি, উ ঝিতাও এবং ঝেন হেংয়ের সাথে দলগতভাবে ববস্লের ফোর-ম্যান প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন। ছিংসে প্রতিযোগিতায় ৩:৫৭.৯৭ সময়ে সমাপ্তি রেখা অতিক্রম করে সার্বিকভাবে ষোড়শ স্থান অধিকার করেছিলেন।[৪]
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 3 "Official Results Book – Bobsleigh – Entry List by NOC" [দাপ্তরিক ফলাফল বই – ববস্লে – এনওসি অনুযায়ী প্রবেশ তালিকা]। olympics.com (ইংরেজি ভাষায়)। অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতা। ১০ ফেব্রুয়ারি ২০২২। পৃ. ১০–১৭।
- 1 2 3 "Olympedia – 吴青泽" [অলিম্পিডিয়া – উ ছিংসে]। olympedia.org (ইংরেজি ভাষায়)। অলিম্পিডিয়া। ১ জুলাই ২০২৫।
- ↑ "Official Results Book – Bobsleigh – 2-man – Results" [দাপ্তরিক ফলাফল বই – ববস্লে – টু-ম্যান – ফলাফল]। olympics.com (ইংরেজি ভাষায়)। অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতা। ১০ ফেব্রুয়ারি ২০২২। পৃ. ৫৩-৫৬।
- ↑ "Official Results Book – Bobsleigh – 4-man – Results" [দাপ্তরিক ফলাফল বই – ববস্লে – ফোর-ম্যান – ফলাফল]। olympics.com (ইংরেজি ভাষায়)। অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতা। ১০ ফেব্রুয়ারি ২০২২। পৃ. ১০৫-১০৮।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- অলিম্পিডিয়ায় উ ছিংসে (ইংরেজি)