বিষয়বস্তুতে চলুন

উমেরা আহমেদ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
উমেরা আহমেদ
عمیرہ احمد
জন্ম
শিক্ষামারি কলেজ
পেশাকথাসাহিত্যিক, চিত্রনাট্যকার

উমেরা আহমেদ (উর্দু: عمیرہ احمد‎‎) হলেন একজন পাকিস্তানি লেখিকা, ঔপন্যাসিক এবং চিত্রনাট্যকার। তিনি তাঁর রচিত উপন্যাস ও নাটক শেহর-ই-জাত, পীর-ই-কামিল, জিন্দেগি গুলজার হ্যায়, আলিফ, দুররে শেহওয়ার, দাম, মান-ও-সালওয়া, কায়েদ-ই-তানহাই, ডাইজেস্ট রাইটার, মাত, কাঙ্কার, মেরি জাত জারা-ই-বেনিশান, দোরাহা এবং হাম কাহাঁ কে সাচ্চে থে-এর জন্য বিশেষভাবে পরিচিত। তিনি জনপ্রিয় উর্দু কথাসাহিত্যিক ও চিত্রনাট্যকারদের অন্যতম।[১][২]

কর্মজীবন

[সম্পাদনা]

লেখালেখি

[সম্পাদনা]

উমেরা অল্প বয়স থেকেই লেখালেখি শুরু করেন। তাঁর গল্পগুলো প্রায়শই মাসিক উর্দু ডাইজেস্ট ম্যাগাজিনগুলোতে প্রকাশিত হতো। শীঘ্রই তিনি বই প্রকাশ করাও শুরু করেন। তিনি তাঁর কর্মজীবনে ৩০টিরও বেশি বই লিখেছেন, যার মধ্যে কিছু উপন্যাস এবং কিছু ছোটগল্পের সংকলন রয়েছে। তাঁর সবচেয়ে বিখ্যাত এবং কর্মজীবনকে সমৃদ্ধ করা সৃষ্টিগুলোর মধ্যে রয়েছে পীর-ই-কামিল এবং মেরি জাত জারা-ই-বেনিশান। অমরবেল-ও উমেরা আহমেদের অন্যতম জনপ্রিয় একটি উপন্যাস। উমেরা ১৯৯৮ সালে মাসিক উর্দু ম্যাগাজিনগুলোতে গল্প প্রকাশের মাধ্যমে তাঁর লেখালেখির জীবন শুরু করেন। ডাইজেস্ট ম্যাগাজিনের জন্য লেখা তাঁর প্রথম গল্প ছিল জিন্দেগি গুলজার হ্যায়।[৩] গল্পটি পাঠকদের বেশ আকৃষ্ট করে এবং শীঘ্রই উমেরাকে একটি পূর্ণাঙ্গ উপন্যাস লেখার অনুরোধ করা হয়। এই গল্পটি লেখার সময় তাঁর বয়স ছিল মাত্র ২১ বছর। ২০১২ সালে এই উপন্যাসটি অবলম্বনে একই নামে একটি জনপ্রিয় ধারাবাহিক নাটক নির্মিত হয়।[৪] নাটকটিতে প্রধান চরিত্রে অভিনয় করেন সনম সাইদ এবং ফাওয়াদ খান।[৫] এক সাক্ষাৎকারে উমেরা জানান যে, উপন্যাসের প্রধান নারী চরিত্র 'কাশাফ' তাঁর নিজের চরিত্রের ওপর ভিত্তি করে তৈরি। উমেরার গল্পগুলো প্রায়শই নারী-পুরুষের সম্পর্ক, সামাজিক সমস্যা এবং পারিপার্শ্বিক চাপের ওপর ভিত্তি করে গড়ে ওঠে।[৬] তাঁর গল্পগুলোতে নারীদের কেন্দ্রীয় চরিত্র হিসেবে ফুটিয়ে তোলা হয়।[৭][৮] আহমেদ আরও অনেক উপন্যাসের রচয়িতা, যা পরবর্তীতে নাটকে রূপান্তর করা হয়েছে। তাঁর অন্যান্য জনপ্রিয় কাজের মধ্যে রয়েছে মেরি জাত জারা-ই-বেনিশান, যার জন্য তিনি দশম লাক্স স্টাইল অ্যাওয়ার্ডসে 'সেরা লেখক'-এর পুরস্কার লাভ করেন।[৯] এই উপন্যাসটি অবলম্বনে একই নামে একটি নাটকও তৈরি হয়। নাটকটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করে এবং ২০১৪ সালে এটি ভারতে ক্যায়সি ইয়ে কেয়ামত নামে প্রচারিত হয়।[৭]

আহমেদ ধর্ম ও আধ্যাত্মিকতার ওপর ভিত্তি করেও উপন্যাস লিখেছেন। তাঁর আধ্যাত্মিকতা-ভিত্তিক উপন্যাসগুলোর মধ্যে পীর-ই-কামিল (২০০৪), শেহর-ই-জাত (২০১২) এবং আলিফ (২০১৯) অন্যতম।[১০][১১] তাঁর উপন্যাস আলিফ অবলম্বনে একটি জনপ্রিয় ধারাবাহিক নাটক নির্মিত হয়, যাতে অভিনয় করেন হামজা আলী আব্বাসি, সজল আলি এবং কুবরা খান।[১২] মাহিরা খান অভিনীত শেহর-ই-জাত-ও একটি অত্যন্ত জনপ্রিয় নাটক ছিল।[১৩][১৪] আহমেদ তাঁর কর্মজীবনে ৩৫টিরও বেশি বই লিখেছেন। তাঁর ২২টিরও বেশি বই নাটকে রূপান্তর করা হয়েছে। তাঁর বইগুলো ইংরেজি ও আরবি ভাষায় অনূদিত হয়েছে। জুগারনট বুকস তাঁর বেশ কিছু কাজ হিন্দি ভাষাতেও অনুবাদ করেছে।[১৫]

চিত্রনাট্য রচনা

[সম্পাদনা]

উমেরার অনেক উপন্যাস নাটকে রূপান্তর করা হলেও, তিনি বিশেষ করে নাটক ও চলচ্চিত্রের জন্যও গল্প লিখেছেন। তিনি পরিচালক মেহেরীন জব্বারের সাথে যৌথভাবে বেশ কিছু নাটক তৈরি করেছেন, যা ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। সম্প্রতি, তাঁরা পুনরায় একসঙ্গে এক ঝুটি লাভ স্টোরি নামের একটি ওয়েব সিরিজ তৈরি করেছেন।[১৬][১৭] করাচির এক দম্পতিকে কেন্দ্র করে নির্মিত এই সিরিজটি মূলত একটি কমেডি ঘরানার নাটক।[১৭] এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন বিলাল আব্বাস খান এবং মাদিহা ইমাম।[১৮] এক ঝুটি লাভ স্টোরি ২০২০ সালের ৩০ অক্টোবর ডিজিটাল বিনোদন প্ল্যাটফর্ম জি৫-এ মুক্তি পায়।[১৯]

উমেরা প্রয়াত পাকিস্তানি মডেল কন্দিল বালুচের জীবনের ওপর ভিত্তি করে বাঘি নাটকের চিত্রনাট্যও লিখেছেন।[২০][২১] এই নাটকে প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন সাবা কমর।[২২][২৩][২৪] আহমেদ নেটফ্লিক্সের প্রকল্পেও কাজ করেছেন। সাইবার বুলিং নিয়ে একটি সিরিজ তাঁর সাম্প্রতিক কাজগুলোর অন্যতম। একজন নারী গোয়েন্দার অপরাধ তদন্তকে কেন্দ্র করে এই সিরিজের গল্প আবর্তিত হয়েছে। এটি ছিল উমেরার প্রথম থ্রিলার সিরিজ। এক সাক্ষাৎকারে উমেরা বলেন, "এই কাজটি সরাসরি আমার হৃদয় থেকে এসেছে, কারণ আমি অনেক মানুষকে এর জন্য কষ্ট পেতে দেখেছি। আমি জানি কীভাবে ট্রোলিং মানুষের জীবন ধ্বংস করতে পারে!"[২৫]

সারা কাইয়ুমের সাথে যৌথভাবে লেখা তুমহারে হুসন কে নাম (২০২৩) তাঁর আরেকটি সাম্প্রতিক নাটক। এটি মূলত হাকিম নায়ার ওয়াস্তির ১৯৩০ সালের উপন্যাস আখতার অর সালমা থেকে অনুপ্রাণিত। নাটকটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন সাবা কমর এবং ইমরান আব্বাস।[২৬]

আলিফ কিতাব

[সম্পাদনা]

২০১৬ সালে আহমেদ 'আলিফ কিতাব' নামে একটি ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি করেন, যেখানে উদীয়মান লেখকেরা তাঁদের লেখা শেয়ার করতে এবং তা থেকে আয় করতে পারেন। এই প্ল্যাটফর্মটির উদ্দেশ্য হলো নতুন লেখকদের বিশেষজ্ঞদের সাথে যোগাযোগের সুযোগ করে দিয়ে সম্পাদকীয় দিকনির্দেশনা প্রদান করা। এর মাধ্যমে তাঁরা মিডিয়া ও প্রোডাকশন হাউসগুলোতেও তাঁদের লেখা জমা দিতে পারেন।[২৭][২৮]

নির্বাচিত কাজ

[সম্পাদনা]
  • মেরি জাত জারা-ই-বেনিশান
  • পীর-ই-কামিল
  • অমরবেল
  • শেহর-ই-জাত
  • মান-ও-সালওয়া
  • আব-ই-হায়াত
  • লা-হাসিল
  • বাত উমর ভর কি হ্যায়
  • জিন্দেগি গুলজার হ্যায়[২৯][৩০]
  • আলিফ[৩১]
  • কাঙ্কার[৩২]
  • কায়েদ-ই-তানহাই
  • ইমান উমিদ অর মহব্বত
  • হাসিল
  • হুসনা অর হুসন আরা
  • ম্যায়নে খাবো কা শজার দেখা হ্যায়
  • হরফ সে লফজ তক
  • মেরে ৫০ পসন্দিদা সিন
  • ওয়াপসি
  • শাহিন[৩৩]
  • সহর এক ইশতিয়ারা হ্যায়
  • দরবার-ই
  • আকস
  • হাম কাহাঁ কে সাচ্চে থে
  • কফিল

চলচ্চিত্র তালিকা (চিত্রনাট্যকার হিসেবে)

[সম্পাদনা]

টেলিভিশন

[সম্পাদনা]
বছর শিরোনাম নেটওয়ার্ক টীকা সূত্র
মিরাত-উল-উরুস জিও এন্টারটেইনমেন্ট
দারার এআরওয়াই ডিজিটাল [৩৪]
দুরিয়ান হাম সীতারে
খোট এআরওয়াই ডিজিটাল
আমরাত অর মায়া এক্সপ্রেস এন্টারটেইনমেন্ট
সাপ সিঁড়ি
বাজি ইরশাদ
২০০৭ মান-ও-সালওয়া হাম টিভি মান-ও-সালওয়া উপন্যাস অবলম্বনে [৩৫]
২০০৮ দ্য ঘোস্ট
দোরাহা জিও এন্টারটেইনমেন্ট
২০০৯ মেরি জাত জারা-ই-বেনিশান
মালাল হাম টিভি
২০১০ কায়েদ-ই-তানহাই
দাম এআরওয়াই ডিজিটাল
২০১১ মাত হাম টিভি [৩৬]
২০১২ দুররে শেহওয়ার
জিন্দেগি গুলজার হ্যায় জিন্দেগি গুলজার হ্যায় উপন্যাস অবলম্বনে [৩৭]
শেহর-ই-জাত শেহর-ই-জাত উপন্যাস অবলম্বনে
২০১৩ কাঙ্কার ওহ দিল কে ঠাহরনে কা মৌসম উপন্যাস অবলম্বনে [৩৮]
২০১৪ মহব্বত সুবহা কা সিতারা হ্যায় [৩৯][৪০]
ডাইজেস্ট রাইটার [৪১]
২০১৫ আব্রু চিত্রনাট্য - কায়সারা হায়াতের লেখা
২০১৬ ঝুট চিত্রনাট্য - রিমা আলী সৈয়দের লেখা [৪২]
২০১৭ বাঘি উর্দু ওয়ান চিত্রনাট্য - শাজিয়া খানের লেখা কন্দিল বালুচের জীবনের ওপর ভিত্তি করে [৪৩]
বেবি এক্সপ্রেস এন্টারটেইনমেন্ট
২০১৮ ইশক মে কাফির এ-প্লাস টিভি
নওলাখা টিভিওয়ান পাকিস্তান
২০২০ আলিফ জিও এন্টারটেইনমেন্ট [৪৪]
২০২১ হাম কাহাঁ কে সাচ্চে থে হাম টিভি হাম কাহাঁ কে সাচ্চে থে উপন্যাস অবলম্বনে [৪৫][৪৬]
২০২২ সিনফ-এ-আহান এআরওয়াই ডিজিটাল
২০২৩ জান্নাত সে আগে জিও এন্টারটেইনমেন্ট
তুমহারে হুসন কে নাম গ্রীন এন্টারটেইনমেন্ট সহ-লেখক
২০২৪ সিরিয়াল কিলার [৪৭]
২০২৫ কফিল এআরওয়াই ডিজিটাল [৪৮]
২০২৬ আপ কি ইজ্জত হাম টিভি [৪৯]
দার-ই-নিজাত এআরওয়াই ডিজিটাল [৫০]

টেলিফিল্ম এবং ওয়েব সিরিজ

[সম্পাদনা]
  • বেহদ[৫১]
  • লাল[৫২]
  • এক হ্যায় নিগার[৫৩]
  • মুটঠি ভর মিটটি
  • এক থি মরিয়ম[৫৪]
  • এক ঝুটি লাভ স্টোরি
  • ধুপ কি দিওয়ার[৫৫]

পুরস্কার ও মনোনয়ন

[সম্পাদনা]
  • ২০১৪ সালে জিন্দেগি গুলজার হ্যায় নাটকটির জন্য পাকিস্তান মিডিয়া পুরস্কারে বছরের সেরা লেখকের পুরস্কার লাভ করেন।[৫৬]
  • ২০১৪ সালে জিন্দেগি গুলজার হ্যায়-এর জন্য হাম অ্যাওয়ার্ডসে সেরা লেখকের (নাটক) পুরস্কার লাভ করেন।[৫৭]
বছর অনুষ্ঠান বিভাগ কাজ ফলাফল সূত্র
২০১১ ১০ম লাক্স স্টাইল অ্যাওয়ার্ডস সেরা টেলিভিশন লেখক মেরি জাত জারা-ই-বেনিশান বিজয়ী [৫৮]
২০১২ ১১তম লাক্স স্টাইল অ্যাওয়ার্ডস উড়ান মনোনীত [৫৯]
কায়েদ-ই-তানহাই
২০১৩ ১২তম লাক্স স্টাইল অ্যাওয়ার্ডস মাআত [৬০]
২০১৪ ১৩তম লাক্স স্টাইল অ্যাওয়ার্ডস জিন্দেগি গুলজার হ্যায় [৬১]
২০২১ ২০তম লাক্স স্টাইল অ্যাওয়ার্ডস আলিফ বিজয়ী [৬২]
২০২২ ৮ম হাম অ্যাওয়ার্ডস সেরা লেখক (নাটক) হাম কাহাঁ কে সাচ্চে থে মনোনীত
২০২৩ ২২তম লাক্স স্টাইল অ্যাওয়ার্ডস সেরা টেলিভিশন লেখক সিনফ-এ-আহান মনোনীত
২০২৫ ২৩তম লাক্স স্টাইল অ্যাওয়ার্ডস জান্নাত সে আগে মনোনীত [৬৩]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. ↑ "১০ iconic Pakistani TV dramas you should binge-watch this weekend"। Dawn। ২১ অক্টোবর ২০১৬। সংগ্রহের তারিখ ২৬ জানুয়ারি ২০২১।
  2. ↑ "২০ Pakistani TV dramas that you should watch if you haven't"। Daily Times। ২০ জুলাই ২০১৬। সংগ্রহের তারিখ ২২ মে ২০২১।
  3. ↑ "Zindagi Gulzar Hai has the power to transform you"। Daily Times (মার্কিন ইংরেজি ভাষায়)। ২২ এপ্রিল ২০১৯। সংগ্রহের তারিখ ২৩ নভেম্বর ২০২০।
  4. ↑ "'Zindagi Gulzar Hai' reflective of problems and prejudices young people face: Writer Umera Ahmed"। The Indian Express (ইংরেজি ভাষায়)। ৩ নভেম্বর ২০২০। সংগ্রহের তারিখ ২৩ নভেম্বর ২০২০।
  5. ↑ "'Zindagi Gulzar Hai' Reflective Of Problems And Prejudices Young People Face: Writer Umera Ahmed"। News18 (ইংরেজি ভাষায়)। ৩ নভেম্বর ২০২০। সংগ্রহের তারিখ ২৩ নভেম্বর ২০২০।
  6. ↑ "I give words to people's journeys: Writer Umera Ahmed"। The Indian Express (ইংরেজি ভাষায়)। ২৩ সেপ্টেম্বর ২০১৪। সংগ্রহের তারিখ ২৩ নভেম্বর ২০২০।
  7. 1 2 "Umera Ahmed: The Queen of TV Dramas – Hareem Zafar – Youlin Magazine"। www.youlinmagazine.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৩ নভেম্বর ২০২০।
  8. ↑ Saleem, Muhammad (৪ মার্চ ২০২০)। "'AAN' Upcoming Blockbuster of Haseeb Hasan & Umera Ahmed"। Daily The Azb (মার্কিন ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৩ নভেম্বর ২০২০।
  9. ↑ "Meri Zaat Zarra-e-Benishan is a tale of immense tragedy"। Daily Times (মার্কিন ইংরেজি ভাষায়)। ৫ জুলাই ২০১৯। সংগ্রহের তারিখ ২৩ নভেম্বর ২০২০।
  10. ↑ Nayyar, Nasir Abbas (২২ সেপ্টেম্বর ২০১৯)। "Fiction: A Bulwark Against Secular Art"। dawn.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৩ নভেম্বর ২০২০।
  11. ↑ Haider, Sadaf (১৭ মার্চ ২০২০)। "Alif is one of the most artistically pleasing dramas to grace our screens in years"। Images (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৩ নভেম্বর ২০২০।
  12. ↑ "Umera Ahmed's much-anticipated novel 'Alif' is all set to release this month"। Something Haute (মার্কিন ইংরেজি ভাষায়)। ২০ এপ্রিল ২০১৯। ৭ আগস্ট ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৩ নভেম্বর ২০২০।
  13. ↑ "Shehr-e-Zaat and its misplaced knowledge of Islam"। The Express Tribune (ইংরেজি ভাষায়)। ৭ নভেম্বর ২০১২। সংগ্রহের তারিখ ২৩ নভেম্বর ২০২০।
  14. ↑ "Shehr-e-Zaat — a tale of obsession and pride"। Daily Times (মার্কিন ইংরেজি ভাষায়)। ২২ মার্চ ২০১৯। সংগ্রহের তারিখ ২৩ নভেম্বর ২০২০।
  15. ↑ "Umera Ahmed"। HuffPost India (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৩ নভেম্বর ২০২০।
  16. ↑ "Umera Ahmed and Mehreen Jabbar re-unite for a web-series"। Daily Times (মার্কিন ইংরেজি ভাষায়)। ১৪ অক্টোবর ২০১৯। সংগ্রহের তারিখ ২৩ নভেম্বর ২০২০।
  17. 1 2 "Mehreen Jabbar's web-series to be called Aik Jhooti Love Story"। www.thenews.com.pk (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৩ নভেম্বর ২০২০।
  18. ↑ Rehman, Maliha (৩০ অক্টোবর ২০২০)। "Bilal Abbas, Madiha Imam's new webseries for Zee৫ is not your average love story"। Images (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৩ নভেম্বর ২০২০।
  19. ↑ "The lighter side of story telling"। www.thenews.com.pk (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৩ নভেম্বর ২০২০।
  20. ↑ Hasan, Mehreen (২৮ জুলাই ২০১৭)। "Qandeel's family gave us complete creative liberty to tell this story, say Baaghi's writers"। Images (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৩ নভেম্বর ২০২০।
  21. ↑ "Is 'Baaghi' a disservice to the real-life Qandeel Baloch?"। The Express Tribune (ইংরেজি ভাষায়)। ১৫ জানুয়ারি ২০১৮। সংগ্রহের তারিখ ২৩ নভেম্বর ২০২০।
  22. ↑ "Umera Ahmed's latest novel 'Alif' to release this month"। The Express Tribune (ইংরেজি ভাষায়)। ২৩ এপ্রিল ২০১৯। সংগ্রহের তারিখ ২৩ নভেম্বর ২০২০।
  23. ↑ "Zindagi Gulzar Hai: Pakistani drama serials win hearts in India"। Dawn (ইংরেজি ভাষায়)। ১৭ জুলাই ২০১৪। সংগ্রহের তারিখ ২৩ নভেম্বর ২০২০।
  24. ↑ "Hamza Ali Abbasi, Sajal Aly and Kubra Khan to star in 'Alif'"। The Express Tribune (ইংরেজি ভাষায়)। ২৯ মে ২০১৮। সংগ্রহের তারিখ ২৩ নভেম্বর ২০২০।
  25. ↑ "Umera Ahmed gets into crime thriller mode"। gulfnews.com (ইংরেজি ভাষায়)। ১৬ সেপ্টেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ২৩ নভেম্বর ২০২০।
  26. ↑ "Trailer of Saba Qamar and Imran Abbas starrer 'Tumharey Husn Kay Naam' out now!"। Daily Pakistan। ৮ মে ২০২৩। সংগ্রহের তারিখ ২৬ জুন ২০২৪।
  27. ↑ "Umera Ahmed to launch platform for commercial writers"। The Express Tribune (ইংরেজি ভাষায়)। ২ এপ্রিল ২০১৬। সংগ্রহের তারিখ ২৩ নভেম্বর ২০২০।
  28. ↑ "Umera Ahmed to launch platform for commercial writers"। www.pakistantoday.com.pk। Pakistan Today। সংগ্রহের তারিখ ২৩ নভেম্বর ২০২০।
  29. ↑ "Zindagi Gulzar hai: Liberating women in different ways"। The Express Tribune (ইংরেজি ভাষায়)। ১৪ জানুয়ারি ২০১৩। সংগ্রহের তারিখ ২৩ নভেম্বর ২০২০।
  30. ↑ "Zindagi Gulzar Hai" (মার্কিন ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৩ নভেম্বর ২০২০। [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  31. ↑ Isani, Aamna Haider। "Alif and its message"। www.thenews.com.pk (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৩ নভেম্বর ২০২০।
  32. ↑ "Kankar: Standing up for the abused woman"। The Express Tribune (ইংরেজি ভাষায়)। ২৪ অক্টোবর ২০১৩। সংগ্রহের তারিখ ২৩ নভেম্বর ২০২০।
  33. ↑ "Shaheen Novel By Umera Ahmed"। UrduReadings। সংগ্রহের তারিখ ৪ অগাস্ট 2025। {{ওয়েব উদ্ধৃতি}}: |সংগ্রহের-তারিখ= এর মান পরীক্ষা করুন (সাহায্য)
  34. ↑ "Umera Ahmed"। IMDb। সংগ্রহের তারিখ ২৩ নভেম্বর ২০২০।
  35. ↑ "Umera's endeavour to promote Urdu among children – Daily Times"। Daily Times (মার্কিন ইংরেজি ভাষায়)। ২৪ জানুয়ারি ২০১৮। সংগ্রহের তারিখ ১ অক্টোবর ২০১৮।
  36. ↑ "Maat HUM TV Serial" (মার্কিন ইংরেজি ভাষায়)। HUM TV। ১২ নভেম্বর ২০১৪। ১৯ অগাস্ট ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ 2020-11-২৩। {{ওয়েব উদ্ধৃতি}}: |আর্কাইভের-তারিখ= এর মান পরীক্ষা করুন (সাহায্য)
  37. ↑ "Zindagi Gulzar Hai"। Netflix। ডিসেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ২২ মে ২০১৯।
  38. ↑ "Kankar: Standing up for the abused woman – The Express Tribune Blog"। blogs.tribune.com.pk। ২৭ অক্টোবর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত।
  39. ↑ "Mohabbat Subh Ka Sitara Hai Episode ১৪ HUM TV Drama" (মার্কিন ইংরেজি ভাষায়)। Hum TV। ১৮ মার্চ ২০১৪। ২২ সেপ্টেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৩ নভেম্বর ২০২০।
  40. ↑ "Mohabat Subh Ka Sitara Hai: From The Pens of Umera Ahmed"। Hum TV। ১২ ডিসেম্বর ২০১৩। ২০ ডিসেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১০ জানুয়ারি ২০১৪।
  41. ↑ "Digest Writer"।
  42. ↑ "Jhoot" (মার্কিন ইংরেজি ভাষায়)। ৩০ নভেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৩ নভেম্বর ২০২০।
  43. ↑ "If Baaghi is based on a true story then Qandeel Baloch did not deserve this"। The Nation (মার্কিন ইংরেজি ভাষায়)। ৪ ফেব্রুয়ারি ২০১৮। সংগ্রহের তারিখ ৪ জুলাই ২০১৮।
  44. ↑ "Hamza Ali Abbasi, Sajal Aly and Kubra Khan to star in 'Alif' – The Express Tribune"। The Express Tribune। ২৯ মে ২০১৮। সংগ্রহের তারিখ ২৯ মে ২০১৮।
  45. ↑ Irfan Ul Haq (৯ জুলাই ২০২১)। "Mahira Khan returns to our television screens after five-year hiatus with Hum Kahan Kai Sachey Thay"। Dawn Images। সংগ্রহের তারিখ ১১ জুলাই ২০২১।
  46. ↑ "Usman Mukhtar to star opposite Mahira and Kubra in his next"। Daily Times। ১১ জুলাই ২০২১। সংগ্রহের তারিখ ১১ জুলাই ২০২১।
  47. ↑ "Saba Qamar announces Umera Ahmed's 'Serial Killer'"। The News International (ইংরেজি ভাষায়)। ১৫ অক্টোবর ২০২১। সংগ্রহের তারিখ ১৫ মে ২০২৪।
  48. ↑ "Sanam Saeed and Emmad Irfani Unite for Big Bang Productions' New Drama "Kafeel""। Brides & You (মার্কিন ইংরেজি ভাষায়)। ২৭ অক্টোবর ২০২৫। সংগ্রহের তারিখ ২৭ অক্টোবর ২০২৫।
  49. ↑ "Urwa Hocane and Ahsan Khan Unite for Big Bang Productions' New Drama 'Aap Ki Izzat'"। Pakistani ART। ১৭ জুলাই ২০২৬। সংগ্রহের তারিখ ৫ আগস্ট ২০২৬।
  50. ↑ "Durefishan Saleem and Sheheryar Munawar team up for drama serial"। ২৪ News HD। ২৯ আগস্ট ২০২৫। সংগ্রহের তারিখ ১১ নভেম্বর ২০২৫।
  51. ↑ "BEHADD starring Nadia Jamil and Sajal Ali, alongside Fawad Khan will be coming on 8th জুন on HUM TV."। FUCHSIA weekly। ২৯ অক্টোবর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৯ অক্টোবর ২০১৪।
  52. ↑ "Telefilm 'Laal' tugs at our heartstrings with its sheer brilliance"। Daily Times (মার্কিন ইংরেজি ভাষায়)। ৩১ মার্চ ২০১৯। সংগ্রহের তারিখ ২০ অক্টোবর ২০১৯।
  53. ↑ "Nigar Johar promoted to Lieutenant General first female of Pakistan Army"। EMEA Tribune (মার্কিন ইংরেজি ভাষায়)। ৩০ জুন ২০২০। ২ জুলাই ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩০ জুন ২০২০।
  54. ↑ Aijaz, Rahul (১ সেপ্টেম্বর ২০১৬)। "In memorium: 'Ek Thi Marium' takes flight"। দ্য এক্সপ্রেস ট্রিবিউন। সংগ্রহের তারিখ ৩ সেপ্টেম্বর ২০১৬।
  55. ↑ "Haseeb Hasan shares details on Dhoop Ki Deewar"। সেপ্টেম্বর ২০২০।
  56. ↑ "Pakistan's 4th Media Award Winner List"। Events in Karachi। ১৭ জানুয়ারি ২০১৪। ২ ফেব্রুয়ারি ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৬ জানুয়ারি ২০২১।
  57. ↑ "First Hum TV Awards Red Carpet : Winners List"। ww.web.pk। ১৭ মার্চ ২০১৩। সংগ্রহের তারিখ ২৬ জানুয়ারি ২০২১।
  58. ↑ "Lux Style Awards ২০১১ Nominations"। Rewaj। ৮ নভেম্বর ২০১১। ৮ নভেম্বর ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৫ মে ২০২৪।
  59. ↑ "Lux Style Awards: A trip down memory lane"। The Express Tribune (ইংরেজি ভাষায়)। ২৬ আগস্ট ২০১১। সংগ্রহের তারিখ ১৫ মে ২০২৪।
  60. ↑ "12th Lux Style Awards ২০১৩ Pictures and Winner's List"। DesiFreeTV.com। ১৮ জানুয়ারি ২০১৭। ১৮ জানুয়ারি ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৫ মে ২০২৪।
  61. ↑ "Nominees announced for ২০১৪ Lux Style Awards"। 2014-08-১৯। ১৯ অগাস্ট ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ 2024-05-15। {{ওয়েব উদ্ধৃতি}}: |আর্কাইভের-তারিখ= এর মান পরীক্ষা করুন (সাহায্য)
  62. ↑ "LSA ২০২১ winners: Bayaan and 'Pyaar Ke Sadqay' reign supreme"। The Express Tribune (ইংরেজি ভাষায়)। ১০ অক্টোবর ২০২১। সংগ্রহের তারিখ ১৫ মে ২০২৪।
  63. ↑ "Instep | And the winners are…"। দ্য নিউজ ইন্টারন্যাশনাল (মার্কিন ইংরেজি ভাষায়)। ১১ মে ২০২৫। ২০ জুন ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত।