বিষয়বস্তুতে চলুন

উমানাথপুর

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

উমানাথপুর বাংলাদেশের ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার রাজিবপুর ইউনিয়নে অবস্থিত একটি ব্যতিক্রমী গ্রাম।[][][][][][][][][][১০][১১] এটি দেশের সবচেয়ে ছোট গ্রাম হিসেবে পরিচিত।[১২][১৩][১৪][১৫][১৬] গ্রামের পাশাপাশি এটি একটি মৌজাও (জেএল ১১৬) যার অধীনে কেবল এই একটি গ্রামই রয়েছে।[১০]

ভৌগোলিক অবস্থান

[সম্পাদনা]

উমানাথপুর গ্রাম ঈশ্বরগঞ্জ উপজেলা সদর থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে অবস্থিত।[][১০][১২] গ্রামটির উত্তরে রামগোবিন্দপুর, দক্ষিণে হরিপুর, পূর্বে উদয়রামপুর এবং পশ্চিমে ব্রহ্মপুত্র নদ। এ গ্রামের জমির পরিমাণ প্রায় ছয় থেকে সাত একর।[][১৪]

ইতিহাস ও উদ্ভব

[সম্পাদনা]

১৯১৬ সালে গ্রামটির নামকরণ হয় ব্রিটিশ আমলের তালুকদার উমানাথ চৌধুরীর নামে, যিনি ব্রিটিশ আমলে এটি প্রতিষ্ঠা করেছিলেন।[] তার একমাত্র সন্তান যামিনীনাথ চৌধুরী নায়েবের কাজ করতেন। তার তিন ছেলে নলিনীনাথ চৌধুরী, অবনীনাথ চৌধুরী, বরেন্দ্রনাথ চৌধুরী এবং একমাত্র কন্যা শতদলবাসিনী দেবীর প্রত্যেকেই ১৯৪৭ সালের ভারত-বিভাজন বা দেশভাগের পরে ভারতে পারি জমান।[১০]

পরবর্তীতে, ১৯৬৫ সালে এই এলাকায় রমজান আলী সরকার একটি বাড়ি নির্মাণ করেন, যা তার পরিবার পরবর্তীতে ব্যবহার করে।[১৫] বর্তমানে তার পরিবারের উত্তরসূরী মাত্র দুইজন সদস্য নিয়ে একটিমাত্র পরিবার এখানে বাস করছেন।[][১৬]

জনসংখ্যা

[সম্পাদনা]

বর্তমানে গ্রামটির স্থায়ী জনসংখ্যা চারজন হলে বর্তমান জনসংখ্যা মাত্র দুজন ।[১০]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "পুরো গ্রামে এক বাড়ি, চার জনের বাস!"সময় সংবাদ। সংগ্রহের তারিখ ২৬ নভেম্বর ২০২৪
  2. "একটি বাড়ি নিয়ে গঠিত উমানাথপুর গ্রাম, বাসিন্দা মাত্র চারজন!"banglanews24.com। ৩০ জুলাই ২০২৪। সংগ্রহের তারিখ ২৬ নভেম্বর ২০২৪
  3. "উমানাথপুর: সুখের সংজ্ঞা ভিন্ন যে গ্রামে"The Financial Express (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৬ নভেম্বর ২০২৪
  4. 1 2 3 "এক বাড়ি নিয়ে একটি গ্রাম"Kaler Kantho। ১২ জুলাই ২০২৪। সংগ্রহের তারিখ ২৬ নভেম্বর ২০২৪
  5. প্রতিনিধি, নান্দাইল (ময়মনসিংহ) (২ নভেম্বর ২০২৪)। "ঈশ্বরগঞ্জে একটি বাড়ি নিয়ে একটি গ্রাম"Rupali Bangladesh (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৬ নভেম্বর ২০২৪
  6. প্রতিনিধি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ)। "বাংলাদেশের যে গ্রামে বাস করেন মাত্র ৪ জন | কালবেলা"কালবেলা | বাংলা নিউজ পেপার। সংগ্রহের তারিখ ২৬ নভেম্বর ২০২৪
  7. 1 2 "যে গ্রামের বাসিন্দা ২ জন"দেশ রূপান্তর। সংগ্রহের তারিখ ২৬ নভেম্বর ২০২৪
  8. সাহা, কৌশিক দত্ত,অয়ন্তিকা (১২ জুলাই ২০২৪)। "একটি মাত্র বাড়ি নিয়েই আস্ত একটা গ্রাম! শুনেই অবাক আধিকারিক"এই সময় Online। সংগ্রহের তারিখ ২৬ নভেম্বর ২০২৪{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: একাধিক নাম: লেখকগণের তালিকা (লিঙ্ক)
  9. 1 2 সংবাদদাতা, নিজস্ব; ময়মনসিংহ (৮ নভেম্বর ২০২৪)। "একটি গ্রামে একটিমাত্র ঘর, দুজনমাত্র মানুষ"দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৬ নভেম্বর ২০২৪ {{ওয়েব উদ্ধৃতি}}: |শেষাংশ= প্যারামিটারে সাধারণ নাম রয়েছে (সাহায্য)
  10. 1 2 3 4 5 "যে গ্রামে শুধু একটি বাড়ি..."সমকাল
  11. জনকণ্ঠ, দৈনিক। "দেশের যে গ্রামে জনসংখ্যা মাত্র ৪ জন, ভোটার ৩"দৈনিক জনকণ্ঠ || Daily Janakantha (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৬ নভেম্বর ২০২৪
  12. 1 2 "এক গ্রামের জনসংখ্যা ৪ জন"Bangla Tribune। সংগ্রহের তারিখ ২৬ নভেম্বর ২০২৪
  13. ekusheysangbad.com (৩ নভেম্বর ২০২৪)। "ঈশ্বরগঞ্জে যে গ্রামে বাস করেন মাত্র ৪ জন"ekusheysangbad.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৬ নভেম্বর ২০২৪
  14. 1 2 প্রতিবেদক, নিজস্ব (২৪ জুলাই ২০২৪)। "যে গ্রামের জনসংখ্যা মাত্র ৪ জন"dhakapost.com। সংগ্রহের তারিখ ২৬ নভেম্বর ২০২৪
  15. 1 2 "বাংলাদেশের সবচেয়ে ছোট গ্রামের গল্প"The Business Standard (ইংরেজি ভাষায়)। ২ নভেম্বর ২০২৪। সংগ্রহের তারিখ ২৬ নভেম্বর ২০২৪
  16. 1 2 ডেস্ক, ভিডিও (৮ নভেম্বর ২০২৪)। "পুরো গ্রামের একমাত্র বাসিন্দা সিরাজুল ইসলামের পরিবার"দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ২৬ নভেম্বর ২০২৪ {{ওয়েব উদ্ধৃতি}}: |শেষাংশ= প্যারামিটারে সাধারণ নাম রয়েছে (সাহায্য)