উপনিবেশী মানসিকতা
উপনিবেশী মানসিকতা[ক] হল একধরনের আত্তীকৃত জাতিগত ও সাংস্কৃতিক হীনম্মন্যতা যা ভিন্ন কোন জাতি কর্তৃক দীর্ঘকাল শাসিত ও উপনিবেশিত হলে শাসিত পরাধীন জাতির মাঝে ঘটে থাকে।[১][২] একে উপনিবেশিত মানসিকতা বলা হয়েও থাকে। উপনিবেশী মানসিকতাধারীরা মনে করে তাদের নিজস্ব সংস্কৃতি থেকে স্বয়ংকৃতভাবেই উপনিবেশক বা উপনিবেশকারী জাতির সংস্কৃতি উন্নততর।[৩] উত্তরউপনিবেশবাদ তত্ত্ববিদরা প্রাক্তন উপনিবেশগুলো স্বাধীনতা অর্জনের পরবর্তীকালেও উপস্থিত উপনিবেশায়নের প্রভাব আলোচনা করতে গিয়ে উপনিবেশী মানসিকতা শব্দদ্বয়ের অবতারণা করেছেন।[৪][৫] ঐতিহাসিকভাবে দীর্ঘকাল উপনিবেশায়ন বা পরাধীনতার মধ্য দিয়ে গেলে একটি জাতির মাঝে উপনিবেশক শাসক জাতির যে চেতনাগত আধিপত্য তৈরি হয় তা বোঝাতে গিয়ে উপনিবেশী মানসিকতা ধারণাটি ব্যবহৃত হয়।[৬][৭] উপনিবেশয়ান তথা পরাধীনতার মধ্য দিয়ে গেলে একটি জাতির মাঝে যে যৌথ বিষণ্ণতা, ক্রোধসহ অন্যান্য মানসিক বিকার দেখা যায় তা আলোচনা করতে মনোবিজ্ঞানেও উপনিবেশী মানসিকতা ধারণাটি ব্যবহার করা হয়।[৮][৯] পশ্চিমা সাংস্কৃতিক আধিপত্যের ফলে পরাধীন জাতির মানসিক ভাঙ্গন তথা উপনিবেশী মানসিকতা নিয়ে আলোচনাকারীদের অন্যতম মার্ক্সবাদী চিন্তাবিদ ফ্রানৎস ফানোঁ[১০] ও অ্যান্টোনিও গ্রামসি।[১১]
আরও দেখুন
[সম্পাদনা]টীকা
[সম্পাদনা]- ↑ অনেকে ভুল বুঝে 'ঔপনিবেশিক মানসিকতা'ও বলে। তবে ঔপনিবেশিক মানসিকতা বলতে উপনিবেশক মানসিকতা বোঝায়। যেহেতু ঔপনিবেশিক অর্থ উপনিবেশক বা উপনিবেশ স্থাপনকারী বোঝায়; তাই ঔপনিবেশিক মানসিকতা বলতে উপনিবেশকের মানসিকতা বোঝায়। অন্যদিকে উপনিবেশী মানসিকতা বলতে উপনিবেশিত'র মানসিকতা বোঝায়।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Nunning, Vera. (06/01/2015). Fictions of Empire and the (un-making of imperialist mentalities: Colonial discourse and post-colonial criticism revisited. Forum for world literature studies. (7)2. p.171-198.
- ↑ আলম, ফয়েজ (২০১৪)। উত্তর-উপনিবেশী মন। ঢাকা: সংবেদ। পৃ. ১১–৩১।
- ↑ David, E. J. R.; Okazaki, Sumie (১ এপ্রিল ২০১০)। "Activation and Automaticity of Colonial Mentality" (ইংরেজি ভাষায়): ৮৫০। ডিওআই:10.1111/j.1559-1816.2010.00601.x। আইএসএসএন 1559-1816।
{{সাময়িকী উদ্ধৃতি}}: উদ্ধৃতি journal এর জন্য|journal=প্রয়োজন (সাহায্য) - ↑ David, E. J. R.। "Testing the validity of the colonial mentality implicit association test and the interactive effects of covert and overt colonial mentality on Filipino American mental health." (ইংরেজি ভাষায়): ৩১–৪৫। ডিওআই:10.1037/a0018820।
{{সাময়িকী উদ্ধৃতি}}: উদ্ধৃতি journal এর জন্য|journal=প্রয়োজন (সাহায্য) - ↑ Unconscious dominions : psychoanalysis, colonial trauma, and global sovereignties। Anderson, Warwick, 1958-, Jenson, Deborah., Keller, Richard C. (Richard Charles), 1969-। Duke University Press। ২০১১। আইএসবিএন ৯৭৮০৮২২৩৯৩৯৮৬। ওসিএলসি 757835774।
{{বই উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: অন্যান্য (লিঙ্ক) - ↑ Goss, Andrew (২০০৯)। "Decent colonialism? Pure science and colonial ideology in the Netherlands East Indies, 1910–1929": ১৮৭–২১৪। ডিওআই:10.1017/s002246340900006x। আইএসএসএন 1474-0680।
{{সাময়িকী উদ্ধৃতি}}: উদ্ধৃতি journal এর জন্য|journal=প্রয়োজন (সাহায্য) - ↑ Felipe, Lou Collette S.। "The relationship of colonial mentality with Filipina American experiences with racism and sexism." (ইংরেজি ভাষায়): ২৫–৩০। ডিওআই:10.1037/aap0000033।
{{সাময়িকী উদ্ধৃতি}}: উদ্ধৃতি journal এর জন্য|journal=প্রয়োজন (সাহায্য) - ↑ Paranjpe, Anand C. (১১ আগস্ট ২০১৬)। "Indigenous Psychology in the Post- Colonial Context: An Historical Perspective" (ইংরেজি ভাষায়): ২৭–৪৩। ডিওআই:10.1177/097133360201400103।
{{সাময়িকী উদ্ধৃতি}}: উদ্ধৃতি journal এর জন্য|journal=প্রয়োজন (সাহায্য) - ↑ Utsey, Shawn O.; Abrams, Jasmine A. (২১ মে ২০১৪)। "Assessing the Psychological Consequences of Internalized Colonialism on the Psychological Well-Being of Young Adults in Ghana" (ইংরেজি ভাষায়): ১৯৫–২২০। ডিওআই:10.1177/0095798414537935।
{{সাময়িকী উদ্ধৃতি}}: উদ্ধৃতি journal এর জন্য|journal=প্রয়োজন (সাহায্য) - ↑ 1972-, Rabaka, Reiland, (২০১০)। Forms of Fanonism : Frantz Fanon's critical theory and the dialectics of decolonization। Lexington Books। আইএসবিএন ৯৭৮০৭৩৯১৪০৩৩৮। ওসিএলসি 461323889।
{{বই উদ্ধৃতি}}:|শেষাংশ=-এ সাংখ্যিক নাম রয়েছে (সাহায্য)উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: অতিরিক্ত বিরামচিহ্ন (লিঙ্ক) উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: একাধিক নাম: লেখকগণের তালিকা (লিঙ্ক) - ↑ The postcolonial Gramsci। Srivastava, Neelam Francesca Rashmi, 1972-, Bhattacharya, Baidik, 1975-। Routledge। ২০১২। আইএসবিএন ৯৭৮০৪১৫৮৭৪৮১৬। ওসিএলসি 749115630।
{{বই উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: অন্যান্য (লিঙ্ক)