বিষয়বস্তুতে চলুন

উদয় চোপড়া

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
উদয় চোপড়া
Uday Chopra launch 'YOMICS' 07.jpg
জন্ম৫ জানুয়ারি, ১৯৭৩
পেশাচলচ্চিত্র অভিনেতা, সহকারী পরিচালক, প্রযোজক
কর্মজীবন১৯৯২- বর্তমান

উদয় চোপড়া (জন্ম: ৫ জানুয়ারি, ১৯৭৩) ভারতের হিন্দি চলচ্চিত্র অভিনেতা, প্রযোজক ও সহকারী পরিচালক।

জন্ম ও শিক্ষাজীবন

[সম্পাদনা]

উদয় চোপড়া ১৯৭৩ সালের ৫ জানুয়ারি জন্মগ্রহণ করেন। তিনি ইয়াশ চোপড়ার ছেলে। তিনি এবং তার ভাই আদিত্য চোপড়া বাবার সাথে বিভিন্ন ছবিতে সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন। নিজেদের ইয়াশ রাজ ফিল্ম ব্যানারে বিভিন্ন ছবিতে কাজ করেছেন তিনি।[] উদয়ের উচ্চতা পাঁচ ফুট ছয় ইঞ্চি।[]

কর্মজীবন

[সম্পাদনা]

১৯৯৪ সালে অক্ষয় কুমার, কাজল এবং সাইফ আলি খানের সঙ্গে ইয়ে দিল্লাগি ছবিতে অভিনয় করেন। এছাড়া তিনি জনপ্রিয় মহাব্বতেন ছবিতে অভিনয় করেন। ২০০৪ সালে ধুম এবং ২০০৬ এর সিক্যুয়াল ধুম টুতে অভিনয় করেন।

চলচ্চিত্র জীবন

[সম্পাদনা]
বছরনামচরিত্রঅন্যান্য
১৯৯৩ডরসহকারী পরিচালক
১৯৯৩পরম্পরাসহকারী পরিচালক
১৯৯৪ইয়ে দিল্লাগিপ্রযোজক
১৯৯৫দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গেসহকারী পরিচালক
১৯৯৭দিল তো পাগল হেসহকারী পরিচালক
২০০০মোহব্বতেঁ বিক্রম কাপুর/ওবেরয়নমিনেশন, ফিল্ম ফেয়ার পুরস্কার
২০০২মেরে ইয়ার কি শাদী হ্যায়সঞ্জয় মালহোত্রা
২০০৩মুজছে দোস্তি কারগি!রোহান বর্মাপ্রযোজক
সুপারিআরিয়ান পণ্ডিত
কাল হো না হোDay6 AnnouncerSpecial Appearance
২০০৪Charas: A Joint OperationAshraf
ধুম আলী আকবর ফাতেহ খান
হাম তুমসহকারী পরিচালক
২০০৫নিল 'এন' নিকিগুরনিল 'নিল' আহলুওয়ালিয়া
২০০৬ধুম ২আলী আকবর ফাতেহ খান
২০১০পেয়ার ইমপসিবলঅভয় শর্মাপ্রযোজক, লেখক
২০১২কুচি কুচি হোতা হেঅ্যানিমেশন ছবি
২০১৩ধুম ৩আলী আকবর ফাতেহ খানঅভিনেতা
২০১৪গ্রেজ অব মোনাকো (ছবি)  প্রযোজক
২০১৪দ্য লঙ্গেস্ট উইক  প্রযোজক

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "টাইমস অব ইন্ডিয়া"। ১৫ অক্টোবর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২১ অক্টোবর ২০১২
  2. "ছোট হয়েও বড় যারা"। সংগ্রহের তারিখ ১৬ জুন ২০১৭

বহিঃসংযোগ

[সম্পাদনা]