বিষয়বস্তুতে চলুন

উত্তরা সরকারি কলেজ

(উত্তরা সরকারি কলেজ, ঢাকা থেকে পুনর্নির্দেশিত)
উত্তরা সরকারি কলেজ, ঢাকা
প্রাক্তন নাম
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সরকারি মহাবিদ্যালয়
নীতিবাক্যজ্ঞানের জন্যে এসো, সেবার জন্যে বেরিয়ে যাও
ধরনসরকারি মহাবিদ্যালয়
স্থাপিত জুন ২০১৩; ১৩ বছর আগে (2013-06-01)
ইআইআইএন১৩৬৫৭৯ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
অধ্যক্ষড. মো: আবদুল কুদ্দুস সিকদার
শিক্ষায়তনিক ব্যক্তিবর্গ
৫৩
শিক্ষার্থী১৮৮১
ঠিকানা
দক্ষিণখান, উত্তরা
, ,
১২৩০
,
২৩°৫১′০৯″ উত্তর ৯০°২৪′৩৮″ পূর্ব / ২৩.৮৫২৩৬২১° উত্তর ৯০.৪১০৫৪৬৬° পূর্ব / 23.8523621; 90.4105466
শিক্ষাঙ্গনসিটি কর্পোরেশন এলাকা, ১ একর (০.৪০ হেক্টর)
ভাষাবাংলা
পোশাকের রঙ  সাদা,   ছাই
ওয়েবসাইটwww.jjbbsmrgc.edu.bd
মানচিত্র

উত্তরা সরকারি কলেজ, ঢাকা (পূর্বনাম: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সরকারি মহাবিদ্যালয়) বাংলাদেশের রাজধানীর উত্তরা নগরের একটি সরকারি মহাবিদ্যালয়। ২০১৩ সালে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানটি দক্ষিণখান সড়কের পাশে অবস্থিত। বর্তমানে এখানে ঢাকা শিক্ষা বোর্ডের অধীন একাদশ ও দ্বাদশ শ্রেণিতে ১৮৮১ জন শিক্ষার্থী শিক্ষাগ্রহণ করছে।

ইতিহাস

[সম্পাদনা]

২০১৩ সালের জুনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সরকারি মহাবিদ্যালয় নামে কলেজটি প্রতিষ্ঠা হয়। ২০২৫ সালের ২৫ মে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার উত্তরা সরকারি কলেজ, ঢাকা নামে কলেজটির নাম পরিবর্তন করে।[][]

শিক্ষাক্রম

[সম্পাদনা]

একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা এখানে পড়াশুনা করে। এইচ এস সি পরিক্ষার জন্য এ কলেজে ৩ টি গ্রূপ আছে বিজ্ঞান বিভাগ, ব্যবসায় শিক্ষা বিভাগ ও মানবিক বিভাগ।[] বিজ্ঞান বিভাগে ৩৫০টি, ব্যবসা বিভাগে ৩৫০টি এবং মানবিক বিভাগে ৩২০টি আসন সংখ্যা রয়েছে।

শিক্ষার্থী

[সম্পাদনা]

২০২৪ সালের ব্যানবেইসের তথ্যানুসারে ১৮৮১ জন শিক্ষার্থী অধ্যয়ন করছে, যার ১০৫৪ জন বালিকা শিক্ষার্থী।

সহশিক্ষা কার্যক্রম

[সম্পাদনা]

হিগস বোসন সায়েন্স ক্লাব নামে কলেজটির বিজ্ঞান ক্লাব রয়েছে। ডায়ালেক্টিক ডিবেটিং ক্লাব নামে একটি বিতর্ক ক্লাবও রয়েছে। যা ২০২৩ সালে প্রতিষ্ঠা করা হয়। কৃষ্টি সাংস্কৃতিক ক্লাব হলো উত্তরা সরকারি কলেজ-ভিত্তিক একটি সাংস্কৃতিক ক্লাব, যা ২০২৪ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। বর্তমানে এটির নাম রাখা হয়েছে "উত্তরা সরকারি কলেজ সাংস্কৃতিক ক্লাব"। এছাড়াও সেপ্টেম্বর ২০২৫ এ " উত্তরা সরকারি কলেজ ফটোগ্রাফি ক্লাব" প্রতিষ্ঠিত হয়। এছাড়া ২০২৬ সালে প্রতিষ্ঠিত হয় "উত্তরা সরকারি কলেজ কুইজ ক্লাব"।

এছাড়াও কলেজে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি এবং বাংলাদেশ স্কাউটসের কার্যক্রম চালু আছে।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "শিক্ষা প্রতিষ্ঠানসমূহের নাম পরিবর্তন" (পিডিএফ)shed.portal.gov.bd। শিক্ষা মন্ত্রনালয়। ৩০ মে ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩০ মে ২০২৫
  2. "৬৮ কলেজের নাম পরিবর্তন"প্রথম আলো। ২৮ মে ২০২৫। সংগ্রহের তারিখ ৩০ মে ২০২৫
  3. "About Us"jjbbsmrgc.edu.bd। ৩ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৮ জানুয়ারি ২০১৮

বহিঃসংযোগ

[সম্পাদনা]