বিষয়বস্তুতে চলুন

উকিল বাড়ি জামে মসজিদ

উকিল বাড়ি জামে মসজিদ

উকিল বাড়ি জামে মসজিদ

উকিল বাড়ি জামে মসজিদ বাংলাদেশ-এ অবস্থিত
উকিল বাড়ি জামে মসজিদ
উকিল বাড়ি জামে মসজিদ
বাংলাদেশে অবস্থান
স্থানাঙ্ক: ২২°৪৪′০২″ উত্তর ৯১°৫০′২২″ পূর্ব / ২২.৭৩৩৯৭৬৪৫৬৪৪৩৬২৪° উত্তর ৯১.৮৩৯৫৬৪৭৯৭২৬৬৭২° পূর্ব / 22.733976456443624; 91.83956479726672
অবস্থান চট্টগ্রাম, বাংলাদেশ
প্রতিষ্ঠিত প্রায় ২৫০ বছর আগে
শাখা/ঐতিহ্য সুন্নি
স্থাপত্য তথ্য
ধরন মুঘল স্থাপত্য
গম্বুজ ৩

উকিল বাড়ি জামে মসজিদ চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নে অবস্থিত একটি মোগল আমলে নির্মিত মসজিদ। স্থানীয় ভাষায় মসজিদটিকে উইল্লেরোবাড়ি মসজিদ নামেও ডাকা হয়। জনশ্রুতি অনুযায়ী, মসজিদ নির্মাণ করেছেন তৎকালীন জমিদার মনোহর আলী প্রকাশ বোচা উকিল।[১]

ইতিহাস

[সম্পাদনা]

মনোহর আলী নামক এক উকিল গৌর প্রদেশ থেকে আসেন ফটিকছড়িতে। তিনি একজন আইনজীবী ছিলেন। তিনি ফটিকছড়িতে এসে এই মসজিদটি নির্মাণ করেন। চট্টগ্রামের বাকলিয়ার তারাকা মিস্ত্রি এই মসজিদটি নির্মাণ করেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধচলাকালে মসজিদটির পাশে অবস্থিত মুসাফিরখানায় মুক্তিযোদ্ধারা আশ্রয় নিয়েছিল। জমিদার মনোহর আলী প্রায় একশ একর জমি ওয়াকফ করে যান মসজিদের রক্ষণাবেক্ষণ, মুসাফিরখানা পরিচালনা ও মুসল্লী খানার খরচের জন্য। বর্তমানে তার ৮ম বংশধররা মসজিদটির দেখাশুনা করছেন। ৮ম বংশধরের একজন সদস্য হাবিবুল্লাহ চৌধুরী বলেন ২৫০ বছরেরও আগে মসজিদটি নির্মাণ করা হয়েছিল। তারাই বর্তমানে মসজিদ, মুসাফিরখানার দায়িত্ব পালন করে যাচ্ছেন।[১][২]

নির্মাণশৈলি

[সম্পাদনা]

লোহা ও সিমেন্ট ছাড়া ৭০-৮০ প্রকার উপাদান দিয়ে মসজিদটি নির্মাণ করা হয়েছে। বর্গাকার ইটসহ আরও কিছু উপাদানও ব্যবহৃত হয়েছে। মসজিদের ওপরে রয়েছে গম্বুজ, দুই পাশে মাঝারি আকারের গম্বুজ এবং ছোট-বড় ১৮টি মিনার। মসজিদের সামনে রয়েছে পুকুর। একসময় মসজিদের পাশে ছিল মুসাফিরখানা ও নোঙরখানা। কিন্তু বর্তমানে তা বিলুপ্ত।[১]

চিত্রশালা

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 3 Nayan; Azadi, Dainik (৬ এপ্রিল ২০২৪)। "আড়াইশ বছরের পুরনো দৃষ্টিনন্দন উকিল বাড়ি জামে মসজিদ"। দৈনিক আজাদী (মার্কিন ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৬ মে ২০২৬।
  2. ↑ Pratidin, Bangladesh (৬ মে ২০২২)। "চট্টগ্রামে প্রাচীন ও নান্দনিক মসজিদ |"। bd-pratidin.com। ২৬ মে ২০২৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৬ মে ২০২৬।