উইলিয়াম সিয়ার্স (চিকিৎসক)
উইলিয়াম সিয়ার্স | |
|---|---|
| জন্ম | উইলিয়াম পেনটন সিয়ার্স ৯ ডিসেম্বর ১৯৩৯ |
| জাতীয়তা | মার্কিন |
| অন্যান্য নাম | ড. বিল |
| মাতৃশিক্ষায়তন | সেন্ট লুইস বিশ্ববিদ্যালয় |
| পেশা | শিশু বিশেষজ্ঞ ও লেখক |
| পরিচিতির কারণ | অ্যাটাচমেন্ট প্যারেন্টিং-এর প্রচার |
উল্লেখযোগ্য কর্ম | দ্য বেবি বুক |
| দাম্পত্য সঙ্গী | মার্থা |
| সন্তান | ৮, রবার্ট সিয়ার্সসহ |
উইলিয়াম পেন্টন সিয়ার্স (জন্ম ৯ ডিসেম্বর ১৯৩৯), যিনি ডক্টর বিল নামেও পরিচিত, একজন মার্কিন শিশু বিশেষজ্ঞ এবং সন্তান লালন-পালন বিষয়ক বইয়ের লেখক। সিয়ার্স একজন সেলিব্রিটি ডাক্তার এবং বিভিন্ন টেলিভিশন টক শোতে অতিথি হিসেবে উপস্থিত থাকেন।
সিয়ার্স আত্মিক বন্ধন দৃঢ় করার মতাদর্শের একজন অন্যতম প্রবক্তা এবং এই মতাদর্শকে জনপ্রিয় করে তোলা দ্য বেবি বুক বইটির লেখক হিসেবে সর্বাধিক পরিচিত।[১] তিনি শিশুকে স্তন্যদান,বাবা-মায়ের সাথে একই বিছানায় ঘুমানো এবংকোলে রাখার মতো বিষয়গুলোর ওপর গুরুত্বারোপ করেন। তার অভিভাবকত্ব সংক্রান্ত পরামর্শগুলো বেশ প্রভাবশালী হলেও, এগুলো পালন করা অনেক বেশি শ্রমসাধ্য বা কষ্টকর হওয়ায় সমালোচনার মুখেও পড়েছে এবং কিছু লোক এটিকে একটি ফ্যাড হিসাবে বর্ণনা করেছেন।[২][৩]
জীবনের প্রথমার্ধ
[সম্পাদনা]উইলিয়াম সিয়ার্স আলটন, ইলিনযয়ে, প্রকৌশলী লুসিল এবং উইলার্ড সিয়ার্সের ঘরে জন্ম গ্রহণ করেন।[৪] উইলিয়ামের বয়স যখন এক মাস, তখন তার বাবা চলে যান, তারপর লুসিল তার বাবা-মায়ের সাথে আবার বসবাস শুরু করেন। তার মা তাকে একজন ক্যাথলিক হিসেবে লালন-পালন করেন, যা তার পরবর্তী পেশাগত পথ এবং পিতামাতার তত্ত্বগুলিকে প্রভাবিত করেছিল। হাইস্কুল শেষ করার পর, তিনি ইউনিভার্সিটি অব সেন্ট মেরি অব দ্য লেক/মুন্ডেলেইন সেমিনারিতে পাদ্রী হওয়ার জন্য পড়াশোনা করেন কিন্তু একটি পরিবার গড়ার ইচ্ছার কারণে তিনি পড়াশোনা ছেড়ে দেন।[১]
১৯৬২ সালে সেন্ট লুইস ইউনিভার্সিটি থেকে স্নাতক হওয়ার পর, তিনি মেডিকেল স্কুলে ভর্তি হন এবং একটি ক্যাথলিক স্কুলে জীববিজ্ঞান পড়ানো শুরু করেন। মেডিসিন পড়ার সময়, তিনি তার স্ত্রী মার্থার সাথে দেখা করেন, যিনি বিশ্ববিদ্যালয়ের একজন নার্স ছিলেন। দম্পতির মোট আটটি সন্তান ছিল, যাদের মধ্যে একজন ডাউন সিন্ড্রোমে আক্রান্ত। সিয়ার্স তার পিতৃত্বের অভিজ্ঞতাকে প্যারেন্টিং এবং শিশু বিকাশ সম্পর্কে তার অনেক তত্ত্বের অনুপ্রেরণা হিসেবে উল্লেখ করেছেন।[১]
কর্মজীবন
[সম্পাদনা]সিয়ার্স যখন একটি ছোট শহরের শিশু বিশেষজ্ঞ হিসেবে কাজ করতেন, তখন থেকেই তিনি লেখালেখি শুরু করেন।[৫] ১৯৮২ সালে, উইলিয়াম এবং মারথা সন্তান লালন-পালনের উপর তাদের প্রথম বই প্রকাশ করেন, যদিও এটি পরে ১৯৯৩ সালে উইলিয়ামের দ্য বেবি বুক এর ব্যাপক সাফল্যের কাছে সেটি আড়ালে পড়ে যায়। এই বইটিতে 'অ্যাটাচমেন্ট প্যারেন্টিং' বা নিবিড় বন্ধনভিত্তিক লালন-পালনের গুরুত্ব সম্পর্কে অনেক দাবি করা হয়েছে এবং শিশু হাঁটা শিখার বয়স পর্যন্ত বুকের দুধ খাওয়ানো ও শিশুকে শরীরের সাথে জড়িয়ে রাখার পক্ষে মত দেওয়া হয়েছে। সিয়ার্সের মতে, একটি আন্তর্জাতিক প্যারেন্টিং কনফারেন্সে জাম্বিয়ার দুজন নারীর সাক্ষাৎকার নেওয়ার পর তিনি এই সিদ্ধান্তে পৌঁছান যে—মা ও শিশুর মধ্যে সুদৃঢ় সম্পর্ক গড়ে তোলার জন্য শিশুকে শরীরের সাথে জড়িয়ে রাখা বা কোলে রাখা অপরিহার্য।[৬] সিয়ার্স পরে বলেছিলেন যে তিনি জিন লিডলফ-এর ১৯৭৫ সালের বই দ্য কন্টিনিউয়াম কনসেপ্ট পড়ার পরে তার অনেক ধারণা বিকাশ করেছিলেন, যা দাবি করেছিল যে দক্ষিণ আমেরিকার আদিবাসী জনগণের মধ্যে লালিত-পালিত শিশুরা তাদের পশ্চিমা প্রতিপক্ষদের তুলনায় বেশি ভাল আচরণ করত কারণ শৈশবকালে তাদের ক্রমাগত বহন করা হত।[১][৩]
বেবি বুক-এর সাফল্যের পর সিয়ার্সকে প্রখ্যাত শিশুবিশেষজ্ঞ বেঞ্জামিন স্পক-এর সাথে তুলনা করা শুরু হয়। সিয়ার্স মা-বাবার সাথে শিশুর একই বিছানায় ঘুমানোর যে জোরালো সমর্থন করেন। একই বিছানায় ঘুমানোর ব্যাপারে সিয়ার্সের জোরালো সমর্থন তাকে রিচার্ড ফার্বার[৫]-এর মুখোমুখি অবস্থানে দাঁড় করিয়ে দেয়। ফার্বার মা-বাবাদের পরামর্শ দিতেন যেন তারা শিশুকে কান্নার মাধ্যমে নিজে নিজে শান্ত হয়ে ঘুমানোর সুযোগ দেন। পরবর্তীতে ২০০৬ সালে 'ডে টু ডে'-এর একটি পর্বে এই বিতর্ক নিয়ে পুনরায় আলোচনার সময় উভয় লেখকই আরও মধ্যপন্থা অবলম্বন করেন। সেখানে তারা স্বীকার করে নেন যে, ভিন্ন ভিন্ন মা-বাবার ক্ষেত্রে ভিন্ন ভিন্ন পদ্ধতি কার্যকর হতে পারে।[৭]
সিয়ার্স বোস্টনের শিশু হাসপাতাল এবং টরন্টোয় সিক কিডস হাসপাতালে মেডিকেল রেসিডেন্সি সম্পন্ন করেন। ২০০৪ সালে, তিনি ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া, আরভাইনে শিশু চিকিৎসা বিভাগের একজন সহযোগী ক্লিনিক্যাল অধ্যাপক ছিলেন।[৮]
তিনি বেবিটক এবং 'প্যারেন্টিং' ম্যাগাজিনগুলোর চিকিৎসা ও শিশু লালন-পালন বিষয়ক পরামর্শদাতা এবং প্যারেন্টিং.কম ওয়েবসাইটের শিশুবিশেষজ্ঞ হিসেবে দায়িত্ব পালন করেন।[৯] সিয়ার্স বিভিন্ন টেলিভিশন শোতে অতিথি হয়েছেন: ২০/২০, ডোনাহিউ, গুড মর্নিং আমেরিকা, ওপ্রাহ উইনফ্রে, সিবিএস দিস মর্নিং, সিএনএন, টুডে শো এবং ডেটলাইন।[তথ্যসূত্র প্রয়োজন]
সিয়ার্স এবং তার পরিবারের সদস্যরা জুস প্লাস ডায়েটারি সাপ্লিমেন্টের ডিস্ট্রিবিউটর এবং মুখপাত্র, যা সিয়ার্স তার ওয়েবসাইটে প্রচার করেন।[১০] ন্যাশনাল সেফটি অ্যাসোসিয়েটস (এনএসএ), যে কোম্পানি জুস প্লাস বাজারজাত করে, তারা জুস প্লাস গামিজ প্রচারের বিজ্ঞাপনে বিল সিয়ার্সের প্রশংসাপত্র ব্যবহার করেছিল। এপ্রিল ২০০৫ সালে, বেটার বিজনেস ব্যুরো-এর ন্যাশনাল অ্যাডভারটাইজিং ডিভিশন এই মত দেয় যে বিজ্ঞাপনগুলি ভুলভাবে ইঙ্গিত দেয় "যে গামিজ কম চিনিযুক্ত এবং ফল ও শাকসবজির একটি পুষ্টিকর বিকল্প"। ফলস্বরূপ, এনএসএ "তার বিজ্ঞাপন সংশোধন করার" এবং গামিজকে "ফল ও শাকসবজির পরের সেরা জিনিস" বলা বন্ধ করার প্রতিশ্রুতি দেয়।[১১]
সিয়ার্স একটি "হেলথ কোচ" সার্টিফিকেশন ওয়েবসাইট, দ্য ডক্টর সিয়ার্স ওয়েলনেস ইনস্টিটিউট পরিচালনা করেন।[১২]
২০১২ সালে, টাইম সিয়ার্সের জীবন ও কাজের প্রভাব নিয়ে "দ্য ম্যান হু রেমেড মাদারহুড" শিরোনামে একটি কভার স্টোরি প্রকাশ করে। এই প্রতিবেদনে সিয়ার্সের জীবন ও কর্মজীবন নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়েছিল।[১]
ব্যক্তিগত জীবন
[সম্পাদনা]১৯৯৭ সালে, সিয়ার্সকে তৃতীয় পর্যায়ের কোলন ক্যান্সার ধরা পড়ে, যা চিকিৎসার পরে নিরাময় হয়। সিয়ার্স এবং তার স্ত্রী মার্থা, একজন রেজিস্টার্ড নার্স, তাদের আটটি সন্তান রয়েছে। তাদের তিনটি সন্তানও ডাক্তার হয়েছে: জিম (সবচেয়ে বড়), যিনি দ্য ডক্টরস এর সহ-আয়োজক, রব (দ্বিতীয় সবার বড়), এবং পিটার।[১]
২০০৯ সাল অনুযায়ী, সিয়ার্স সান ক্লেমেন্টে, ক্যালিফোর্নিয়াতে বাস করেন এবং তার ছেলেদের সাথে ক্যাপিস্ট্রানো বিচ, ক্যালিফোর্নিয়ায় একটি ব্যক্তিগত চিকিৎসা প্রতিষ্ঠান (সিয়ার্স ফ্যামিলি পেডিয়াট্রিক্স) পরিচালনা করেন।[১৩]
প্রতিক্রিয়া
[সম্পাদনা]২০১২ সাল পর্যন্ত, সিয়ার্স ৪০ টিরও বেশি কাজ প্রকাশ করেছিলেন,[১৪] যা ১৮টি ভাষায় অনূদিত হয়েছে।[১৫] সিয়ার্সের রচনাগুলো অ্যাটাচমেন্ট প্যারেন্টিং চর্চাকে উৎসাহিত করে, যা মানসিক প্রাপ্যতা ও প্রবেশগম্যতার গুরুত্বের উপর জোর দেয়।[১৬][১৭]
সিয়ার্সকে এমন লালন-পালন কৌশল সুপারিশ করার জন্য সমালোচনার মুখে পড়তে হয়েছে যা পিতামাতার, বিশেষত মায়েদের জন্য যাদের তিনি তাদের শিশুদের সাথে বাড়িতে থাকার পরামর্শ দেন, তাদের জন্য "বোঝাস্বরূপ" বা চাহিদাপূর্ণ।[৩][৬][১৮][১৯] অ্যাটাচমেন্ট প্যারেন্টিংকে কিছু লোক দ্বারা একটি ফ্যাড হিসেবেও বর্ণনা করা হয়েছে।[২]
নির্বাচিত কাজ
[সম্পাদনা]- নাইটটাইম প্যারেন্টিং (১৯৮৫)
- দ্য বেবি বুক (১৯৯৩)
- দ্য ডিসিপ্লিন বুক (১৯৯৫)
- এসআইডিএস: আ প্যারেন্টস গাইড টু আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড প্রিভেন্টিং সাডেন ইনফ্যান্ট ডেথ সিন্ড্রোম (১৯৯৬)
- দ্য কমপ্লিট বুক অফ ক্রিশ্চিয়ান প্যারেন্টিং অ্যান্ড চাইল্ড কেয়ার: আ মেডিকেল অ্যান্ড মরাল গাইড টু রেইজিং হ্যাপি হেলদি চিলড্রেন (১৯৯৭)
- দ্য অ্যাটাচমেন্ট প্যারেন্টিং বুক (২০০১)
- দ্য সাকসেসফুল চাইল্ড: হোয়াট প্যারেন্টস ক্যান ডু টু হেল্প কিডস টার্ন আউট ওয়েল (২০০২)
- দ্য প্রিম্যাচুর বেবি বুক: এভরিথিং ইউ নিড টু নো অ্যাবাউট ইওর প্রিম্যাচুর বেবি ফ্রম বার্থ টু এইজ ওয়ান (২০০৪)
- দ্য হেলথিয়েস্ট কিড ইন দ্য নেবারহুড (২০০৬)
- দ্য প্রেগন্যান্সি বুক
- দ্য বার্থ বুক
- প্যারেন্টিং দ্য ফাসি বেবি
- দ্য এ.ডি.ডি. বুক
- দ্য ব্রেস্টফিডিং বুক
- দ্য ফ্যামিলি নিউট্রিশন বুক
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 3 4 5 6 "The Man Who Remade Motherhood"। Time (ইংরেজি ভাষায়)। ৩০ নভেম্বর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩০ নভেম্বর ২০২১।
- 1 2 Pollitt, Katha (১৬ মে ২০১২)। "Attachment Parenting: More Guilt for Mother"। The Nation (মার্কিন ইংরেজি ভাষায়)। আইএসএসএন 0027-8378। সংগ্রহের তারিখ ৯ ডিসেম্বর ২০২১।
- 1 2 3 Abel, Heather (৩১ জানুয়ারি ২০১৮)। "The Baby, the Book, and the Bathwater"। The Paris Review (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১ ডিসেম্বর ২০২১।
- ↑ Contemporary Authors (ইংরেজি ভাষায়)। Cengage Gale। নভেম্বর ২০১১। আইএসবিএন ৯৭৮-০-৭৮৭৬-৬৭১৫-৩।
- 1 2 "William Sears proposes a kinder, gentler parental model; Caring: The physician believes in forming a strong parent-child attachment."। Baltimore Sun (ইংরেজি ভাষায়)। ২০ জুন ১৯৯৯। সংগ্রহের তারিখ ১ ডিসেম্বর ২০২১।
- 1 2 "Why I Hate Dr. Sears"। Brain, Child (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৯ ডিসেম্বর ২০২১।
- ↑ "Dr. Ferber Revisits His 'Crying Baby' Theory"। NPR.org (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১ ডিসেম্বর ২০২১।
- ↑ FOXNews.com – Asthma Out of Control in America's Kids – Health News
- ↑ AskDrSears.com – Dr. Bill
- ↑ Sears, Dr Bill (৮ আগস্ট ২০১৩)। "Juice Plus+"। Ask Dr Sears (মার্কিন ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩০ নভেম্বর ২০২১।
- ↑ "How product testimonials bend the rules"। জুলাই ২১, ২০০৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ অক্টোবর ১৫, ২০০৬।
{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: বট: মূল ইউআরএলের অবস্থা অজানা (লিঙ্ক), Consumer Reports, January 2006 - ↑ "About Us | Dr. Sears Wellness Institute"। Dr. Sears Wellness Institute (মার্কিন ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১ নভেম্বর ২০১৮।
- ↑ Meet the Doctors – Dr. James Sears
- ↑ Pickert, Kate (১০ মে ২০১২)। "Meet Dr. Bill Sears, the Man Who Remade Motherhood"। Time (মার্কিন ইংরেজি ভাষায়)। আইএসএসএন 0040-781X। সংগ্রহের তারিখ ৩০ নভেম্বর ২০২১।
- ↑ Kluger, Jeffrey (১০ মে ২০১২)। "The Science Behind Dr. Sears: Does It Stand Up?"। Time (মার্কিন ইংরেজি ভাষায়)। আইএসএসএন 0040-781X। সংগ্রহের তারিখ ৩০ নভেম্বর ২০২১।
- ↑ Farhi, Paul (১০ মে ২০১২)। "Time cover milks shocking image (photo)"। Washington Post (মার্কিন ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩০ নভেম্বর ২০২১।
- ↑ "The Seven B's of Attachment Parenting, Um, with Some Commentary"। HuffPost (ইংরেজি ভাষায়)। ৪ এপ্রিল ২০১৪। সংগ্রহের তারিখ ৩০ নভেম্বর ২০২১।
- ↑ Singal, Jesse (৪ এপ্রিল ২০১৬)। "Is Attachment Parenting a Plot to Force Women Back Into the Home?"। The Cut (মার্কিন ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১ ডিসেম্বর ২০২১।
- ↑ Strauss, Elissa (৮ জুলাই ২০১৬)। "Attachment Theory Is Far More Forgiving Than Dr. Sears Makes It Seem"। Slate Magazine (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩০ নভেম্বর ২০২১।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- দাপ্তরিক ওয়েবসাইট

- Interview with Dr. William Sears about The Discipline Book, All About Kids! TV Series #201 (1995)