বিষয়বস্তুতে চলুন

উইলিয়াম বোডকিন (বিচারক)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
উইলিয়াম বোডকিন, ১৮৬১ সালের প্রতিকৃতি
উইলিয়াম বোডকিনের সমাধি, হাইগেট কবরস্থান, লন্ডন

স্যার উইলিয়াম হেনরি বোডকিন (৫ আগস্ট ১৭৯১ [] - ২৬ মার্চ ১৮৭৪ []) ছিলেন একজন ব্রিটিশ ব্যারিস্টার এবং কনজারভেটিভ পার্টির রাজনীতিবিদ যিনি বিচারক হওয়ার আগে ১৮৪১ থেকে ১৮৪৭ সাল পর্যন্ত হাউস অফ কমন্সে ছিলেন।

জীবনের প্রথমার্ধ

[সম্পাদনা]

বোডকিন ছিলেন গ্যালওয়ের পিটার বোডকিন এবং তার স্ত্রী সারার ছেলে।[] তার বাবার পরিবারের কাউন্টি গ্যালওয়ের সাথে দীর্ঘ সম্পর্ক ছিল।[]

তিনি ইসলিংটন একাডেমিতে শিক্ষিত হন এবং ১৮২৬ সালে গ্রে'স ইন-এর বারে ডাক পান।[]

কর্মজীবন

[সম্পাদনা]

বোডকিনকে তার প্রাথমিক কর্মজীবনে একজন নিলামকারী এবং গৃহ এজেন্ট হিসেবে বর্ণনা করা হয়েছে। ১৮১৮ সালে তিনি ছিলেন শীর্ষস্থানীয় প্রতিষ্ঠাতা এবং সোসাইটি ফর দ্য সাপ্রেশন অফ মেন্ডিসিটির সম্মানসূচক সচিব হন। এই পদে তিনি ১৮৩০ সাল পর্যন্ত অধিষ্ঠিত ছিলেন। ১৯২১ সাল থেকে তিনি সোসাইটির তদন্ত ও ত্রাণ অফিসের সম্ভবত অসামঞ্জস্যপূর্ণ বেতনভোগী "সহকারী ব্যবস্থাপক" হিসেবে কাজ করেন, বার্ষিক ৩০০ পাউন্ড এবং বোনাস পেতেন।[] দাবি করা হয় যে তিনি "নিজেকে একজন ব্যারিস্টার হিসেবে আত্মপ্রকাশ" করার জন্য সেই সমাজের সাথে তার কাজের মাধ্যমে সঞ্চিত সংযোগ ব্যবহার করেছিলেন।[][]

বোডকিন প্রাথমিকভাবে হোম সার্কিটে অনুশীলন করতেন। বেশিরভাগ ফৌজদারি মামলা মিডলসেক্স, ওয়েস্টমিনস্টার এবং কেন্ট সেশনসে এবং ওল্ড বেইলির কেন্দ্রীয় ফৌজদারি আদালতে নিয়েছিলেন।[] ১৮৩৪ সালে ডোভারের রেকর্ডার হিসেবে নিযুক্ত হন।[]

১৮৪১ সালের সাধারণ নির্বাচনে তিনি কেন্টের রচেস্টার বরো থেকে সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হন। লিবারেল পার্টির প্রার্থী ভিসকাউন্ট মেলগান্ডের চেয়ে মাত্র দুই ভোটের ব্যবধানে আসনটি জয়লাভ করেন।[] স্যার রবার্ট পিল কর্তৃক প্রবর্তিত মুক্ত বাণিজ্য ব্যবস্থার প্রতি সমর্থনের ফলে ১৮৪৭ সালের সাধারণ নির্বাচনে আমিবোডকিন পরাজিত হন।[][] তিনি ১৮৫২ সালের সাধারণ নির্বাচনে দাঁড়াননি।[] তবে ১৮৫৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত উপনির্বাচনে বরো থেকে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন।[]

১৮৬৭ সালে তাকে নাইট উপাধি দেওয়া হয়।[] পরে তিনি মিডলসেক্সে শান্তির বিচারপতি (জেপি) এবং মিডলসেক্সের ডেপুটি লেফটেন্যান্ট [] এবং মিডলসেক্সের দায়রা আদালতের বিচারক হন।[]

দীর্ঘ ও যন্ত্রণাদায়ক অসুস্থতার পর ১৮৭৪ সালের ২৬ মার্চ,[] বোডকিন ৮২ বছর বয়সে মারা যান।[] তাকে হাইগেট কবরস্থানে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়েছিল।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 3 4 5 6 7 Mair, Robert Henry (১৮৭০)। Debrett's Illustrated House of Commons and the Judicial Bench 1870। Dean & Son। পৃ. ৪৫৫।
  2. 1 2 Leigh Rayment's Historical List of MPs – Constituencies beginning with "R" (part 2)[নিজস্ব উৎস] [ভালো উৎস প্রয়োজন]
  3. 1 2 3 4 "The Late Sir W. H. Bodkin"। The Times। London। ২৮ মার্চ ১৮৭৪। পৃ. ৮, col C।
  4. Sargent, Epes, সম্পাদক (১৮৬৬)। Humorous Poems of Thomas Hood। Boston: Phillips, Sampson and Company।
  5. Roberts, M. J. D. (১৯৯১)। "Reshaping the Gift Relationship: The London Mendicity Society and the Suppression of Begging in England 1818-1869" (ইংরেজি ভাষায়): ২১০–২১১। আইএসএসএন 0020-8590জেস্টোর 44582135 {{সাময়িকী উদ্ধৃতি}}: উদ্ধৃতি journal এর জন্য |journal= প্রয়োজন (সাহায্য)
  6. "Society for the Suppression of Mendicity"UCL Bloomsbury Project। University College, London। সংগ্রহের তারিখ ১১ অক্টোবর ২০২৩[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  7. 1 2 3 Craig, F. W. S. (১৯৮৯)। British parliamentary election results 1832–1885 (2nd সংস্করণ)। Parliamentary Research Services। পৃ. ২৫৮আইএসবিএন ০-৯০০১৭৮-২৬-৪
  8. "From the LONDON GAZETTE, Tuesday, Aug. 6"। The Times। London। ৭ আগস্ট ১৮৬৭। পৃ. ৩, col A।
  9. "The Late Sir William Bodkin.-The mortal"। The Times। London। ২ এপ্রিল ১৮৭৪। পৃ. ৫, col B।

বহিঃসংযোগ

[সম্পাদনা]
যুক্তরাজ্যের সংসদ (১৮০১বর্তমান)
পূর্বসূরী
Thomas Hobhouse
Ralph Bernal
Member of Parliament for Rochester
18411847
সাথে: James Douglas Stoddart Douglas
উত্তরসূরী
Ralph Bernal
Thomas Twisden Hodges
  1. Bodkin's position with the Society for the Suppression of Mendicity is celebrated in Thomas Hood's poem "To H. Bodkin, Esq." in Humorous Poems of Thomas Hood (1866)[]
উদ্ধৃতি ত্রুটি: "lower-alpha" নামক গ্রুপের জন্য <ref> ট্যাগ রয়েছে, কিন্তু এর জন্য কোন সঙ্গতিপূর্ণ <references group="lower-alpha"/> ট্যাগ পাওয়া যায়নি