উইলমট আব্রাহাম পেরেরা
উইলমট আব্রাহাম পেরেরা | |
|---|---|
| চীনে শ্রীলঙ্কার রাষ্ট্রদূত | |
| কাজের মেয়াদ ১৯৫৭ – ১৯৫৮ | |
| পূর্বসূরী | খালি |
| উত্তরসূরী | উইলিয়াম গোপালাওয়া |
| কাজের মেয়াদ ২০ সেপ্টেম্বর ১৯৪৭ – ১০ এপ্রিল ১৯৫৬ | |
| ব্যক্তিগত বিবরণ | |
| জন্ম | ১২ জুন ১৯০৫ পানাদুরা কালুতারা জেলা ব্রিটিশ সিলন |
| মৃত্যু | ১৯৭৩ |
| জাতীয়তা | শ্রী লঙ্কান |
| রাজনৈতিক দল | বিপ্লবকারী শ্রীলঙ্কা সম সমাজ পার্টি |
| অন্যান্য রাজনৈতিক দল | শ্রীলঙ্কা সম সমাজ পার্টি |
| দাম্পত্য সঙ্গী | এসমে পেরেরা আবেওয়ার্দেনা |
| সন্তান | এনোকা (কন্যা) অজিত এফ পেরেরা (পুত্র) |
| বাসস্থান | হোরানা |
| প্রাক্তন শিক্ষার্থী | রয়েল কলেজ, কলম্বো |
| পেশা | রাবার বৃক্ষরোপণকারী |
উইলমট আব্রাহাম পেরেরা ( ১২ জুন ১৯০৫ - ১৯৭৩) ছিলেন দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কার একজন রাষ্ট্রনায়ক এবং জনহিতৈষী। ১৯৯৩ খ্রিস্টাব্দে তাকে জাতীয় বীর ঘোষণা করা হয়। শ্রীলঙ্কার সংসদ সদস্য এবং চীনে সিলনের প্রথম রাষ্ট্রদূত ছিলেন তিনি। [১][২]
জন্ম ও প্রারম্ভিক জীবন
[সম্পাদনা]উইলমট আব্রাহাম পেরেরার জন্ম ১৯০৫ খ্রিস্টাব্দের ১২ জুন ব্রিটিশ শাসিত সিলন অধুনা শ্রীলঙ্কার পশ্চিম প্রদেশের কালুতারা জেলার পানাদুরা'র এক ধনাঢ্য পরিবারে। পিতা এম. আব্রাহাম পেরেরা 'রায়গাম' এবং 'পাসদুন' কাউন্টিতে রাবারের রাজা হিসাবে পরিচিত ছিলেন। তার রাবার বাগান থেকে প্রাপ্ত বিশাল আয়ের কারণে তিনি এলাকার সবচেয়ে ধনী ব্যক্তি ছিলেন। তার পিতামহ-পিতামহী ছিলেন জেরামিয়াস ডায়াস এবং সেলেস্টিনা ডায়াস। মাতামহী ১৯১৭ খ্রিস্টাব্দে কলম্বোয় বালিকাদের জন্য 'বিশাখা বিদ্যালয়' প্রতিষ্ঠা করেন। উইলমট আব্রাহাম পেরেরা পেরেরা প্রথমে পানাদুরার 'সিরিল জনস কলেজ' এবং পরে কলম্বোর 'রয়্যাল কলেজ'-এ পড়াশোনা করেন।[৩] উইলমটের প্রত্নতত্ত্ব নিয়ে পড়াশোনার ইচ্ছা ছিল। কিন্তু পিতার মৃত্যুর কারণে তার সম্পত্তির দেখাশোনা করতে বাধ্য হন এবং রাবার বাগানের মালিক ও উৎপাদনকারী হন।
সমাজসেবা এবং পরোপকারী
[সম্পাদনা]পিতার মৃত্যুর পর তিনি পারিবারিক রাবার বাগানের ব্যবস্থাপনা হাতে নিয়ে নিজে রাবার চাষে যুক্ত হয়ে একজন উৎপাদনকারী হন। এই কাজের মধ্যে ব্যস্ত থেকেও সমাজসেবা ও জনহিতকর কাজে নিজেকে নিয়োজিত রাখেন। নিজের এলাকার রায়গ্রাম কোরালে প্রথম গ্রামীণ উন্নয়ন সমিতি গঠন করেন। রবীন্দ্রনাথ ঠাকুরের আদর্শে অনুপ্রাণিত হয়ে পল্লী উন্নয়ন ও শিক্ষার জন্য শান্তিনিকেতনের আদলে শ্রী পালি ট্রাস্ট গঠন করেন এবং ১৯৩৪ খ্রিস্টাব্দে হোরানায় শ্রী পালি কলেজ প্রতিষ্ঠা করেন।[১][৪] উইমট আব্রাহাম পিয়েরার মৃত্যুর পর বহু ভবনসহ শ্রী পালি ট্রাস্টের সম্পত্তি তার স্মৃতিতে কলম্বো বিশ্ববিদ্যালয়কে দান করা হয়। এটি পরে কলম্বো বিশ্ববিদ্যালয়ের শ্রী পালি ক্যাম্পাসে পরিণত করা হয়েছিল।[৩] এছাডাও, পানাদুরায় তার পৈতৃক বাড়িটি শ্রী সুমঙ্গলা গার্লস্ স্কুলকে দান করা হয়।
রাজনৈতিক জীবন
[সম্পাদনা]১৯৩৩ খ্রিস্টাব্দে তার বাসভবনে সুরিয়া-মল আন্দোলনের সূচনা হয়েছিল। ১৯৩৫ খ্রিস্টাব্দে লঙ্কা সমা সমাজ পার্টি প্রতিষ্ঠাতা-সদস্য হন এবং শ্রীলঙ্কার ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করেন। ১৯৪৭ খ্রিস্টাব্দে শ্রীলঙ্কার সাধারণ নির্বাচনে তিনি মাতুগামা নির্বাচন ক্ষেত্র হতে নিরপেক্ষ সমাজতান্ত্রিক প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করে সিলনের প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন "মুক্ত শিক্ষার জনক" সিডাব্লিউডাব্লিউ কান্নাঙ্গারা। ১৯৫২ খ্রিস্টাব্দের সাধারণ নির্বাচনেও বিপ্লবকারি লঙ্কা সম সমাজ পার্টির প্রার্থী হয়ে ডি ডি অথুলথমুদালিকে পরাজিত করে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন। তবে তিনি অল্প সময়ের জন্য বিপ্লবকারি সম সমাজ পার্টির সদস্য ছিলেন।[৪]
১৯৫৭ খ্রিস্টাব্দে গণপ্রজাতন্ত্রী চীনের সঙ্গে শ্রীলঙ্কার কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হলে তিনি চীনে প্রথম শ্রীলঙ্কার রাষ্ট্রদূত নিযুক্ত হন এবং ১৯৬০ খ্রিস্টাব্দ পর্যন্ত দায়িত্ব পালন করেন। তাঁর স্থলাভিষিক্ত হন উইলিয়াম গোপালাওয়া। তিনি দেশের উচ্চশিক্ষা কমিশনের চেয়ারম্যানের দায়িত্ব ছাড়াও ১৯৬১ খ্রিস্টাব্দে তিনিই প্রথম বেতন ও ক্যাডার কমিশন তথা ‘উইলমট আব্রাহাম পেরেরা কমিশন’-এর প্রধান নিযুক্ত হন।[৫]
পারিবারিক জীবন ও জীবনাবসান
[সম্পাদনা]উইলমট আব্রাহাম পেরেরা গলের এক ধনী পরিবারের মহিলা এবং চার্লস হেনরি ডি সোয়েসার নাতনী এসমে পেরেরা আবেওয়ার্দেনাকে বিবাহ করেন। তাদের দুই সন্তানের এক কন্যা এনোকা এবং পুত্র অজিত এফ পেরেরা।[১] উইলমট আব্রাহাম পেরেরা ১৯৭৩ খ্রিস্টাব্দে প্রয়াত হন।
গ্যালারি
[সম্পাদনা]- উইলমট এ পেরেরা ২০ মে ১৯৩৪ তারিখে রবীন্দ্রনাথ ঠাকুরকে যখন তিনি শ্রী পালিতে ভিত্তিপ্রস্তর স্থাপন করতে আসেন তখন তাকে অভিবাদন জানান।
- উইলমট এ. পেরেরার সাথে এসডব্লিউআরডি বন্দরনায়েকে পিএম ও স্যার স্বর্ভাপালি রাধাকৃষ্ণ, প্রেস। শ্রী পালি সফরের সময় ভারতের
- উইলমট এ. পেরেরা সিলনের ১ম রাষ্ট্রদূত হিসেবে চেয়ারম্যান মাওয়ের কাছে তার পরিচয়পত্র পেশ করছেন
- উইলমোট এ পেরেরা মূর্তি, শ্রী পালি ক্যাম্পাস
এছাড়াও দেখুন
[সম্পাদনা]- শ্রী পালি ক্যাম্পাস
- শ্রী পালি কলেজ
- শ্রীলঙ্কার নন-ক্যারিয়ার কূটনীতিক
- 1 2 3 The Work of Kings, H. L. Seneviratne, pp.60-64 (University of Chicago Press, 2000) আইএসবিএন ০২২৬৭৪৮৬৫০
- ↑ Sri Lanka China trade relationship ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৭ সেপ্টেম্বর ২০২৪ তারিখে, T.K.Premadasa, Asia Tribune, 2007-10-20
- 1 2 Marxists Internet Archive Encyclopedia 2020-07-31
- 1 2 FORGOTTEN HEROES BEHIND THE TRUE STORY OF FREE EDUCATION AND MISSED OPPORTUNITIES IN SRI LANKA Prabath de Silva, Daily Mirror, 21-07-2020
- ↑ Administrative Reform in Developing Nations, Ali Farazmand, p.84 (Westport, Conn.: Praeger, 2002) আইএসবিএন ০২৭৫৯৭২১২৭