উইগনার-সেইটজ কোষ
এই নিবন্ধে একাধিক সমস্যা রয়েছে। অনুগ্রহ করে নিবন্ধটির মান উন্নয়ন করুন অথবা আলাপ পাতায় বিষয়গুলো নিয়ে আলোচনা করুন।
|
ইউজিন উইগনার এবং ফ্রেডেরিক সেইটজের নামানুসারে উইগনার-সেইটজ কোষের নামকরণ করা হয়, যা একটি প্রিমিটিভ কোষ । মূলত এটি একটি স্ফটিক ল্যাটিসে ভোরোনই বিয়োজনের মাধ্যমে তৈরি করা হয়েছে। এটি স্ফটিকবিদ্যায় স্ফটিক পদার্থের বিশ্লেষণ ও গবেষণায় ব্যবহৃত হয়।

স্ফটিকের বিশেষ বৈশিষ্ট্য হলো এর পরমাণুগুলি একটি নিয়মিত ত্রিমাত্রিক বিন্যাসের মাধ্যমে সাজানো থাকে যাকে বলা হয় ল্যাটিস । স্ফটিক পদার্থের সমস্ত বৈশিষ্ট্যই এই অত্যন্ত সুশৃঙ্খল কাঠামো থেকে উদ্ভূত। এই ধরণের পর্যায়ক্রমিক কাঠামোর বিশ্লেষণ এবং অধ্যয়ন করার জন্য, একটি গাণিতিক "হ্যান্ডেল" প্রয়োজন যা এই কাঠামোর প্রতিসাম্যতা বর্ণনা করবে এবং কাঠামোর বৈশিষ্ট্য সম্পর্কে সম্যক ধারণা দিবে। উইগনার-সেইটজ কোষ হলো এটি জানার একটি উপায়।
একটি উইগনার-সেইটজ কোষ হলো একটি প্রিমিটিভ কোষের উদাহরণ, যেখানে একটি একক কোষ এবং এর ঠিক একটি ল্যাটিস বিন্দু থাকে। তবে যেকোনো ল্যাটিসের জন্য, সম্ভাব্য প্রিমিটিভ কোষের সংখ্যা অসীম এবং যেকোনো ল্যাটিসের জন্য শুধুমাত্র একটি উইগনার-সেইটজ কোষ রয়েছে।
প্রতিসাম্যতা
[সম্পাদনা]ব্রাভাইস ল্যাটিসের অন্তর্নিহিত কোষ হিসাবে উইগনার সেইটজ কোষে সবসময় একই বিন্দু প্রতিসাম্যতা থাকে।[১] উদাহরণস্বরূপ, ঘনক, ট্রাঙ্কেটেড অক্টাহেড্রন এবং, রম্বিক ডোডেকাহেড্রন বিন্দু প্রতিসাম্যতা হলো Oh, যেহেতু তাদের উৎপন্ন করতে ব্যবহৃত সংশ্লিষ্ট ব্রাভাইস ল্যাটিসগুলো সবই ঘনক্ষেত্রের অন্তর্গত ল্যাটিস সিস্টেম, যেগুলোর বিন্দু প্রতিসাম্যতা Oh।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Neil W. Ashcroft; N. David Mermin (১৯৭৬)। Solid State Physics। Holt, Rinehart and Winston। পৃ. ৭৩–৭৫। আইএসবিএন ৯৭৮-০০৩০৮৩৯৯৩১।