বিষয়বস্তুতে চলুন

উইকি বিজ্ঞান প্রতিযোগিতা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
উইকি বিজ্ঞান প্রতিযোগিতা
উইকি বিজ্ঞান প্রতিযোগিতার লোগো
ধরনবৈজ্ঞানিক আলোকচিত্র, প্রাকৃতিক আলোকচিত্র, বৈজ্ঞানিক বর্ণনাত্মক চিত্র
আরম্ভ১–১৫ নভেম্বর (দেশভেদে পরিবর্তিত হতে পারে)
সমাপ্তি১–১৫ ডিসেম্বর (দেশভেদে পরিবর্তিত হতে পারে)
অবস্থান (সমূহ)বৈশ্বিক
কার্যকাল
প্রবর্তিত২০১৭
অতি সাম্প্রতিক২০২৩
অংশগ্রহণকারীআলোকচিত্রশিল্পী, গবেষক, শিক্ষার্থী
আয়োজকউইকিপিডিয়া সম্প্রদায়ের সদস্যগণ
ওয়েবসাইট
wikisciencecompetition.org

উইকি বিজ্ঞান প্রতিযোগিতা বা উইকি সায়েন্স কম্পিটিশন (সংক্ষেপে ডব্লিউএসসি) হলো একটি আন্তর্জাতিক বৈজ্ঞানিক আলোকচিত্র প্রতিযোগিতা। শিক্ষার্থী, গবেষক ও অন্যান্য সাধারণ অংশগ্রহণকারীরা এই প্রতিযোগিতার মাধ্যমে উইকিমিডিয়া কমন্সে উচ্চমানের উন্মুক্ত লাইসেন্সের ছবি ও অন্যান্য মিডিয়া আপলোড করে অবদান রাখেন।[][]

এস্তোনীয় বিজ্ঞান আলোকচিত্র প্রতিযোগিতা থেকে এর আয়োজনের সূত্রপাত ঘটে। ২০১৭ সালে প্রথমবারের মতো বৈশ্বিক পরিসরে এটি আয়োজিত হয়।[] প্রতি দুই বছর পর পর[] সাধারণত নভেম্বর থেকে ডিসেম্বর মাসে পৃথিবীর বিভিন্ন দেশে এই প্রতিযোগিতা আয়োজিত হয়।[][] একে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ আলোকচিত্র প্রতিযোগিতা হিসেবে গণ্য করা হয়।[] উইকিমিডিয়া এস্তোনিয়ার ইভো ক্রুসাম্যাগি এই প্রতিযোগিতার প্রধান আয়োজক।

প্রতিযোগিতার প্রথম আসরে ২,২০০ জনের অধিক অংশগ্রহণকারীর কাছ থেকে ১০,০০০-এর অধিক আলোকচিত্র সংগৃহীত হয়।[][] ২০২৩ সালে প্রায় ৭,৫০০-এর অধিক আলোকচিত্র জমা পড়ে।[]

২০১৭ সালের পাঁচটি বিভাগে আলোকচিত্র জমা নেওয়া হয়: বিজ্ঞানে ব্যক্তিত্ব, আণুবীক্ষণিক আলোকচিত্র, আলোকচিত্র-ভিন্ন অন্যান্য মিডিয়া, আলোকচিত্র সেট ও সাধারণ বিভাগ। ২০১৯ সালে প্রকৃতি ও ২০২১ সালে মহাকাশবিজ্ঞান নামে দুইটি বিভাগ যুক্ত হয়।[] "বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিতে (স্টেম) নারী" নামে একটি বিশেষ বিভাগও আলোকচিত্র জমাদানের জন্য উন্মুক্ত রয়েছে।[]

প্রতিযোগিতায় জমাকৃত আলোকচিত্রের বিবরণ অনুযায়ী ছবি মূল্যায়ন করা হয়। এছাড়া উচ্চ-প্রভাবশালী সাময়িকী, ডাটাসেট ও অন্যান্য বিশ্বস্ত তৃতীয়পক্ষের আলোকচিত্র ও মিডিয়াকে প্রাধান্য দেওয়া হয়। এর মাধ্যমে যাচাইযোগ্য উপাদানসহ বিভিন্ন ক্ষেত্রে বিশেষজ্ঞদের অবদানকে উৎসাহিত করা হয়।

প্রতিযোগিতার নিয়মিত আয়োজক দেশগুলোর মধ্যে রয়েছে এস্তোনিয়া, সুইজারল্যান্ড, আয়ারল্যান্ড, মার্কিন যুক্তরাষ্ট্র, পোল্যান্ড,[১০] ইউক্রেন ও রাশিয়া (বসন্তে আয়োজিত হয়)।[১১]

বিজয়ী

[সম্পাদনা]

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. গ্রাজিওসি, রবার্তো (২১ মার্চ ২০১৮)। "Scienze Wiki Science Competition: i vincitori"ফোকাস (ইতালীয় ভাষায়)।
  2. 1 2 ফুয়োকো, মিশেল (১০ নভেম্বর ২০১৮)। "Le foto a muffe e batteri di Stefania Rizzelli diventano opere d'arte"গাজ্জেত্তা দি মদেনা (ইতালীয় ভাষায়)। সংগ্রহের তারিখ ২১ সেপ্টেম্বর ২০২৩
  3. 1 2 গোরি, কোল্ম (১ নভেম্বর ২০১৭)। "Irish Wikimedia community issues calls for best science photographers"সিলিকন রিপাবলিক (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০২৩
  4. 1 2 "PHOTOS | See what are the best science photos in Estonia"ডেলফি ফোর্টে (ইংরেজি ভাষায়)। ১৩ আগস্ট ২০১৮।
  5. নয়েশ, ডাঞ্জা (৬ নভেম্বর ২০১৭)। "Wikimedia-Fotowettbewerb - So wunderschön kann Wissenschaft sein" [উইকিমিডিয়া আলোকচিত্র প্রতিযোগিতা - বিজ্ঞান এমনই সুন্দর হতে পারে]শোয়াইৎজার রাডিও উন্ড ফের্নসেহেন (জার্মান ভাষায়)। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০২৩
  6. লসন, জুলিয়েন (২৬ অক্টোবর ২০১৯)। "En novembre, sortez vos smartphones pour photographier la science et aider Wikipédia"নুমেরানা (ফরাসি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৫ আগস্ট ২০২৩[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  7. রিভা, পাওলো; মানকা, এলিসা (২২ মে ২০২২)। "Istituto Dalle Molle in Fotografia e a cosa serve la Realtà Virtuale (1./3)"আরএসআই রেটে উনো (ইতালীয় ভাষায়)। সংগ্রহের তারিখ ১৬ আগস্ট ২০২৩
  8. ওইডারমা, জাঁ-জুহান (১৮ ডিসেম্বর ২০২৪)। "Estonian scientific photographers nab several recognitions at Wikipedia contest"ইআরআর নোভাটর (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০ ডিসেম্বর ২০২৪
  9. "SVIZZERA Wikimedia CH lancia un concorso internazionale di fotografia scientifica" (ইতালীয় ভাষায়)। ১ ডিসেম্বর ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৭ আগস্ট ২০২৩
  10. রাতকোভিচ, নেবোজচা; জেরচেল, পল; সিং, পেন-ইউয়ান; সিয়েলিচকা-বেরিওকা, ক্লারা (২০২০)। "Wikipedia and Its Sister Projects as Important Elements of the Teaching and Learning Process – a Review of the Global Situation"লোজকি স্টুডিয়া এটনোগ্রাফিজনে (ইংরেজি ভাষায়)। ৫৯: ১০৭–১২৬। ডিওআই:10.12775/LSE.2020.59.07
  11. "Объявлен старт конкурса «Снимай науку!»" ["শুট সায়েন্স!" প্রতিযোগিতার ঘোষণা]নাউকা ই জিজন (রুশ ভাষায়)। ২ এপ্রিল ২০১৯। সংগ্রহের তারিখ ২২ সেপ্টেম্বর ২০২৩

বহিঃসংযোগ

[সম্পাদনা]